27/10/2025
ময়মনসিংহের নতুন আতঙ্ক এই মেয়ে।
এই মেয়ে প্রতিটি প্রাইভেট ও কোচিং এ ছাত্রী সেজে ক্লাসে যায়। তারপর ফোন করার কথা বলে অন্যের থেকে ফোন চায়। তারপর ক্লাসরুম থেকে ফোন নিয়ে পালিয়ে যায়।
Crush and Confession of Mymensingh আমাদের কাছে অভিযোগ এসেছে এই মেয়ে ৩ টা জায়গা থেকে অলরেডি ফোন চুরি করে ফেলেছে। নেক্সট টার্গেট অন্য কোনো কোচিং।
সবাই ছড়িয়ে দিন, নয়তো এই মেয়ে আরও অঘটন ঘটাবে। আমি নিশ্চিত কেউ না কেউ একে চিনে থাকবে। তাই সবাই শেয়ার করুন।
27/10/2025
AI দিয়ে ৩ তরুণীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইল, ভাইয়ের আত্মহ*ত্যা
22/10/2025
ময়মনসিংহ নোংরামিতে শেষ হয়ে যাচ্ছে
12/10/2025
From: নাম না জানা লাল পড়ি
To: 🙂
“অপরূপ চাহনিতে মুগ্ধ আমি”
পার্কের সেই বিকেলে,
তুমি বসেছিলে আমার ঠিক সামনেই—
নিঃশব্দ হাওয়ায় তোমার মুখে লেগেছিল আলোর ছোঁয়া,
আর আমি চুপচাপ তাকিয়ে ছিলাম,
বারবার… অজান্তেই।
তুমি কি বুঝেছিলে?
আমার চোখ তোমার চোখের ঠিকানায় বারবার ফিরে যাচ্ছিল। তুমিও আমার দিকে তাকিয়েছিলা,
আমার বন্ধুরাও টের পেয়েছিল,
আমার মন তখন হারিয়ে গিয়েছিল তোমার চাহনির ভেতর।
আমি তোমাকে নিখুঁত ভাবে চিনি না,
কিন্তু নিখুঁত ভাবে অনুভব করেছি—
তুমি অপরূপ, তোমার দৃষ্টিটা যেন জাদুময়।
তোমার সেই মুগ্ধ দৃষ্টিতে
আমার মন নিঃশব্দে বন্দি হয়ে গেছে।
12/10/2025
Approve plz 🙏🏼🥺
ভেবেছিলাম তোমায় একটা চিঠি লিখবো,
পরক্ষণেই ভাবলাম,এখন তো চিঠির যুগ নয়।
ফেসবুকে মেসেজ দেবো
সেটাও তো আমি করতে পারছিলাম না, প্রথম কারন নেই তোমার নাম জানা, নেই তোমার ফেসবুক / সোশ্যাল মিডিয়া সর্ম্পকে অজানা।
প্রথমেই বলি আমি অপরিচিত মানুষ তোমার কাছে, তোমার মনে কেউ আছে কিনা তাও জানিনা... কিন্তু প্রথমবার তোমাকে দেখে কেমন একটা অনুভূতি কাজ করলো, এরকম যেনো আগে হয়নি, মনে হচ্ছিল কত জন্মের আপনজন তুমি। এত সুন্দর তোমার হাসি, সেই হাসির মায়ায় নিজেকে হারিয়ে ফেলি বারবার।
দশমীর দিন আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দুর্গাবাড়ি মন্দিরে
তুমি নাচছিলে — মনে হচ্ছিল যেন সুরটা তোমার শরীরের ভেতর থেকে বেরোচ্ছে, বাইরের সাউন্ড সিস্টেম/ ঢাকের , ঢোল এর শব্দ থেকে নয়।
আমি তাকিয়ে ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না—আমি কি তোমার নাচে মুগ্ধ,
না কি ওর মধ্যে তোমার মধ্যে যে আলোটা নাচছিল, তাতে?
তোমার প্রতিটা ভঙ্গি, প্রতিটা চোখের দৃষ্টি,
মনে হচ্ছিল বাতাসেও ছন্দ আছে,
আর আমার মনটা যেন অজান্তেই তালে তালে দুলে উঠছে।
তোমার ঐ সিঁদুর মাখা মুখ , ওই দুইটি অজানা চোখের মায়ায় কিছু মুহূর্তেই কেন জানি জড়িয়ে পড়লাম।
পরক্ষনেই ভাবলাম আমি কি শুধু তোমার ঐ নাচের সৌন্দর্যে হারিয়ে গেছি,
না কি তোমার ভেতরের সেই অজানা বাচ্চা পনা ও চঞ্চলতা আমাকে আকৃষ্ট করে তুললো।
যা নাচের সীমানা ছাড়িয়ে আমার ভাবনাকেও ছুঁয়ে গেল?
আমি জানি না তুমি কে, নাম কি তোমার ।
শুধু এই টুকু জানি এই চোখ দুটো হাজারো ভিড়ের মধ্যে তোমাকেই খুঁজেছে।
৩ টা অজাগা রাত তোমার একটা নাম জানার জন্যই অতন্দ্র প্রহরীর মত জেগেছে।
আর সরি তোমার ভালো কোনো ছবি ছিল না আমার কাছে 🙄🥺
সাহস ছিল না সামনে এসে কথা বলার,
হাজার মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছিলাম।
ভালোবাসার সংজ্ঞা বলতে আমার কাছে কোনো নির্দিষ্ট উত্তর জানা নেই। আমি জানি না ভালোবাসা কেমন কিংবা এর অস্তিত্ব আদৌ আছে কিনা। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি কিনা তারও নিশ্চয়তা দিতে পারছি না। তবে এইটুকু বলতে পারি যে যেদিন তোমাকে দেখলাম,সেই দশমী থেকে আজ অবধি তোমার প্রতি কেমন জানি এক অদ্ভুত ভালো লাগা কাজ করে যাচ্ছে যেই ফিলিংসটা আমি তোমাকে বুঝাতে পারবো না। হয়তো এই ফিলিংসটাকেই অনেকে 'love at first sight ' বলে আখ্যা দিয়ে থাকেন। তবে আমি এসব ভালোবাসায় , প্রেমে পড়ার কখনো বিশ্বাস করি নাই। আর তাই এসব চিন্তা বাদ দেওয়ার অনেক চেষ্টা করলাম। কিন্তু তোমাকে দেখামাত্র এসব ভাবনা আবার কোথা থেকে আমার মাথায়।
ইতি
👀👀😇
কোন এক শহর থেকে আগত আগন্তুক
সব সময় ভালো থেকো।
To.......
নাম না জানা গুলুমুলু 🌼🥰🤗
Crush and Confession of Mymensingh