13/09/2026
আনাড়ি হাতে করা আরো একটি অর্ডারের কেক❤️
আমি নিতান্তই শখের বসে বেকিং করি। তাই ওকেশনাল বেকারই বলা যায় 🤭
এই কেকটা করা একটু চ্যালেঞ্জিং ছিলো আমার জন্য। কারণ একে তো প্রেফারেন্স ছিলো ক্রিম কম দিতে হবে তার মধ্যে হাতে সময় ছিলো কম। সেদিন অনেকগুলো কাজের স্কেজিউল ছিলো একসাথে।
সব মিলিয়ে ডিজাইনের আউটকাম এরকম এসেছে🤌🤌
বাট রিভিউ আলহামদুলিল্লাহ ভালো ছিলো। আর সিম্পলের মধ্যে এরকম একটা কেক করার পর নিজের কাছেও ভালো লাগছিলো কারণ অর্ডার টা ছিলো একটা বাচ্চা ছেলের।
সে তার বাবাকে সারপ্রাইজ করবে তাই এরকম একটা কেক করে দিতে বলেছিলো। মাশাআল্লাহ❤️
যার সন্তান এতো ছোট বয়সেও তার বাবাকে স্পেশাল ফীল করানোর কথা চিন্তা করতে পারে সেই বাবা নিশ্চয়ই অনেক ভাগ্যবান🥰