04/08/2026
কবিতা- দেড় কলমী পদ্ম
কবি:.........................
উদাস দুপুর, মেঘলা আকাশ
জীবন অঝোড়া বাঁশ,
নীরব কক্ষে মোদের মাঝি
একেলা নিচ্ছে ক্লাস।
অলস ক্লাসে আমরা সবাই
বসছি পিছে পিছে,
বুঝছি না তো একটিও হরফ
ধরছি যে ভান মিছে।
কিশোর কালেই ছিলাম ভালো
বই ভরা নানা গদ্য,
আমার সামনের বেঞ্চে বসা
প্রিয় বন্ধু পদ্ম।
মুখখানা মোর চাই লুকাতে
জায়গা বড়ই কম,
মাইপা দেখি পদ্মের পিঠ
পুরোই দেড় কলম।
মুখখানা না লুকোতে পেরে,
ধরেছি আমি ছদ্ম,
সামনে বসেই ক্লাস করলো
দেড় কলমী পদ্ম।