DUETmission English

DUETmission English Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DUETmission English, Tutor/Teacher, Mymensingh.

24/07/2026

শুধু সংখ্যা নয়, বুঝতে হবে ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রতিযোগিতার আসল সমীকরণ

বাংলাদেশে এইচএসসি-পরবর্তী সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসন সংখ্যা:

BUET: ১,৩০৯

RUET: ১,২৩৫

KUET: ১,০৬৫

CUET: ৯৩১

BUTEX: ৬৩০

MIST (শুধুমাত্র সিভিলিয়ান): ৩৪২

মোট সিভিলিয়ান আসন: ৫,৫১২টি।

এইচএসসি-২০২৫ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী প্রায় ৪৭,০০০। তবে এদের সবাই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় না। অনেকে মেডিক্যাল, সাধারণ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ক্ষেত্রে প্রস্তুতি নেয়। আবার জিপিএ-৫ না পেয়েও অনেক মেধাবী শিক্ষার্থী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবেদন করে।

সবকিছু বিবেচনায় সম্ভাব্য প্রকৃত প্রতিযোগীর সংখ্যা আনুমানিক ৩০–৬০ হাজার। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী দাঁড়ায় প্রায় ৫–১১ জন। বাস্তবে শেষ পর্যন্ত ভর্তি হওয়া মেধাতালিকা বিবেচনায় এই অনুপাত আরও কমে যায়।

তবুও ডুয়েটে আসনপ্রতি ২৮, ১৪, ১৩, ৮, ৭ কিংবা কোনো বিভাগে ৩.৫ জন পরীক্ষার্থী দেখেই অনেকে এটিকে কম প্রতিযোগিতাপূর্ণ বলে ট্রোল করেন। অথচ তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেন—ডুয়েটে ভর্তি পরীক্ষার আগেই সবচেয়ে কঠিন ফিল্টারিং সম্পন্ন হয়ে যায়।

ডুয়েটে আবেদনকারীরা সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। প্রায় ১০–১২ মাসের কঠোর প্রস্তুতি, মানসিক চাপ এবং দীর্ঘ প্রতিযোগিতার পথ পেরিয়ে অনেকেই মাঝপথে ঝরে যায় বা অন্য পথে চলে যায়। শেষ পর্যন্ত যারা ভর্তি পরীক্ষার ফর্ম তোলে, তারা প্রত্যেকেই একাডেমিক ও মানসিকভাবে ফিল্টার হয়ে আসা দক্ষ প্রতিযোগী।

তাই শুধুমাত্র আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা দেখে ডুয়েটের প্রতিযোগিতাকে বিচার করা বাস্তবতার সঠিক প্রতিফলন নয়। প্রতিটি ভর্তি ব্যবস্থার নিজস্ব প্রেক্ষাপট, যোগ্যতার মানদণ্ড এবং প্রতিযোগিতার ধরন ভিন্ন। তাই সংখ্যার সরল তুলনা না করে, সেই প্রেক্ষাপটটিও বোঝা প্রয়োজন।

— মেহেদী হাসান জিহাদ১ম বর্ষ,
পুরকৌশল বিভাগ (এডমিশন মেরিট: ৬ষ্ঠ)
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)

The number of applicants decreases day by day😪
19/07/2026

The number of applicants decreases day by day😪

This is the concerning issue.
27/06/2026

This is the concerning issue.



দরকার আছে।
25/06/2026

দরকার আছে।

08/06/2026

A long time passed but no post.

02/04/2026

When expectations meet reality 😀

Costs/student.DUETmission English
15/03/2026

Costs/student.

DUETmission English

09/03/2026

India cricket team is unstoppable.
Back to back t20 world cup champion.

22/02/2026

ডুয়েটে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে গণ ইফতার মাহফিল
------------------------------------------------------------------
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে গণ ইফতার মাহফিল। আজ ৪ঠা রমজান (২২ ফেব্রুয়ারি), ডুয়েটের শহীদ তাজউদ্দীন আহমদ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাঃ আবু তৈয়ব।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে দাওয়াহ সার্কেলের পক্ষ থেকে থাকছে সাংস্কৃতিক আয়োজন।

গণ ইফতার মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when DUETmission English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category