The care codex

The care codex � Tracking my journey in nursing & learning | Sharing notes to stay consistent & help you grow

28/08/2025Subject : Medical and surgical nursing Topic :Anesthesia
27/08/2025

28/08/2025
Subject : Medical and surgical nursing
Topic :Anesthesia

28/08/2025 Class 2: Medical and Surgical NursingTopic : Anesthesia
27/08/2025

28/08/2025

Class 2: Medical and Surgical Nursing
Topic : Anesthesia

28/08/2025 Class 1:Orthopedic Nursing!!কিছু কি এয়ার্ড দিচ্ছি যেগুলো বুঝলে সামনের পড়া গুলো বুঝতে সহজ হবে। 1. Adhesion – শ...
27/08/2025

28/08/2025

Class 1:Orthopedic Nursing!!

কিছু কি এয়ার্ড দিচ্ছি যেগুলো বুঝলে সামনের পড়া গুলো বুঝতে সহজ হবে।

1. Adhesion – শরীরের ভেতরে দুইটা টিস্যু বা অঙ্গ অস্বাভাবিকভাবে লেগে যাওয়া, ফলে নড়াচড়া কমে যায়।

2. Ankylosis – জোড়ায় (joint) হাড় বা টিস্যু এমনভাবে জোড়ে গিয়ে শক্ত হয়ে যাওয়া যে আর নড়াচড়া হয় না।

3. Hematoma – শরীরের কোনো অংশে রক্ত জমে ফুলে যাওয়া।

4. Haemarthrosis – জোড়ার ভেতরে রক্ত জমা হওয়া।

5. Hallux – পায়ের বড় আঙুল।

6. Coxa – হিপ বা কোমরের অংশ।

7. Cubitas – কনুইয়ের সাথে সম্পর্কিত।

8. Arthrodesis – অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া শক্ত করে ফেলা।

9. Arthroplasty – অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জোড়া তৈরি বা জোড়া মেরামত করা।

10. Dislocation – হাড় জোড়া থেকে পুরোপুরি সরে যাওয়া।

11. Subluxation – হাড় আংশিক সরে যাওয়া (পুরো নয়)।

12. Kyphosis – পিঠ সামনের দিকে বাঁকা হয়ে যাওয়া (হাঞ্চব্যাক)।

13. Lordosis – কোমরের নিচের অংশ পেছনের দিকে অতিরিক্ত বাঁকা হওয়া।

14. Scoliosis – মেরুদণ্ড পাশের দিকে বাঁকা হয়ে যাওয়া।

15. Myelitis – মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডে প্রদাহ।

16. Myositis – পেশীতে প্রদাহ।

17. Neuroma – স্নায়ুর মধ্যে টিউমার বা গুটি।

18. Osteoporosis – হাড় পাতলা হয়ে ভঙ্গুর হয়ে যাওয়া।

19. Osteotomy – অস্ত্রোপচারে হাড় কেটে ভাগ করা।

20. Prosthesis – কৃত্রিম অঙ্গ বা অংশ, যা হারানো বা ক্ষতিগ্রস্ত অংশের জায়গায় বসানো হয়।

21. Spondylitis – মেরুদণ্ডে প্রদাহ।

22. Spondylosis – মেরুদণ্ডের রোগ (বয়সজনিত ক্ষয় বা আঘাতজনিত সমস্যা)।

23. Pseudoarthrosis – ভাঙা হাড় ঠিকমতো না জোড়া লেগে ভুয়া (মিথ্যা) জোড়া তৈরি হওয়া।

24. Talipes – পায়ের গোঁড়ালির হাড়ের বিকৃতি (clubfoot)।

25. Atrophy – পেশি বা হাড় শুকিয়ে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া।

26. Biopsy – জীবিত টিস্যুর ছোট অংশ কেটে পরীক্ষা করার জন্য নেওয়া।

27. Autopsy – মৃতদেহ পরীক্ষা (মৃত টিস্যু পরীক্ষা করার জন্য নেওয়া)।

28. Ganglion – জোড়ার কাছে ছোট ফোঁড়া বা গুটি, সাধারণত তরল ভরা থাকে।

29. Active – নিজের চেষ্টা দিয়ে করা কাজ।

30. Passive – অন্য কেউ করে দিচ্ছে এমন কাজ (নিজে নাড়াচাড়া না করে)।

31. Equinus – পায়ের আঙুল নিচের দিকে বাঁকা হয়ে যাওয়া।

32. Torticollis – ঘাড় এক দিকে বাঁকা হয়ে যাওয়া বা পাকিয়ে যাওয়া।

33. Varus – হাড় জোড়ার পরের অংশ শরীরের মাঝের দিকে বাঁকা হওয়া (যেমন bow legs)।

34. Valgus – হাড় জোড়ার পরের অংশ শরীরের মাঝ থেকে বাইরে দিকে বাঁকা হওয়া (যেমন knock knees, hallux valgus)।

Today's class note : Nutrition - Diet & Dietetics, carbohydrate (I didn’t complete it    due to time shortage)  কন্সেপ্ট...
18/08/2025

Today's class note : Nutrition - Diet & Dietetics, carbohydrate (I didn’t complete it due to time shortage)

কন্সেপ্ট টা বাংলায় বোঝানোর চেষ্টা করবো কিছুটা, পুরোটা দেয়া কিছুটা কষ্টকর।

🔹নিউট্রিশন বা পুষ্টি হলো সেই প্রক্রিয়া যার দ্বারা আমাদের শরীর, খাবার গ্রহন করা থেকে শুরু করে আত্তীকরণ পর্যন্ত শক্তি পেয়ে থাকে। আসলে আমরা যে বলি না খেলে পুষ্টি হবে না! আসলে বোঝাই না খেলে শক্তি হবে না।

🔹এবার পুষ্টি উপাদান,খাদ্যের যেই উপাদান গুলো আমাদের শরীরে নির্দিষ্ট পরিমানে দরকার সেগুলোকে আমরা পুষ্টি উপাদান বলে থাকি।

🔹 ডায়েট (Diet), আমরা প্রতিদিন যে খাবার খাই, সেটাই ডায়েট।
এটা শুধু খাবারের নাম নয়, বরং কী খাচ্ছি, কত খাচ্ছি, কিভাবে খাচ্ছি – সবই এর মধ্যে পড়ে।
উদাহরণ:কেউ যদি প্রতিদিন ভাত, ডাল, সবজি খায় → এটা তার ডায়েট।
আবার ডায়াবেটিক রোগীর ডায়েট আলাদা হয় → কম চিনি, কম ভাত, বেশি শাকসবজি।

🔹 ডায়েটেটিক্স (Dietetics),এটা হলো ডায়েট বিষয়ক বিজ্ঞান।
মানে কোন রোগীকে কোন খাবার খাওয়াতে হবে, কতটুকু খাওয়াতে হবে – তার নিয়মকানুন।
ডায়েটেটিক্স মূলত নার্স, ডায়েটিশিয়ান বা ডাক্তাররা রোগীর অবস্থা দেখে ঠিক করেন।
উদাহরণ:ডায়াবেটিক রোগীর জন্য আলাদা ডায়েট চার্ট বানানো।অপারেশনের পর লিকুইড ডায়েট দেওয়া।

🔹 কার্বোহাইড্রেট (Carbohydrate), কার্বোহাইড্রেট হলো আমাদের শরীরের প্রধান শক্তির উৎস।আমরা যা খাই, তার মধ্যে সবচেয়ে বেশি শক্তি পাই কার্বোহাইড্রেট থেকে। উদাহরণ:
ভাত, রুটি, আলু, চিনি → সবই কার্বোহাইড্রেট।

🔴কার্বোহাইড্রেট সাধারনত কার্বন,হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত।তবে ফ্যাট এবং প্রোটিন ও তাই। শুধুমাত্র পার্থক্য হলো, ফ্যাটের মধ্যে গঠন গুলো ভিন্ন এখন প্রোটিনের ক্ষেত্রে আরো উপাদান যুক্ত হয়।

কার্বোহাইড্রেট এর উৎস গুলো নোটে এড করেছি। আমি এত বিস্তারিত পড়েছি কারন সামনে মেটারনাল নিউট্রিশন নিয়ে একটা ওয়ার্কশপে যাব দেখি! তবে আমাদের বিস্তারিত জানতে ক্ষতি কি! আসলে এটাই নরমাল আমরা বরং বই দেখে যা মুখস্ত করি তাই অনেক ছোট পরিসর। আরো কিছু জানা উচিত ছিল!

---

18/08/2025Today's class note : Nutrition - Diet & Dietetics, carbohydrate (I didn’t complete it    due to time shortage)...

Simple terms!

ফার্স্ট ইয়ারে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি।আর আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি না বুঝেই সব মুখস্ত করেছি। একদম না বুঝে এমন না, কিন্তু কিছু কিছু কি ওয়ার্ড বা টার্ম যেগুলো ভালো ভাবে বুঝলে মনে রাখা সহজ হতো সেগুলোর অনেক কিছুই না বুঝে। সেই টার্ম গুলো তুলে ধরছি_

🩺 নার্সিং বেসিক টার্মস (উদাহরণসহ)

1. Sign (চিহ্ন/লক্ষণ)
👉 যা নার্স বা ডাক্তার নিজের চোখে, হাতে, কানে পর্যবেক্ষণ করতে পারে।
🔹 উদাহরণ:

থার্মোমিটার দিয়ে জ্বর ১০২°F মাপা গেছে।

রোগীর হাতে র‍্যাশ দেখা যাচ্ছে।

2. Symptom (উপসর্গ)
👉 যা রোগী নিজে অনুভব করে এবং বলে।
🔹 উদাহরণ:

রোগী বলছে তার মাথা ঘুরছে।

বুক ধড়ফড় করছে বলে জানাচ্ছে।

3. Indication (চিকিৎসা দেওয়ার কারণ)
👉 কেন কোনো চিকিৎসা/ওষুধ দেওয়া হচ্ছে।
🔹 উদাহরণ:

প্যারাসিটামল এর indication হলো জ্বর কমানো।

অক্সিজেন দেওয়ার indication হলো শ্বাসকষ্ট।

4. Contraindication (চিকিৎসা না দেওয়ার কারণ)
👉 এমন অবস্থা যেখানে চিকিৎসা দিলে ক্ষতি হতে পারে।
🔹 উদাহরণ:

পেনিসিলিন অ্যালার্জি থাকা রোগীকে পেনিসিলিন দেওয়া যাবে না।

গর্ভবতী মায়ের এক্স-রে contraindication (ক্ষতিকর)।

5. Objective (নির্দিষ্ট লক্ষ্য)
👉 নার্সিং কেয়ারের ছোট ছোট পরিমাপযোগ্য লক্ষ্য।
🔹 উদাহরণ:

রোগীর শরীরের তাপমাত্রা ২৪ ঘণ্টার মধ্যে ৯৮°F এ নামানো।

রোগীর ব্যথা ১ ঘণ্টার মধ্যে ৫০% কমানো।

6. Purpose (মূল উদ্দেশ্য)
👉 কেন কোনো কাজ করা হচ্ছে।
🔹 উদাহরণ:

ইনজেকশন দেওয়ার purpose হলো ওষুধ দ্রুত শরীরে পৌঁছে দেওয়া।

হাত ধোয়ার purpose হলো সংক্রমণ প্রতিরোধ করা।

7. Cause (রোগের কারণ)
👉 রোগ হওয়ার মূল উৎস।
🔹 উদাহরণ:

ডায়াবেটিসের cause হলো insulin এর অভাব।

ম্যালেরিয়ার cause হলো Plasmodium নামক পরজীবী।

8. Diagnosis (রোগ নির্ণয়)
👉 লক্ষণ, উপসর্গ, টেস্ট মিলিয়ে রোগ চিহ্নিত করা।
🔹 উদাহরণ:

রোগীর কাশি, ওজন কমা, এক্স-রে দেখে TB diagnosis করা হলো।

ব্লাড টেস্টে Hb কম থাকায় anemia diagnosis হলো।

9. Client (ক্লায়েন্ট)
👉 স্বাস্থ্যসেবা নিতে আসা ব্যক্তি (অসুস্থ নাও হতে পারে)।
🔹 উদাহরণ:

গর্ভবতী মহিলা নিয়মিত চেকআপে এলে তিনি client।

যে কিশোর ভ্যাকসিন নিতে এসেছে, সেও client।

10. Patient (রোগী)
👉 যে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে।
🔹 উদাহরণ:

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষ patient।

হাত ভেঙে প্লাস্টার করাতে আসা মানুষও patient।

11. Subjective Data (ব্যক্তিগত তথ্য/অনুভূত উপসর্গ)

👉 রোগী নিজে যা বলে বা অনুভব করে।
👉 নার্স/ডাক্তার সরাসরি মাপতে বা দেখতে পারে না।
👉 মনে রাখার ট্রিক: "S = Said by patient"
🔹 উদাহরণ:

রোগী বলছে “আমার মাথা ব্যথা করছে।”

“আমার মাথা ঘুরছে।”

“আমার বমি বমি লাগছে।”

12. Objective Data (পর্যবেক্ষণযোগ্য তথ্য)

👉 যা ডাক্তার/নার্স নিজের চোখে দেখতে, হাতে ছুঁতে বা যন্ত্র দিয়ে মাপতে পারে।
👉 একে প্রমাণ করা যায়।
👉 মনে রাখার ট্রিক: "O = Observed by nurse/doctor"

🔹 উদাহরণ:

থার্মোমিটার দিয়ে জ্বর ১০২°F ধরা পড়েছে

রক্তচাপ 150/100 mmHg

রোগীর শরীরে র‍্যাশ দেখা যাচ্ছে।

একবার এগুলো ভালো করে বুঝলে এবং যেকোনো মেডিক্যাল প্রব্লেম এর ক্ষেত্রে মিলিয়ে পড়লে মনে রাখা সহজ হবে। কেন গুরুত্বপূর্ণ???? ক্লাসে একবার স্যার জিজ্ঞেস করেছিলেন, বলো প্যেশেন্ট আর ক্লায়েন্ট এর মধ্যে তফাত কি? আমাকে উত্তর দিতে হয়েছিল,"দুঃখিত স্যার বলতে পারছি না।" অন্তত ক্লাসে মান সম্মান রক্ষার্থে জানতে হবে!

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when The care codex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share