Pitambarpara Hossainia Kamil-M.A Madrasah

Pitambarpara Hossainia Kamil-M.A Madrasah

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pitambarpara Hossainia Kamil-M.A Madrasah, School, Jatiya, Mymensingh.

Asslamu alaikum Iam here as a Principle of Pitambarpara Hossainia Kamil Madrasah and Technical school and College, Jatiya,Eshwargonj represents the attention that our page is a remarkable information page of Institute where one can get all in-form

Photos from Pitambarpara Hossainia Kamil-M.A Madrasah's post 10/10/2025

আল-হামদুলিল্লহ-আজকের খুতবা১০/১০/২০২৫

28/07/2025

জুমুআর নামাযের জন্য মসজিদ ওয়াকফ হওয়া কি জরুরী?

অনেককেই বলতে শুনা যায় যে, জুমুআর নামায সহীহ হওয়ার জন্য মসজিদ ওয়াকফ হতে হবে। অন্যথায় জুমুআ আদায় হবে না। অথচ কোনো ফিকহের কিতাবে এমনটি বলা হয়নি। আর এই ভুল মাসআলা কিভাবে প্রসারিত হয়েছে আল্লাহ ভাল জানেন।

তাই চলুন আমরা দেখি ফিকহের কিতাবে কি বলা হয়েছে।

ফিকহের কোন কিতাবেই জুমুআ সহীহ হওয়ার শর্তে এই শর্ত উল্লেখ করা হয়নি যে, মসজিদ ওয়াকফ না হলে জুমুআ হবে না। বরং অনেক কিতাবে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, জুমুআ সহীহ হওয়ার জন্য মসজিদ ওয়াকফ হওয়া আবশ্যক নয়। বরং বরং মাদরাসা বা কোন প্রতিষ্ঠানে যদি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে তাহলে সেখানেও জুমুআর নামায আদায় করা জায়েয।

নিম্নে কিছু ফিকহের কিতাবের আলোচনা তুলে ধরা হলো -

১. ইমাম সারাখসী রহ মাবসূত কিতাবে বলেন,
ولو جمعوا في دارٍ أو ساحةٍ تصح الجمعة ما دامت
الشروط الأخرى متوفرة، ولا يشترط أن يكون المكان موقوفاً
المبسوط (٢/٢٢)

যদি লোকেরা কোনো ঘরে বা খোলা মাঠে জুমআ আদায় করে, তাহলে জুমআ সহীহ হয়ে যাবে, যতক্ষণ অন্যান্য শর্তসমূহ পূর্ণ থাকে; তবে সেই স্থান ওয়াকফ হওয়া সত্য নয়।

২. ইমাম কাসানী রহ. বাদায়েউস সানায়ে' ১/২৬১ কিতাবে বলেন,
"ولا يجب أن تكون الجمعة في مسجد موقوف، يكفي أن تكون مفتوحة للناس."
(بدائع الصنائع، ج ١، ص ٢٦١)
জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ওয়াকফকৃত হওয়া জরুরি নয়, প্রধান হলো স্থানটি সবার জন্য উন্মুক্ত থাকা।

গ্রন্থকার অন্য কিতাব ফাতহুল কাদীর এ বলেন,
"ولا يشترط في صحة الجمعة أن يكون المسجد موقوفاً، بل يكفي أن يكون المكان مفتوحاً للناس."
(فتح القدير، ج 1، ص 155)
অর্থ: জুমার নামাজের সহীহতার জন্য মসজিদ ওয়াকফকৃত থাকা বাধ্যতামূলক নয়; প্রধান শর্ত হলো জায়গাটি জনসমাজের জন্য উন্মুক্ত থাকা।

৩. আলবাহরুক রায়েক গ্রন্থকার বলেন,
ولا يشترط لصحة الجمعة أن تكون في مسجد ولا أن يكون المسجد موقوفاً، بل تصح في الرحبة والدور.
البحر الرائق (٢/١٥٨)
জুমুআ সহীহ হওয়ার জন্য মসজিদ হওয়া শর্ত নয় এবং মসজিদ ওয়াকফ হওয়াও শর্ত নয়। বরং খোলা মাঠ বা ঘরেও জায়েয।

৪. আল্লামা আইনী রহ. আলবিনায়াহ কিতাবে বলেন,
وقيل: لا تصح إلا في مسجد له منبر، وهو المسجد الجامع. وقال عامة العلماء: تصح في كل موضع يجتمع فيه الناس، ولو كان صحراء، لأن النبي ﷺ كتب إلى مصعب بن عمير، ومعاذ بن جبل أن جمّعا حيث كنتما."

ثم قال (ص ٢٨٩):
"ولم يذكر المنبر، ولا الجامع، فدل على الجواز. وهذا لأن المعتبر الاجتماع لا المكان
2/288-289

"কেউ কেউ বলেছেন: জুমুআ শুধুমাত্র এমন মসজিদে সহীহ হবে যেখানে মিম্বর রয়েছে—অর্থাৎ জামে মসজিদে।
কিন্তু অধিকাংশ উলামা বলেছেন: জুমুআ এমন যেকোনো স্থানে সহীহ হবে যেখানে লোকেরা একত্রিত হতে পারে, এমনকি যদি তা উন্মুক্ত প্রান্তর (সাহারা) হয় তবুও। কারণ রাসূল ﷺ মুসআব ইবনে উমায়ের এবং মু'আয ইবনে জাবাল (রাঃ)-কে চিঠি লিখে বলেছিলেন—তোমরা যেখানে আছো সেখানেই লোকদের একত্র করে জুমুআ আদায় করো।
তিনি (নবী ﷺ) মিম্বর বা জামে মসজিদের উল্লেখ করেননি, যা এ কথা প্রমাণ করে যে, স্থান নয় বরং মূল কথা হল লোকসমাগম।"

৫. বুরহান উদ্দীন মারগীনানী রহ. আলহেদায়া কিতাবে বলেন,
"ولا يشترط في صحة الجمعة كون المسجد موقوفا، بل يكفي الإذن العام."
(الهداية، ج ١، ص ٨٤)
জুমার নামাজের জন্য মসজিদ ওয়াকফকৃত থাকা শর্ত নয়; সাধারণ অনুমতি (সবার জন্য উন্মুক্ত) যথেষ্ট।

৬. ইবনুল হুমাম ফাতহুল কাদীর কিতাবে বলেন,
ولا يشترط لصحة الجمعة المسجد، ولا كونه موقوفاً، بل لو صُلّيت في الدار أو الرحبة صحت.
فتح القدير (٢/٣٨)

৭. ফাতাওয়া হিন্দিয়াতে বলা হয়েছে,
ولا يشترط أن تكون الجمعة في مسجد موقوف، بل تجوز في الدور إن كانت منفتحة للناس."

(الفتاوى الهندية، ج ١، ص ١٥١)

জুমুআর নামাযের জন্য ওয়াকফী মসজিদ শর্ত নয়। বরং ঘরেও যদি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে তাহলে সেখানেও জুমুআর নামায আদায় করা জায়েয।

আরো দেখুন
৮. ফাতাওয়া শামী-
"ولا يشترط كون الجمعة في مسجد، ولا كونه موقوفًا، بل تجوز الجمعة في الدور المفتوحة للناس."

(الدر المختار، ج ٢، ص ١٥٥)

৯. মোল্লা আলী কারী রহ. মিরকাতুল মাফাতীহ কিতাবের বলেন,

"الجمعة لا تجب إلا في بلد مفتوح للناس ولو لم يكن المسجد موقوفا."

(مرقاة المفاتيح، ١/١٣٦)

১০. ইমাম শাশী রহ. তুহফাতুল আহকাম কিতাবের বলেন,
"لا تصح الجمعة إلا في بلد مفتوح للناس، وإن لم يكن المسجد موقوفاً."
(تحفة الحكام، ج 1، ص 102)

১১. ইবনে আবীল ইজ্জ রহ. শামসুল আকীদাতি যহাবিয়া কিতাবে বলেন,
"ولا يلزم أن يكون المسجد موقوفًا لصحة الجمعة، بل يكفي أن يكون البلد مفتوحًا."
(شرح العقيدة الطحاوية، ص 74)

১২. ইজ্জ ইবনে আব্দুস সালাম রহ. তুহফাতুল ফুকাহা শামসুল মুআত্তা কিতাবে বলেন,
"ولا يشترط في صحة الجمعة كون المسجد موقوفًا، يكفي كون البلد مفتوحًا للناس."
(تحفة الفقهاء، ج 2، ص 310)

১৩. ইমাম নববী রহ. বলূগুল মারাম কিতাবে বলেন,
"الجمعة لا تصح إلا في بلد مفتوح للناس، والوقف ليس شرطاً لصحتها."
(بلوغ المرام، ج 1، ص 350)
অর্থ: জুমা আদায় জনসমাজের জন্য উন্মুক্ত স্থানে বাধ্যতামূলক, ওয়াকফ থাকা শর্ত নয়।

১৪. বাজুরী রহ. কাশফুল কিনা কিতাবের বলেন,
"ولا تصح الجمعة إلا في بلد مفتوح، ولو لم يكن المسجد موقوفًا."
(كشاف القناع، ج 1، ص 180)
অর্থ: জনসমাজের জন্য উন্মুক্ত জায়গায়ই জুমা আদায় হবে, মসজিদ ওয়াকফ থাকা আবশ্যক নয়।

15/07/2025

পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কারিগরি কলেজের এসএসসি ভোকেশনাল নবম শ্রেণি ২০২৫ ইং শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তোমাদের রেজিষ্ট্রেশন চলমান। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা আগামী ২০/০৭/২০২৫ইং তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে।
আদেশক্রমে
অধ্যক্ষ
পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কারিগরি কলেজ।

03/07/2025
06/06/2025

পীতাম্বরপাড়া হুসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুক। ইসমাঈলী ত্যাগ হোক আমাদের জীবনের পাথেয়। (تقبل الله منا و منكم)

অধ্যক্ষ,
পীতাম্বরপাড়া হুসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Jatiya
Mymensingh