স্বরলিপি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • স্বরলিপি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং

স্বরলিপি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং (সঙ্গীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম-মিডিয়া
ভর্তি প্রস্তুতি কোচিং)

সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম-মিডিয়া সাবজেক্টগুলো বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে...
29/11/2024

সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম-মিডিয়া সাবজেক্টগুলো বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। যারা এই সাবজেক্টে ভর্তি হতে চান আমাদের এখানে কোচিং করতে যোগাযোগ করুন ☎️+8801717807336;01711237567; 01707152137

যদি ‘গান’ নিয়ে পড়ালেখা করতে চান: ☎️+8801717807336, +8801711237567, +8801707152137.দেশে-বিদেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ...
29/11/2024

যদি ‘গান’ নিয়ে পড়ালেখা করতে চান:
☎️+8801717807336, +8801711237567, +8801707152137.

দেশে-বিদেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আছে সংগীত নিয়ে পড়ালেখার সুযোগ।

স্নাতক, স্নাতকোত্তরের পর গবেষণায়ও যুক্ত হচ্ছেন অনেকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মতো বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গান নিয়ে পড়ালেখার সুযোগ আছে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সরকারি সংগীত কলেজ দিচ্ছে স্নাতক ডিগ্রী।

কেমন হয় ভর্তি পরীক্ষা?

ভর্তি পরীক্ষার পদ্ধতি প্রায় সব বিশ্ববিদ্যালয়ে একই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ব্যবহারিক পরীক্ষায়। যেখানে ভর্তি-ইচ্ছুকদের সংগীতের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান যাচাই করা হয়। পরে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার নম্বরের সমন্বয়ে করা মেধাতালিকা অনুসারে ভর্তি হওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ফতেহ আলী খান বলছিলেন, ‘ব্যবহারিকে মূলত আমাদের গানের বনিয়াদি জ্ঞানটা দেখা হয়। গানের তাল, লয় ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকলে ব্যবহারিকে উত্তীর্ণ হওয়া সহজ হয়।’

পাঠ্যসূচি:

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সংগীত বিভাগের প্রথম বর্ষে কিছু সাধারণ কোর্স থাকে, যা সবাইকেই পড়তে হয়। কোর্সগুলো তাত্ত্বিক ও ব্যবহারিক দুই রকমেরই হয়। প্রথম বর্ষের পড়াশোনায় শিক্ষার্থীরা মূলত সংগীতের ইতিহাস, বাংলা গানের ইতিহাস, পঞ্চগীতির মতো সংগীতসংক্রান্ত তাত্ত্বিক কোর্স করার সুযোগ পান। অন্যদিকে ব্যবহারিকে কণ্ঠ সাধনা, তালবিষয়ক কোর্স পাওয়া যায়। দ্বিতীয় বর্ষ থেকে শিক্ষার্থীরা সংগীতে নিজেদের আগ্রহ অনুযায়ী ক্ষেত্র বেছে নেওয়ার সুযোগ পান। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষ থেকে ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত অনুসারে তিনটি মেজরে আলাদা হয়ে পাঠ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসবের বাইরেও আছে লোকসংগীত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তবলা’ নিয়েও মূল পড়ালেখা (মেজর) করার সুযোগ আছে।

তবে সংগীত বিভাগে শুধু যে গান নিয়েই পড়াশোনা হয়, তা নয়। এই বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে অন্যান্য বিভিন্ন বিষয়ের কোর্স। যেমন মনোবিজ্ঞান, কম্পিউটার, ইংরেজি। এমনকি সাংবাদিকতা, নৃবিজ্ঞানের মতো বিভাগের কোর্সও পড়ানো হয়।

শখ থেকে ডিগ্রি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসফিয়া শেখ। ছোটবেলা থেকেই তাঁর গানের প্রতি শখ। গান শেখা না হলেও নিয়মিতই গান গেয়েছেন নিজের মতো করে; অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায়। বলছিলেন, ‘মূলত শখের বশেই গান করা হতো। গান ভালো লাগে বলেই এই বিভাগে ভর্তি হওয়া। আমার বাবারও ইচ্ছা ছিল আমি যেন সংগীত নিয়ে পড়ি। তাই শখটাই ডিগ্রিতে রূপান্তর করার পথে এগোচ্ছি।’

সুযোগ:

বর্তমানে বিভিন্ন রেডিও, সরকারি-বেসরকারি টেলিভিশনে সংগীত বিভাগের শিক্ষার্থীরা কাজ করছেন বিভিন্ন পর্যায়ে। ‘এখন তো বেশ কিছু বিশ্ববিদ্যালয়েই চালু হয়েছে সংগীত বিভাগ। সেগুলোতে শিক্ষকতার সুযোগ তৈরি হয়েছে। মাধ্যমিকের পাঠ্যক্রমেও বিষয়টি যুক্ত হওয়ার কথা চলছে। সেটি বাস্তবায়ন হলে মাধ্যমিকেও আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষকতার সুযোগ তৈরি হবে। এ ছাড়া শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষকের পদে আমাদের ছাত্রছাত্রীদের অগ্রাধিকার থাকে,’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক শাহনাজ নাসরীন। তবে আক্ষেপের সুরে একটু ভিন্ন কথা বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক আলী এফ এম রেজোয়ান, ‘আমার মনে হয় আরও বেশ কিছু ক্ষেত্রেই আমাদের বিভাগের ছেলেমেয়েরা কাজ করার দক্ষতা রাখে। তবে পর্যাপ্ত সুযোগটা তারা পাচ্ছে না। যেখানে বিশেষভাবে সংগীতের ছেলেমেয়রা ভালো করবে, সেখানে অন্য যেকোনো বিষয় পড়ুয়াকে নিয়োগ দেওয়া হয়। এটি শুধু আমাদের ছেলেমেয়েদের জন্য না, এই ক্ষেত্রেরও ক্ষতির কারণ।’

গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও আসে গবেষণার সুযোগ। সংগীতের অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষার জন্য এখন বিদেশে যাচ্ছেন। তাঁদের একটি বড় অংশই যান ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে। ভারতে গান নিয়ে পড়ার জন্য দুটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হলো রবীন্দ্রভারতী ও বিশ্বভারতী।

যারা চারুকলা ভর্তির জন্য এবং নিজের দক্ষতাকে বৃদ্ধির জন্য ছবি আঁকা শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ☎️+8801...
29/11/2024

যারা চারুকলা ভর্তির জন্য এবং নিজের দক্ষতাকে বৃদ্ধির জন্য ছবি আঁকা শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
☎️+8801717807336; +8801707152137; +8801711237567.

ছবি আঁকতে ভালোবাসেন না এমন কেউ আছেন? ছোট বাচ্চা থেকে শুরু করে শেষ বয়সের মানুষকে পর্যন্ত হাতে তুলে নিতে দেখা যায় বিভিন্ন রং-বেরঙের পেন্সিল। যারা ছবি আঁকতে ভালোবাসেন কিন্তু কিছু ভুল করে ফেলছেন বারবারই অথবা মনে হচ্ছে শুধুমাত্র আপনার ছবিটাই হয়ত ঠিকভাবে আঁকা হচ্ছে না, তাদের জন্যেই আজকের এই আয়োজন। সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভুলের প্রতিকার করে আপনিও দুই-এক স্ট্রোকে এঁকে ফেলুন বিভিন্ন ছবি।

শুরু করার আগে যা যা প্রয়োজন:

১. বিভিন্ন শিষের পেন্সিল (এইচবি, ২বি, ৪বি হলেই যথেষ্ট)। পেন্সিলের এই মাপগুলো পেন্সিলের গায়েই লিখা থাকে।
২. ইরেজার।
৩. ব্লেড।
৪. শার্পনার।
৫. ছবি আঁকার কাগজ।
৬. জ্যামিতি বক্স।

এবার শুরু করা যাক সেসব সমস্যা নিয়ে যেগুলো আপনার মনোবল বারবার ভেঙে ফেলছে।

সমস্যা ১. আপনার আঁকা লাইন সোজা হচ্ছে না
সত্যিকার অর্থে ‘সোজা লাইন‘ বলতে বাস্তবে কিছু নেই। অবাক লাগলেও সত্য কথা হলো ‘সোজা লাইন’ শুধুমাত্র ভেক্টরেই পাওয়া যায়, যাকে বলা হয় দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী রেখা। তাই লাইন সোজা না হলে মন খারাপের কিছুই নেই। সেক্ষেত্রে টিপস হলো যেটাই আঁকার চেষ্টা করছেন সেগুলোকে ছোটো ছোটো বিন্দু দিয়ে হালকা করে এঁকে নিন। তারপর বিন্দুগুলো জুড়ে দিন। সম্পূর্ণ সঠিক না হলেও অনেকটাই কাঙ্ক্ষিত আকার পেয়ে যাবেন।

সমস্যা ২. কোনো কিছুই ঠিকমতো আঁকা হচ্ছে না
প্রথমে আপনি চাইলেই চমৎকার একটি দৃশ্য কিংবা একটি সুন্দর গোলাপ এঁকে ফেলতে পারবেন না। অধ্যাবসায় করুন। চোখের সামনে যা পান তা আঁকার চেষ্টা করুন। সেটা হতে পারে একটি কলম, একটি বই অথবা আপনার পছন্দের কফি মগ। হুবহু হতেই হবে এমন কোনো কথা নেই। যা আঁকতে পারবেন সেটাই উপভোগ করুন।

সমস্যা ৩. পরিমাপ ঠিক না হওয়া
এটা ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। একটি সুন্দর বাড়ি আঁকার পর যদি দেখেন একটি জানালা দরজা থেকেও বড় লাগছে, তাহলে বেশ বেখাপ্পা হয়ে যাবে ব্যাপারটা। মন খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেজন্য মাপ ঠিক রাখুন। সত্যিকার বাড়িগুলোর কথা চিন্তা করতে পারেন। হতে পারে দরজার মাপ জানালার তিনগুণ হয়। এমন কিছু আইডিয়া টুকে রাখুন আপনার ছবি আঁকার খাতার প্রথম পাতায়। এরপর পরিবর্তন নিজের চোখেই দেখুন।

সমস্যা ৪. ছবি আঁকা শিক্ষকের মতো হচ্ছে না
অনেকেই এখন কারো কাছে গিয়ে ছবি আঁকা শেখার সময় করতে পারেন না। তাদের মধ্যে বেশিরভাগই ইউটিউবের বা অনলাইনে শিক্ষকের সাহায্যে ছবি আঁকা শিখে থাকেন। তাদের একটি সাধারণ সমস্যা হচ্ছে ইন্সট্রাকটরের মতো আঁকতে না পারা। তাদের জন্য প্রথম সমাধান হচ্ছে হাত খুলে দেয়া। অর্থাৎ মনের মতো করে দাগ কাটুন। একেবারে হুবহু করতে চাইলে পেন্সিলে গাঢ় করে চেপে ধরা, পৃষ্ঠা ছিঁড়ে যাওয়া, কালি পড়ে যাওয়া- এগুলো বেশি হয়। তাই হালকা করে পছন্দমত দাগ কাটুন। একবার, দু’বার, তিনবার- কতবার আর ঐটুকু পেন্সিল আপনাকে হার মানাবে।

বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্যতম একটি সাবজেক্ট হলো চারুকলা বিভাগ। ড্রইং এর কিছুটা প্রতিভা থ...
28/11/2024

বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্যতম একটি সাবজেক্ট হলো চারুকলা বিভাগ। ড্রইং এর কিছুটা প্রতিভা থাকলে নিয়মিত চর্চার মাধ্যমে খুব সহজেই চারুকলার বিভাগে চান্স পাওয়া সম্ভব। তাই বন্ধুরা যারা চারুকলা বিভাগে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ☎️01717807336, 01707152137, 01711237567.

পেন্সিল দিয়ে এমন ড্রইং এর চেষ্টা তোমরাও করতে পারো।
28/11/2024

পেন্সিল দিয়ে এমন ড্রইং এর চেষ্টা তোমরাও করতে পারো।

Address

17/3 Pondit Para Road
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বরলিপি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share