13/07/2026
আজকের পর থেকে শিক্ষামন্ত্রী মিলনের উচিত পদত্যাগ করা৷ একজন শিক্ষামন্ত্রীর প্রতিটি সিদ্ধান্তে লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। অথচ এটা নিয়ে উনার কোনো মাথা ব্যাথাই নাই৷
গত কয়েকদিন ধরেই সারা বাংলাদেশে বৃষ্টি সহ বন্যায় অবস্থা খারাপ৷ এগুলো নিয়ে বারবার HSC শিক্ষার্থীরা তাদের অভিভাবকপা আবহাওয়ার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছিলেন। কিন্তু মিলন সাহেবের এটা নিয়ে কোনো চিন্তাই নাই৷ উনি বললেন আবহাওয়া নাকি পরিস্কার সব ওকে এজন্য পরীক্ষা চলবে৷
কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। সারারাত ও সকালজুড়ে ভারী বৃষ্টি, অনেক এলাকায় হাঁটুপানি। হাজার হাজার পরীক্ষার্থী ভিজে, কষ্ট করে, ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে। কারও পোশাক ভিজেছে, কারও অ্যাডমিট কার্ড নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, কেউ আবার পথে পড়ে গিয়ে বিপাকে পড়েছে। অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতেই পারেনি।
শিক্ষার্থীদের প্রতিটা পরীক্ষা গুরত্বপূর্ন৷ কিন্তু এমন সমস্যায় তাদের মানসিক চাপ আরও বেড়ে গেছে৷ পরীক্ষার ফলাফল তাদের উচ্চশিক্ষার স্বপ্নের সঙ্গে জড়িত। তাই এমন দুর্যোগের দিনে আরও মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত প্রত্যাশা করাই স্বাভাবিক ছিল।
আমার অবাক লাগে মন্ত্রীরা আসলে নিজেদের কি মনে করেন৷ এসি রুমে বসে আরামে থাকেন বলে যারা সমস্যায় আছেন তাদের কষ্ট উনাদের গায়ে লাগে না চোখেও লাগে না৷
আজকে পোলাপানের পরীক্ষা খারাপ হলে এটার পুরো দায় শিক্ষামন্ত্রী মিলন সাহেবের 💔