Ipra Online Academy

Ipra Online Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ipra Online Academy, Tutor/Teacher, Mymensingh, Mymensingh.

Ipra Online Academy
ইলম ও দক্ষতার সমন্বয়ে একটি বিশ্বস্ত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম।
📖 কুরআন শিক্ষা • 🕌 ইসলামিক স্টাডিজ • 🎓 অনলাইন টিউশন
👨‍🏫 অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান
🌍 ঘরে বসেই বিশ্বমানের শিক্ষা
✨ জ্ঞান অর্জনের পথে আমাদের সঙ্গী হোন

📱 01753557119

Photos from Ipra Online Academy 's post 17/02/2026

اهلا سهلا يا رمضان
সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা

আলহামদুলিল্লাহ আগামী কাল বুধবার সৌদি আরব রোজা

বৃহস্পতিবার বাংলাদেশ রোজা ইনশা আল্লাহ

আল্লাহ তায়ালা আমাদের সকলকে প্রতিটি রোজা
আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য রাখার তৌফিক দান করুন,
আমিন।

17/02/2026

🌙 রমজান মাস ইসলামের সবচেয়ে পবিত্র ও বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেন। রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহান সুযোগ।

নিচে রমজানের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত তুলে ধরা হলো—

🕌 ১. কুরআন নাজিলের মাস

রমজান মাসেই আল্লাহ তাআলা মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র
Qur'an
নাজিল করেছেন। এজন্য এই মাসে কুরআন তিলাওয়াতের সওয়াব অন্য মাসের তুলনায় অনেক বেশি।

🌟 ২. রহমত, মাগফিরাত ও নাজাতের মাস

হাদিসে বর্ণিত আছে, রমজানের প্রথম দশ দিন রহমতের, মধ্যের দশ দিন মাগফিরাতের এবং শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তির সময়। তাই এই মাসে বেশি বেশি তওবা-ইস্তিগফার করা উচিত।

🤲 ৩. রোজার বিশেষ পুরস্কার

রাসূল
Muhammad
(সা.) বলেছেন, “রোজা আমার জন্য, আর আমিই এর প্রতিদান দেব।”
অর্থাৎ রোজার সওয়াব আল্লাহ নিজেই নির্ধারণ করবেন, যা সীমাহীন।

🌙 ৪. শবে কদরের মর্যাদা

রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর — যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত করলে অগণিত সওয়াব পাওয়া যায়।

🕋 ৫. দোয়া কবুলের মাস

এই মাসে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। ইফতারের সময়, তাহাজ্জুদে, এবং রোজা অবস্থায় করা দোয়া অত্যন্ত মূল্যবান।

💖 ৬. আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের সুযোগ

রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। রোজা মানুষের ধৈর্য, সংযম, সহানুভূতি এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। গরিব-দুঃখীর কষ্ট অনুভব করতে শেখায়।

🕌 ৭. উমরাহর বিশেষ মর্যাদা

হাদিসে আছে, রমজানে উমরাহ পালন করলে তা হজের সমান সওয়াব পাওয়া যায় (ফরজ হজের বিকল্প নয়, কিন্তু সওয়াবের দিক থেকে মহান)। এজন্য অনেক মুসলিম
Mecca
এবং
Medina
ভ্রমণ করেন এই মাসে।

✨ উপসংহার

রমজান শুধু একটি মাস নয় — এটি আল্লাহর বিশেষ রহমতের মৌসুম। এই মাসে যারা আন্তরিকভাবে রোজা রাখে, নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, দান-সদকা করে এবং পাপ থেকে বেঁচে থাকে, তারা আল্লাহর নৈকট্য লাভ করে।

👉 তাই আসুন, আমরা রমজানকে শুধু রুটিন ইবাদতের মাস না বানিয়ে, জীবন পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করি ইনশা আল্লাহ।

27/01/2026

জিনা কী......? 🤔

তোমরা জিনার (ব্যভিচারের) কাছেও যেও না।
নিশ্চয় এটি একটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ।" (সূরা বনী ইসরাঈল, আয়াত: ৩২)

এখানে লক্ষণীয় হলো.., আল্লাহ 'জিনা করো না' এটা বলেননি....

বরং বলেছেন 'জিনার কাছেও তোমরা যেও না'।
এর অর্থ হলো—জিনার দিকে ধাবিত করে এমন প্রতিটি কাজ (যেমন: অবৈধ দৃষ্টি, নির্জনে বাস, পরকীয়ার কথা ইত্যাদি) নিষিদ্ধ।

চোখের জিনা: পরনারীর দিকে কামুক দৃষ্টিতে তাকানো।
কানের জিনা: কামোদ্রেককারী কথাবার্তা / অশ্লীল কথা শোনা।
জিহ্বার জিনা: জিনার উদ্দেশ্যে কথা বলা।
হাতের জিনা: লালসার সাথে স্পর্শ করা।
পায়ের জিনা: পাপের উদ্দেশ্যে বা জিনা করার জন্য হেঁটে যাওয়া।
হৃদয়ের জিনা: জিনার কল্পনা করা / আকাঙ্ক্ষা করা।
এখান থেকে জানা যায় জিনা শুধু শারীরিক সম্পর্ক নয় , মানষিক, কথা বার্তা, হাঁটা, এমন কথা বার্তা যেটা অন্য কে বললে সে আরও বেশি তার প্রতি আকৃষ্ট হবে, এমন যে কোনো জিনিস হলো জিনা।

জিনার শাস্তি___😭

পবিত্র কুরআনের আলোকে জিনার শাস্তি...

অবিবাহিত নারী ও পুরুষের ক্ষেত্রে কুরআনে সরাসরি শাস্তির বিধান দেওয়া হয়েছে:
"ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ—তাদের প্রত্যেককে ১০০টি করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান পালনে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়া না হয়..." (সূরা আন-নূর, আয়াত: ২)

২. হাদীসের আলোকে শাস্তি.....

হাদীস শরিফে বিবাহিত এবং অবিবাহিতদের শাস্তির পার্থক্য স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

অবিবাহিত হলে: ১০০ বেত্রাঘাত এবং এক বছরের জন্য দেশান্তর (নির্বাসন)। (সহীহ মুসলিম)

বিবাহিত হলে: যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনায় লিপ্ত হয়, তবে তার শাস্তি হলো 'রজম' বা পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"অবিবাহিত নারী-পুরুষের ক্ষেত্রে শাস্তি ১০০ বেত্রাঘাত ও এক বছরের নির্বাসন। আর বিবাহিত নারী-পুরুষের ক্ষেত্রে ১০০ বেত্রাঘাত ও পাথর ছুড়ে মৃত্যুদণ্ড।" (সহীহ মুসলিম, হাদীস নং ৪৪১৮)

৩. পরকালীন ভয়াবহতা
কেবল দুনিয়াবি শাস্তিই শেষ নয়, পরকালেও এর কঠিন পরিণতির কথা বলা হয়েছে:
জাহান্নামের দহন: মিরাজের রাতে রাসূল (সা.) একটি তন্দুর সদৃশ গর্ত দেখেছিলেন, যেখান থেকে চিৎকার আসছিল। সেখানে উলঙ্গ নারী-পুরুষদের আগুনের লেলিহান শিখা দহন করছিল। জিবরাঈল (আ.) জানান, তারা ছিল দুনিয়ার ব্যভিচারী। (সহীহ বুখারী)

ঈমান চলে যাওয়া: হাদীসে এসেছে, ব্যভিচারে লিপ্ত থাকা অবস্থায় ওই ব্যক্তি মুমিন থাকে না।
জিনা কেবল ব্যক্তিগত চরিত্র ধ্বংস করে না, বরং এটি সমাজের শৃঙ্খলা, বংশের পবিত্রতা এবং পারিবারিক কাঠামোকে সমূলে বিনষ্ট করে দেয়। রাসূল (সা.) বলেছেন:
"যখন কোনো ব্যক্তি জিনা করে, তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং মাথার ওপর ছায়ার মতো অবস্থান করে।" (সুনানে আবু দাউদ)

এই গুনাহ্ থেকে বাঁচার উপায়,🥹
দৃষ্টির হিফাজত: চোখের হেফাজত করা।
পর্দা প্রথা: নারী-পুরুষের অবাধ মেলামেশা থেকে বিরত থাকা।
বিবাহ সহজ করা: সামর্থ্য থাকলে দ্রুত বিবাহের ব্যবস্থা করা।
আল্লাহ তায়ালা আমাদেরকে সুরা ফুরকান ৭০ আয়াত বলেছেনঃ
যারা তওবা করে এবং নেক কাজ করে, আল্লাহ তাদের গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে গুনাহ থেকে বেচে থাকার তৌফিক দান করুন, আমিন।

20/01/2026

ইস্তিগফারের ফজিলত।

19/01/2026

দাজ্জালের ফিতনা অনেক কঠিন হবে
এই ফিতনা থেকে বাঁচার আমল।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Mymensingh
Mymensingh
2230