19/08/2026
ভবিষ্যতের জন্য দক্ষ তরুণ প্রজন্ম গড়তে এক অনন্য উদ্যোগ — ThriveGen (Future-Proofing Bangladesh's Youth)! 🚀🇧🇩
বর্তমান পরিবর্তনশীল বিশ্বে কর্মজগতে সফল হতে শুধু একাডেমিক ডিগ্রিই যথেষ্ট নয়। প্রয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বগুণের সঠিক সমন্বয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য যোগ্য ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে এবং Thriving Skills-এর সার্বিক সহায়তায় পরিচালিত হচ্ছে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রোগ্রাম ThriveGen।
এটি কেবল কয়েকটি বিচ্ছিন্ন কোর্স নয়, বরং এটি একটি Continuous Learning Journey—যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ধাপে দক্ষ করে তুলবে।
📌 প্রোগ্রাম স্ট্রাকচার ও বিশেষ সুবিধাসমূহ
* বছরে ৮টি কোর্স: প্রতিটি স্তরের শিক্ষার্থীরা প্রতি কোয়ার্টারে (৩ মাসে) ২টি করে, ১ বছরে ৪টি কোয়ার্টারে মোট ৮টি Soft Skills ও Hard Skills কোর্স সম্পন্ন করার সুযোগ পাবে।
* ত্রৈমাসিক অ্যাসেসমেন্ট: প্রতি ৩ মাস পর পর অর্জিত দক্ষতা যাচাইয়ের জন্য অনলাইন মূল্যায়ন পরীক্ষা।
* সেরা ১০০ জনের জন্য পুরস্কার: সার্বিক পারফরম্যান্স ও অ্যাসেসমেন্টের ভিত্তিতে নির্বাচিত সেরা ১০০ জন শিক্ষার্থীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
* স্বীকৃত সার্টিফিকেশন: প্রতিটি কোর্স সফলভাবে সম্পন্ন শেষে মিলবে ইন্ডাস্ট্রি-ভ্যালিডেটেড ডিজিটাল সার্টিফিকেট।
* ThriveGen LMS: যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে নিজের সুবিধামতো শেখার সুযোগ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
* ওয়েবসাইট: https://thrivingskill.com/thrive-gen/q-1/ #
* WhatsApp Support: +8801312100288
Organized By: Bangladesh Islami Chhatrashibir
Organizing Partner: Thriving Skills