19/02/2026
শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক প্রজ্ঞাপনে ছুটির সূচিতে সংশোধনী আনার বিষয়ে জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে।