ইত্তাকুল্লাহ اتَّقُوا اللَّهَ

ইত্তাকুল্লাহ  اتَّقُوا اللَّهَ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইত্তাকুল্লাহ اتَّقُوا اللَّهَ, Educational consultant, Mymensingh.

তোমরা আল্লাহকে ভয় করো।

আল্লাহ সব দেখছেন,
ফেরেশতারা আমাদের প্রতিটি কর্ম লিপিবদ্ধ করছেন।

আমাদের জন্ম, কর্ম ও মৃত্যু — সবই আল্লাহর জন্য।
অবশেষে আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে।

14/04/2026

এক কালচারাল ফ্যাসিজম থেকে বাঁচার জন্য আরেক কালচারাল ফ্যাসিবাদের আমদানি! হায় পথহারা মুসলিম জাতি!

আল্লাহ আমাদেরকে যাবতীয় শিরক, শিরকের মাধ্যমসূহ, মূতি সংস্কৃতির অপবিত্রতা, বিজাতীয় কওমের সাথে সাদৃশ্য থেকে হেফাযত করুন। আমীন!

আল্লাহ বলেন, وَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ “মূর্তিপূজা ও মূর্তিসংক্রান্ত সব ধরনের অপবিত্রতা থেকে নিজেদের দূরে রাখো” (হজ্জ ২২:৩০)।

রাসূলুল্লাহ ﷺ বলেন: لا تقوم الساعة حتى يلحق حي من أمتي بالمشركين، وحتى تعبد قبائل من أمتي الأوثان"কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে যোগ দেয় এবং আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজা শুরু করে" (আবূদাঊদ, তিরমিযী)।

14/04/2026

আসেন কিছু নেকি নিয়ে যান। পড়েন :
১. সুবহানাল্লাহ।
২. আলহামদুলিল্লাহ।
৩. লা ইলাহা ইল্লাল্লাহ।
৪. আল্লাহু আকবার।
৫. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
পড়া শেষ হলে লাইক দিয়েন💙

#ইত্তাকুল্লাহ #اتَّقُوا اللَّهَ

03/03/2026

“যদি আল্লাহ জানেন তোমাদের অন্তরে ভালো কিছু আছে,
তিনি তোমাদের কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তার চেয়েও ভালো কিছু দেবেন,
এবং তিনি তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।”
— সূরা আল-আনফাল [৮:৭০]

27/02/2026

ঈমানের ৭৭ শাখা :

৪/ নারীদের ওপর ঈমান আনা (সূরা বাকারা, ২৮৫)
৫/ তাকদিরের ওপর ঈমান রাখা (বুখারি, ৫০)
৬/ কিয়ামত-আখিরাত ও পুনরুত্থানে বিশ্বাস রাখা (বুখারি, ৫০, ৪৭৭৭)

27/02/2026

অবহেলিত সুন্নাহ :
কোনো সুসংবাদ পেলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি। এটা কৃতজ্ঞতা আদায়ের একটি উপায়। কৃতজ্ঞতা আদায়ের সমহাস্যত আরেকটি উপায় হলো সিজদাতুশ শোকর আদায় করা। এখন থেকে আমরা এই অবহেলিত আমলটির অভ্যাস গড়ে তুলতে পারি।
(আবু দাউদ, ২৭৭৪)

27/02/2026

সিয়ামের নিয়ত করা ফরজ। নিয়ত মানে সিয়াম রাখার ব্যাপারে সচেতনভাবে ইচ্ছা পোষণ করা। তবে মুখে নিয়ত উচ্চারণ করা জরুরি নয়।
(রাদ্দুল মুহতার ২/৩৭১)

27/02/2026

اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ

হে আল্লাহ, আমাদের হৃদয়ে সম্প্রীতি স্থাপন করুন, আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করুন, আমাদের শান্তির পথে পরিচালিত করুন, আমাদের অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখান।
(আবু দাউদ, ৪৯৪৮)

27/02/2026

إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ

তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল এবং যারা ঈমান এনেছে, যারা আল্লাহর সামনে বিনীত হয়ে সালাত কায়েম করে ও যাকাত দান করে।
(সূরা মায়েদা, ৫৫)

27/02/2026

مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ

যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তদানুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, আল্লাহর কাছে তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই।
(বুখারি, ১৯০৩; মুসলিম, ১১৫১)

26/02/2026

📖 ঈমানের ৭৭ শাখা:-

১️⃣ আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনা এবং আল্লাহ ব্যতীত সবকিছুই সৃষ্টি ও নশ্বর বলে বিশ্বাস করা।
📚 (সূরা বাকারা, ২৮৫)
২️⃣ ফেরেশতাদের উপর ঈমান আনা।
📚 (সূরা বাকারা, ২৮৫)
৩️⃣ আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা।
📚 (সূরা বাকারা, ২৮৫)

Address

Mymensingh
2220

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইত্তাকুল্লাহ اتَّقُوا اللَّهَ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share