14/04/2019
শুভ নববর্ষ ১৪২৬।
মঙ্গল কামনা হোক মানুষের চিন্তার উন্নয়নে।
মঙ্গল কামনা হোক মানুষের দৃস্টির উন্নয়নে।
মঙ্গল কামনা হোক মানুষের নিরাপদ পথচলার ।
সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন
Gabtoli High School is one of the best educational institute under Muktagacha thana in Mymensingh District which is situated in Gabtoli bazar highway road.
Gabtoli High School was founded in 1942 A.D.The objective and aim of this institution is to develop the students academically, physically and mentally through curricular and extra-curricular activities so that they can grow up as worthy and useful citizens of the country. The School is being run smoothly from classes six to S.S.C as per regulations of DG, Secondary & Higher Education, Board of Int
14/04/2019
শুভ নববর্ষ ১৪২৬।
মঙ্গল কামনা হোক মানুষের চিন্তার উন্নয়নে।
মঙ্গল কামনা হোক মানুষের দৃস্টির উন্নয়নে।
মঙ্গল কামনা হোক মানুষের নিরাপদ পথচলার ।
সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন
14/04/2018
শুভ নববর্ষ
13/09/2016
Eid Mubarak
02/08/2016
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাবতলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ১লা আগস্ট ২০১৬ সোমবার সকালে ক্যাম্পাসের বাইরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
21/07/2016
Netwest T20 blast 2016:
South Group: Essex vs Sussex
Sussex won by 24 runs.
Player of the match: Mustafizur Rahman (Sussex)
Sussex 200/6 (20.00 overs)
Essex 176/8 (20.00 overs)
30/05/2015
Congratulations to everyone, who passed their SSC examination today. We are very proud of your achievement................
আমাদের পেজে কমেন্ট বারে রোল এবং বোর্ডের নাম লিখে জমা দিন। রেজাল্ট প্রকাশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার এসএসসি ফলাফল জানিয়ে দেওয়া হবে। আমাদের নেট স্পীড হাই আছে এমন অনেক গ্রাহক-এডমিনরা আপনার রেজাল্ট জানাতে সহযোগিতা করবে।
অথবা আপনি নিজে ফলাফল পেতে ক্লিক করুন নিচের লিংকে
http://www.educationboardresults.gov.bd/lite/index.php
তাই দেরী না করে এখনই আপনার রোল নম্বর এবং বোর্ডের নাম জমা দিন কমেন্ট ক
গাবতলি উচ্চ বিদ্যালয় এবং মুক্তাগাছা কে নিয়ে আপনার
পাঠানো যে কোন সচেতনতা মূলক পোষ্ট,
ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য আমাদের
পেজে শেয়ার করুন। তাই আজই আমাদের
টাইম লাইন এ পোষ্ট দিন।
ধন্যবাদ
28/05/2015
৩০ মে এসএসসির ফল প্রকাশ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ মে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়া গেছে। ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, সংবাদ সম্মেলনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল পাওয়া যাবে।
গত ৬ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে একটি পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হতে পারেনি। সব কটি পরীক্ষা হয়েছে পরিবর্তিত তারিখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।
কাজী নজরুল ইসলাম
কান্ডারী হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার
গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!
কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!
কাজী নজরুল ইসলাম
চল্ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্।।
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটিব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।।
চলরে নওজোয়ান
শোনরে পাতিয়া কান-
মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্।।
25/05/2015
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।।
তুমি সেই নজরুল'' 'ম আ কেয়ন ' বাংলার বিদ্রোহী বুলবুল সে তো নজরুল! রয়েছ মোদের অন্তরে, বাংলা তোমাকে বরে। তুমি মহাকাশ ভেদি, অত্যাচারীর মস্তক ছেদি। বক্ষে হেনেছিলে শূল তুমি সেই নজরুল! তোমার নেই জাতি-ধর্ম, রচেছ মানবের তরে বর্ম। মানুষ বলে দিয়েছ ঠাঁই, সকল জাতিরে বলেছ ভাই। সকলের দুঃখে অধির আকুল প্রতিবাদী তুমি সেই নজরুল! তুমি মানবের হিতে, করেছ প্রতিবাদ মসিতে। করেছ কত কারাবরণ, ছিনিয়ে এনেছ অরুণ। বাঙ্গালির আশার ফুল তুমি সেই নজরুল! নজরুল বাংগালি জাতীর গর্ভ, আমাদের অহংকার .