18/10/2025
এমপিও ভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়ার দাবি অত্যন্ত ন্যায্য ও যৌক্তিক।সরকারের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়া উচিত বলে মনে করি। এনটিআরসিএ কর্তৃৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ বিসিএস টাইপের প্রিলিমিনারি,লিখিত ও ভাইভা পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই উনারা অনার্স -মাস্টার্স ডিগ্রি সম্পন্ন হয়ে থাকেন । কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তাদের বাড়ি ভাড়া ভাতা মাত্র ১০০০টাকা। বর্তমান শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা শিক্ষক। তারপরও শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া হচ্ছে না কেন?কথায় আছে না,'কাকের মাংস কাকে খায় না'অর্থাৎ স্বজাতির কেউ ক্ষতি করে না।কিন্তু শিক্ষক শিক্ষকের মাংস ছিঁড়ে খায়।উপদেষ্টারা আজ আছেন কাল থাকবেন না।নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসবেন, লুটেপুটে খাবেন।স্বাধীনতার পর ৫৩ বছর তাই দেখে আসছি। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয়গণের নিকট সবিনয় অনুরোধ,আপনারাও শিক্ষক, শিক্ষক হয়ে শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে নিন।যদিও আমি জানি, আমার এই অনুরোধ তাদের কর্ণগোচর হবে না, তবুও' ধান ভানতে শিবের গীত' গাওয়া তো দোষের কিছু না।
18/05/2025
12/04/2025