Ahlus Suffah Islamic Academy

Ahlus Suffah Islamic Academy ❝We are steadfastly committed to cultivating individuals grounded in Prophetic ideals to navigate the multifaceted challenges of globalization❞ 🔥

11/04/2026

❤️

অন্ধকার যতই গভীর হোক না কেনো, আলোর যাত্রা কখনো থেমে থাকে না। আহলুস সুফ্ফা ইসলামিক একাডেমি তার অটল পদচারণা অব্যাহত রাখবে,...
07/03/2026

অন্ধকার যতই গভীর হোক না কেনো, আলোর যাত্রা কখনো থেমে থাকে না। আহলুস সুফ্ফা ইসলামিক একাডেমি তার অটল পদচারণা অব্যাহত রাখবে, ইন শা আল্লাহ্। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একদিন এই ক্ষুদ্র প্রদীপই অজ্ঞতার অন্ধকার ভেদ করে জ্ঞান ও নূরের উজ্জ্বল প্রভা ছড়িয়ে দেবে। ☘️

আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত জেনারেল শিক্ষক মহোদয়ের  ব্যক্তিগত গোপন মন্তব্য। তিনি এই কথাগুলো বলেছেন আমাদের সম্মানিত সভাপ...
24/01/2026

আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত জেনারেল শিক্ষক মহোদয়ের ব্যক্তিগত গোপন মন্তব্য। তিনি এই কথাগুলো বলেছেন আমাদের সম্মানিত সভাপতি প্রসঙ্গে।

“সত্যি বলতে আসলে, এমন একজন অসাধারণ মানুষের মতো কাউকে আমি গোটা জীবনে দেখি নি।”—একজন শিক্ষকের এই ব্যক্তিগত মন্তব্যই বলে দেয়, আসলে আমরা কী করতে এসেছি, এখন পর্যন্ত কী করতে পেরেছি।

Anis ভাই আর আমরা একটা দেহ। এই দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ যেন ঠিক থেকে, স্থির থাকে এবং সদা সচল থাকে—দুয়া করবেন।

শরীয়াহর কোর লেভেলে গিয়ে সাধ্যের সবটুকু দিয়ে যাতে কাজ করতে পারি—আল্লাহর কাছে আমাদের এতটুকুই চাওয়া।

আমাদের একাডেমির আঙিনার কোথাও দানবক্স নেই। গুরাবা ফান্ড নেই। কোনো নথিপত্রে "এতিমখানা" শব্দের উল্লেখ নেই। ইতোমধ্যে যারা ভর...
19/01/2026

আমাদের একাডেমির আঙিনার কোথাও দানবক্স নেই। গুরাবা ফান্ড নেই। কোনো নথিপত্রে "এতিমখানা" শব্দের উল্লেখ নেই। ইতোমধ্যে যারা ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকই নির্ধারিত হারে ভর্তি ফি ও বেতন পরিশোধ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। কেউ কম, কেউ বেশি, কেউ বা একেবারে দেয় নি—এমনটা হয় নি মোটেও। সবাই সমান হারে সব ধরনের চার্জ পরিশোধ করেছেন। লেজার শীটে সবার নামের বিপরীতে একই হারের প্রদেয় অর্থের উল্লেখ রয়েছে। সবাই যেন অর্থ ও সামর্থ্যে সমান।

আদৌ সমান?

না, মোটেও নয়। কারোর আর্থিক স্বচ্ছলতা আছে, কেউ আছেন মোটামুটি চলনশীল পর্যায়ে, কেউ বা আছেন একেবারে অসহায় পর্যায়ে। আমরা সব স্তর-বিন্যাস ভেঙে সমতল করেছি ভিন্ন এক উপায়ে, যাতে কেউ-ই মানসিকভাবে কাতর না হয়ে পড়ে। তুমি স্পেশাল, তুমি রেগুলার, তুমি ফ্রি বোর্ডিং-এর কার্ডধারী—এমন মার্জিন দিয়ে তাদেরকে আলাদা করতে চাই না। তারা সবাই আমাদের কাছে স্পেশাল ও অনন্য।

তাহলে আমরা করি কী?

আমরা প্রথমে চাহিদাপত্র নিই। কে কতো টাকা দিতে পারবেন, কে একেবারেই টাকা দিতে পারবেন না সেটার একটা খসড়া করি। আমরা গুনে দেখি এমন কতজন হল। আংশিক অনুদান কতজনের লাগবে, আর পুরো অনুদান কতজনের লাগবে তা নির্ণয় করার পর আমরা আমাদের নিজস্ব উদ্যোগে ফাইন্যান্সিয়াল গার্ডিয়ান বা আর্থিক অভিভাবক খুঁজি। তারপর সেই চাহিদাসম্পন্ন ছাত্র/ছাত্রীর সারা বছরের খরচ নির্বাহের ভার দিয়ে দিই ওই দাতা এফজি বা ফাইন্যান্সিয়াল গার্ডিয়ানকে। তিনিই তাঁর নামে বরাদ্দকৃত ছাত্র/ছাত্রীর পুরো বছরের যাবতীয় খরচ বহন করবেন। এটা করি আমরা পুরোপুরি সংগোপনে—লিল্লাহিয়াত অক্ষুণ্ণ রেখে।

এই কৌশল অবলম্বন করার ফায়দা আমরা ভোগ করছি আলহামদুলিল্লাহ। আগত দিনে ইনশাআল্লাহ ব্যাপক উপকার পাব। একদিকে সাধারণ মানুষ জানে এই প্রতিষ্ঠানে ফ্রি পড়া যায় না, অন্যদিকে একেবারে অসহায় মানুষের সন্তান পড়ে এফজি সুবিধা গ্রহণ করে টোটালি আর্থিক চাপমুক্ত হয়ে।

এখানে আমরা পুরোপুরি ব্যতিক্রম।

সফলভাবে শেষ হল নবীনবরণ অনুষ্ঠান-২০২৬।ছাত্র-শিক্ষক-অভিভাবক সকলের প্রতি কৃতজ্ঞ পরিচালনা পরিষদ।
17/01/2026

সফলভাবে শেষ হল নবীনবরণ অনুষ্ঠান-২০২৬।

ছাত্র-শিক্ষক-অভিভাবক সকলের প্রতি কৃতজ্ঞ পরিচালনা পরিষদ।

❤️❤️
11/01/2026

❤️❤️

05/01/2026

Ai generated এই ভিডিওতে Ahlus Suffah Islamic Academy—এর ভিশন-মিশন এবং কার্যক্রম তুলে ধরা হয়েছে।

31/12/2025
ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন:- ❝আল্লাহ্ তা'য়ালা যদি তাঁর কোনো বান্দার কল্যাণ চান, তবে তিঁনি তার অন্তর থেকে নিজের ...
31/12/2025

ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন:-

❝আল্লাহ্ তা'য়ালা যদি তাঁর কোনো বান্দার কল্যাণ চান, তবে তিঁনি তার অন্তর থেকে নিজের নেক আমল দেখার (গর্ব করার) অনুভূতি এবং জিহ্বা থেকে সেসব নিয়ে আলোচনা করার অভ্যাস দূর করে দেন।

এর পরিবর্তে তিনি তাকে নিজের গুনাহ্ বা ত্রুটি দেখার কাজে ব্যস্ত করে দেন। আর সেই গুনাহ্ তার চোখের সামনে সর্বদা ভাসতে থাকে, যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করে।❞

(তারীকুল হিজরাতাঈন-১/১৬৮-১৬৯)

30/12/2025

হাসান বসরী রাহিমাহুল্লাহ্ বলেছেন, অন্তর নষ্ট হওয়ার আলামত ছয়টি :-

ক. তাওবা করে ফেলবে এই আশায় গুনাহ করতে থাকা।
খ. ইলম শিখেও আমল না করা।
গ. আমলে ইখলাস না থাকা।
ঘ. রিজিক পেয়েও শুকরিয়া আদায় না করা।
৬. তাকদীরের ফায়সালাতে সন্তুষ্ট না হওয়া।
চ. মৃত ব্যক্তিকে দাফন করেও শিক্ষা না নেয়া।

[প্রশান্ত অন্তর : ১৭-১৮]

Address

Dubail (south Locality), Pagla, Gafargaon
Mymensingh
1745

Opening Hours

Monday 08:30 - 20:00
Tuesday 08:30 - 20:00
Wednesday 08:30 - 20:00
Thursday 08:30 - 20:00
Saturday 08:30 - 20:00
Sunday 08:30 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahlus Suffah Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share