Nabinagar Ichchhamoyee Girls School Stories

Nabinagar Ichchhamoyee Girls School Stories Every Smile A New Beginning...

20/04/2026

*এসএসসি ও সমমান পরীক্ষা - ২০২৬ খ্রি. এর জন্য শ্রেণি কার্যক্রম বন্ধ সংক্রান্ত জরুরী নোটিশ*

এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা - ২০২৬ খ্রি., পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে বিদ্যালয়ের কার্যক্রম আগামী ২০ এপ্রিল, ২০২৬ খ্রি. থেকে ০৪ জুন, ২০২৬ খ্রি. পর্যন্ত বন্ধ থাকবে। ০৭ জুন, ২০২৬ খ্রি. রোজ রবিবার থেকে সকল কার্যক্রম যথারীতি চলবে।

মোসাম্মৎ কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।

18/04/2026

*এসএসসি পরীক্ষা – ২০২৬ খ্রি. এর পরীক্ষার্থীদের অবশ্যই পালনীয় নিয়মাবলী*

১. পরীক্ষা নিয়ন্ত্রকের পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী নির্দিষ্ট তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. পরীক্ষার প্রথম দিনে এবং পরবর্তী দিনগুলোতে পরীক্ষা হলের দরজা যথাক্রমে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে খোলা হবে। পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার শুরুর ৩০ মি. পূর্বে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

৩. পরীক্ষার্থীরা নিজ নিজ আসন গ্রহনের পূর্বে একটি সতর্কতামূলক ঘন্টা বাজানো হবে এবং সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীর বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজন পরীক্ষা হলের প্রাঙ্গন ছেড়ে যাবেন।

৪. পরীক্ষা শেষে কক্ষ প্রত্যবেক্ষক (Invigilators) কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগে কোন পরীক্ষার্থীকেই উত্তরপত্র দাখিল করতে দেয়া হবে না।

৫. কোন পরীক্ষার্থীকে কেবল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র ও মোবাইল ফোন সঙ্গে আনতে দেয়া হবে না ।

৬. পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেন্সিল সঙ্গে আনবে এবং সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ও যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে।

৭. পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্টায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ/ভরাট করবে।

৮. পরীক্ষার্থীরা উত্তরপত্রের নির্ধারিত স্থান হতে উত্তর লিখা শুরু করবে। উত্তরপত্রের কভার পৃষ্টা ব্যতীত অন্য সব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। উত্তরপত্রের যে সব অংশ বল পয়েন্ট কলাম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে।

০৯. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষেধ।

১০. উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।

১১. উত্তরপত্রে আপত্তিকর লেখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ/ উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠ পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২. উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল/টেলিফোন নম্বর, কলেজের নাম, কেন্দ্রের নাম, কোন অবস্থাতেই লেখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

এসএসসি পরীক্ষা - ২০২৬ খ্রি. এর পরীক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা। উল্লেখিত মডেল...
15/04/2026

এসএসসি পরীক্ষা - ২০২৬ খ্রি. এর পরীক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা। উল্লেখিত মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়াও যেকোন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা - ২০২৫ খ্রি.আসন বিন্যাসকেন্দ্র: নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।
14/04/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা - ২০২৫ খ্রি.
আসন বিন্যাস
কেন্দ্র: নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।

08/04/2026

*এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা – ২০২৬ খ্রি. এর প্রবেশপত্র বিতরণ সংক্রন্ত জরুরী নোটিশ*

এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা – ২০২৬ খ্রি. এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, শিক্ষার্থীদের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা – ২০২৬ খ্রি. এর প্রবেশপত্র আগামী ০৯/০৪/২০২৬ খ্রি বেলা ১১:০০ ঘটিকায় বিতরণ করা হবে। সকলকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে নিজ নিজ প্রবেপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

মোসাম্মৎ কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।

06/04/2026

*এসএসসি পরীক্ষা – ২০২৬ খ্রি. এর প্রবেশপত্র বিতরণ সংক্রন্ত জরুরী নোটিশ*

এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা – ২০২৬ খ্রি. এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা – ২০২৬ খ্রি. এর প্রবেশপত্র আগামী ০৭/০৪/২০২৬ খ্রি দুপুর ০১:০০ ঘটিকায় বিদ্যালয়ের অডিটরিয়ামে বিতরণ করা হবে। সকলকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে নিজ নিজ প্রবেপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা – ২০২৬ খ্রি. এর প্রবেশপত্র বিতরণের তারিখ পরবর্তীতে জানানো হবে।

মোসাম্মৎ কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।

28/03/2026
জুনিয়র বৃত্তি পরীক্ষা - ২০২৫ খ্রি. এর নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ফলাফল।TALENT POOL : 11GENERAL STIPEND...
03/03/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা - ২০২৫ খ্রি. এর নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ফলাফল।
TALENT POOL : 11
GENERAL STIPEND: 17
TOTAL 28 STUDENT.

18/02/2026

*ছুটির নোটিশ*

এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, পবিত্র রমজান, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শুভ দোলযাত্রা (০৩ মার্চ), শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে বিদ্যালয়ের কার্যক্রম ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ, ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। ২৯ মার্চ, ২০২৬ খ্রি. রোজ রবিবার থেকে সকল কার্যক্রম যথারীতি চলবে।

মোসাম্মৎ কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।

Address

Nabinagar
3410

Alerts

Be the first to know and let us send you an email when Nabinagar Ichchhamoyee Girls School Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category