স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ফ্রী এক্সাম ব্যাচ

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ফ্রী এক্সাম ব্যাচ

স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ফ্রী এক্সাম ব্যাচ HARDWORK NEVER BETRAY

শেষ ২০ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন.....প্রথমেই বলে রাখি যারা ফেইসবুকে এসে টোকেন খুঁজেন যে দ...
07/01/2025

শেষ ২০ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন.....

প্রথমেই বলে রাখি যারা ফেইসবুকে এসে টোকেন খুঁজেন যে দুই মিনিটে কীভাবে ঢাবি জয় করা যায়, না পড়ে কীভাবে ঢাবিতে চান্স যায় ইত্যাদি টাইপ পোস্ট খুঁজেন এটা তাদের জন্য নয়।

এই পোস্টটা শুধুমাত্র তারাই পড়বেন, যারা এতদিন কোন না কোন কারণে পড়েননি কিন্তু এখন পরিশ্রম করতে চাচ্ছেন তারা।

এই পোস্টে আমি এমন কিছু হিডেন সিক্রেট থাকবে যেগুলো ফলো করলে আপনার চান্স ইনশাল্লাহ নিশ্চিত।

যা হোক অনেক কথা হল, এবার মূল আলাপে চলে যাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির এখন দুইটা ধাপ।

১. এমসিকিউ
২. রিটেন

এমসিকিউয়ে পাশ না করলে রিটেনের খাতা দেখবেনা। তাই আগে এমসিকিউ সম্পর্কেই বলি।

🔶 প্রশ্নব্যাংকঃ এডমিশনের প্রস্তুতির শুরুটা প্রত্যেকটা স্টুডেন্ট এর যার মাধ্যমে হয় তা হচ্ছে প্রশ্নব্যাংক। সকল কোম্পানীর প্রশ্নব্যাংকই এক তাই যেকোনো একটা পড়লেই হবে ।

বাজারে দুই ধরনের প্রশ্নব্যাংক পাওয়া যায়৷

১. বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা আলাদা প্রশ্নব্যাংক
২. সকল বিশ্ববিদ্যালয়ের মিলিত প্রশ্নব্যাংক

আপনার যেটা ভালো লাগবে সেই ধরনের একটা প্রশ্নব্যাংক কিনবেন৷

☍ আপনি প্রতিদিন প্রশ্নব্যাংক থেকে এক বছর করে মোট তিন বছর পড়বেন অথবা যেকোনো একটা প্রশ্নব্যাংক থেকে তিন বছর পড়বেন।

🔶 সাজেশন বই - হাতে এখন সময় কম তাই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য আলাদা আলাদা তিনটি বই পড়ে কখনো শেষ করতে পারবেন না। বা শেষ করতে পারলেও রিভিউ করতে পারবেন না। তাই যেকোনো একটা সাজেশন বই বেছে নিবেন৷

🔶 কী কী পড়বেন -

☍ বাংলা ১ম এর ক্ষেত্রে মূলবইয়ের ১২টি গদ্যপদ্য পড়লেই হবে। তবে শব্দার্থ, প্রতিটি গল্প বা কবিতা যে গ্রন্থ থেকে সংকলিত, লেখকের জন্মস্থান, জম্ম, উপাধি, মৃত্যু ও উপাধি এবং প্রতিটি গল্প ও কবিতায় উল্লেখিত ফুল, ফল, নদী, পাখির নাম ভালো করে পড়বে।

☍ বাংলা ২য় র ক্ষেত্রে শুধু সমাস,সন্ধি, কারক ও প্রত্যয় নিয়ে পড়ে না থেকে ছোট টপিকগুলো ও সমান গুরুত্ব দিয়ে পড়বেন৷

☍ বি ইউনিটের ক্ষেত্রে ইংরেজি ১ম পড়বেন৷ শুধুমাত্র কবিতাগুলোর ইনফরমেশন মনে রাখতে হবে। বাংলা কবিতা যেভাবে পড়েন সেভাবে পড়লেই হবে।
☍ ইংরেজি ২য় Noun,Pronoun, Adjective, Adverb, Subject Verb Agreement, Right form of verb, Degree, Conditional Sentence, Causative Verb, Clause ও Participle,gerund এবং infinitive পড়লেই হবে।

☍ সাধারণ জ্ঞান থেকে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৩০ টি প্রশ্ন হবে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ২০ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যেকোনো সাধারণ জ্ঞান বইয়ের নির্ধারিত টপিকগুলো পড়লেই হবে।

🔶 রিটেন --

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে আসলে তেমন কোন কঠিন কিছু নেই। কিন্তু রিটেনের পূর্ণাঙ্গ বই না থাকায় রিটেন নিয়ে অনেকের মনে অনেক অজানা প্রশ্ন।

রিটেনের স্পষ্ট ধারণা পেতে অবশ্যই "রাইডার্স রিটেন সহায়িকা" বইটি সংগ্রহ করবে এবং নিয়মিত প্রেক্টিস করবে।

কারণ চর্চা না থাকলে যে কেউ ভুলে যাবে।

একটা কথা দিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। তা হল শুধু পড়াশোনা করলে হবেনা। পড়াশোনার পাশাপাশি পিতা-মাতা ও গুরুজনের শ্রদ্ধা করতে হবে এবং প্রত্যেককে তার নিজ নিজ ধর্মের প্রার্থনা করতে হবে।

আর হ্যাঁ তোমরা যারা এখনো চিন্তিত এবং গাইডলাইনের অভাবে ভুগছো, চাইলে আমাদের " এক্সাম ব্যাচ " কোর্সে ভর্তি হয়ে যেতে পারো৷ এক কোর্সেই মানবিক ও বিভাগ পরিবর্তনের সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। ভর্তির জন্য ইনবক্সে নক দাও।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ফ্রী এক্সাম ব্যাচ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share