Fast Forward Cadet and Academic Coaching

Fast Forward Cadet and Academic  Coaching Fast Forward Cadet & Academic Coaching offers quality education for students from Class 1 to 10 in both Bangla and English versions.

We specialize in___
◑Cadet College admission preparation
◑Academic Coaching
◑Spoken English
◑Handwriting
◑Creative arts.

সাপ্তাহিক পরিক্ষার একাংশ
24/07/2026

সাপ্তাহিক পরিক্ষার একাংশ

25/02/2026
30/01/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

ফাস্ট ফরোয়ার্ড ক্যাডেট ও একাডেমিক কোচিং, ময়মনসিংহ–এ জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদসমূহে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে—

ইংরেজি শিক্ষক: ২ জন
গণিত শিক্ষক: ২ জন
বিজ্ঞান শিক্ষক: ২ জন
চারুকলা (আর্ট) শিক্ষক: ১ জন
স্পোকেন ইংলিশ শিক্ষক: ১ জন

আবেদনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৬

আগ্রহী প্রার্থীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

ঠিকানা:
ওসমানী ড্রিম সিটি,
ক্যান্টনমেন্ট মোড়,
সানকিপাড়া, ময়মনসিংহ।
+880 1776-788571

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

🌟 শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পিকনিক আয়োজন! 🌟আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবারআমরা সবাই মিলে যাচ্ছি নরসিংদীর ড্রিম হলিডে ...
27/01/2026

🌟 শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পিকনিক আয়োজন! 🌟

আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার
আমরা সবাই মিলে যাচ্ছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে একদিনের রোমাঞ্চকর পিকনিকে 🎉

এই ভ্রমণে থাকছে—
✅ আরামদায়ক যাতায়াত
✅ সুস্বাদু দুপুরের খাবার
✅ পার্কে প্রবেশের এন্ট্রি ফি

📝সব মিলিয়ে খরচ মাত্র ১৫০০ টাকা (প্রতি জন)

🎢 রাইড উপভোগ করতে চাইলে তার খরচ সম্পূর্ণ আলাদা এবং নিজ দায়িত্বে বহন করতে হবে।

👨‍👩‍👧‍👦 শিক্ষার্থী ও অভিভাবক—সবার জন্যই অংশগ্রহণের সুযোগ রয়েছে।
বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে কিংবা শিক্ষকদের সঙ্গে—স্মরণীয় একটি দিন কাটানোর দারুণ সুযোগ এটি।

📅 টাকা জমা দেওয়ার শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৬

💰 টাকা জমা দিতে হবে: পরিচালক ম্যাডামের কাছে

📢 আসন সীমিত। তাই দেরি না করে এখনই নাম লেখান এবং আনন্দে ভরপুর এই পিকনিকের অংশ হয়ে যান!

Regular Weekly Test -26th January 2026
26/01/2026

Regular Weekly Test -26th January 2026

Regular weekly test -15/01/2026
15/01/2026

Regular weekly test -15/01/2026

শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধানে চলেছে সাপ্তাহিক পরীক্ষা।সবার জন্য শুভকামনা।
08/01/2026

শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধানে চলেছে সাপ্তাহিক পরীক্ষা।
সবার জন্য শুভকামনা।

All batches have now started their regular classes in full swing.We warmly invite everyone to complete the admission pro...
04/01/2026

All batches have now started their regular classes in full swing.
We warmly invite everyone to complete the admission process as soon as possible and join the classes without delay. Regular attendance from the beginning will help students stay confident, focused, and ahead in their studies.
We look forward to welcoming you into the classroom.

Welcome 2026 | Welcome New Learners! Today, we warmly welcomed our new students with flowers and sweets.A small beginnin...
01/01/2026

Welcome 2026 | Welcome New Learners!

Today, we warmly welcomed our new students with flowers and sweets.
A small beginning of a big journey—full of dreams, discipline, and success.

Let’s learn, grow, and achieve together.

A thoughtful closing note from the Honorable Chairperson, marking a memorable 25th December celebration.২০১২ সালের ঠিক এ...
30/12/2025

A thoughtful closing note from the Honorable Chairperson, marking a memorable 25th December celebration.

২০১২ সালের ঠিক এই দিনেই আপনাদের পরামর্শ, সহযোগিতা ও দোয়াকে সঙ্গী করে
ফাস্ট ফরওয়ার্ড ক্যাডেট ও একাডেমিক কোচিং-এর যাত্রা শুরু হয়েছিল।
আজ সেই যাত্রাপথ অতিক্রম করে,
আপনাদেরই অব্যাহত আস্থা ও সহমর্মিতায়
আমাদের প্রতিষ্ঠান ১৪তম বছরে পদার্পণ করেছে। আমাদের প্রতিষ্ঠানের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,
আসসালামু আলাইকুম।

আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদের জন্য শুধু আনন্দের নয়, বরং বড় এক দায়িত্বের স্মারক। কারণ আপনারা যখন আমাদের পাশে থাকেন, তখনই আমরা আরও ভালো কিছু করার সাহস পাই।

প্রিয় অভিভাবকবৃন্দ,
ফাস্ট ফরওয়ার্ড ক্যাডেট ও একাডেমিক কোচিং কখনোই শর্টকাটে বিশ্বাস করে না। আমরা সর্বাগ্রে গুরুত্ব দিই স্কুলের মূল সিলেবাস-কে। আমাদের লক্ষ্য একটাই—শিক্ষার্থীরা যেন মুখস্থ নয়, বুঝে পড়ে, নিয়মিত পড়ে এবং পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারে।
এই কারণেই আমরা—
নিয়মিত ক্লাসের পাশাপাশি পরীক্ষা নিয়ে থাকি,
প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি,
এবং পড়াশোনার জন্য একটি পরিচ্ছন্ন, সাজানো ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চেষ্টা করি।

প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের প্রতি উপদেশ রইলো—শুধু ক্লাসে উপস্থিত থাকলেই দায়িত্ব শেষ নয়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চললে তবেই প্রকৃত সফলতা আসে। মনে রেখো, আমরা তোমাদের পাশে আছি, কিন্তু চেষ্টা তোমাকেই করতে হবে।

সম্মানিত অভিভাবকবৃন্দ,
অনেক শিশুর মেধা থাকা সত্ত্বেও হাতের লেখা সুন্দর না হওয়ায় পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল থেকে পিছিয়ে পড়ে। তাই শিশুদের লেখার সৌন্দর্য ও স্পষ্টতা উন্নত করার জন্য আমরা আলাদাভাবে হ্যান্ডরাইটিং ক্লাসের ব্যবস্থা করেছি—যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে।
একইভাবে, শুধুমাত্র ড্রয়িং শেখার জন্য যেন বাচ্চাদের নিয়ে অভিভাবকদের আলাদা কোচিংয়ে ছুটতে না হয়, সেই চিন্তা থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানের ভেতরেই ড্রয়িং ক্লাস সংযুক্ত করেছি—যাতে শিশুর সৃজনশীলতা বিকশিত হয় এবং অন্তত স্কুলের ড্রয়িং সিলেবাসটুকু ঠিকভাবে সম্পন্ন করা যায়।
আর বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতার একটি হলো ইংরেজিতে কথা বলার সক্ষমতা। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে স্পোকেন ইংলিশ ক্লাস চালু করেছি—যাতে শিশুরা শুধু ইংরেজি পড়তে নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে শিখে।
আমাদের এই অতিরিক্ত ক্লাসগুলো কোনো চাপ সৃষ্টি করার জন্য নয়; বরং শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ প্রস্তুতিকে আরও শক্তিশালী করার একটি আন্তরিক প্রয়াস।
এই পথচলায় আমরা আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করি। আপনারা সন্তানদের নিয়মিত ক্লাসে পাঠাবেন, পড়াশোনার খোঁজ নেবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন—এই পারস্পরিক সম্পর্কই শিক্ষার্থীর সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি।

আমরা মানুষ, ভুল আমাদেরও হতে পারে।
কোনো অনিচ্ছাকৃত ভুল বা সীমাবদ্ধতার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে আমরা সবসময় সম্মানের সঙ্গে গ্রহণ করি।
নতুন বছরে আমরা চাই—
পড়াশোনার মান আরও উন্নত করতে,
পরিবেশ আরও সুন্দর করতে,
এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ব্যবস্থা নিতে।
এক্ষেত্রে আপনাদের পরামর্শ ও প্রত্যাশা আমাদের জন্য সবচেয়ে মূল্যবান।
আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি।
আপনাদের সহযোগিতাই আমাদের পথচলার প্রেরণা।

ধন্যবাদ সবাইকে।

Address

Shes Mur, Shankipara
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fast Forward Cadet and Academic Coaching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share