Shohagi Union High School and College, Ishwarganj, Mymensingh.

Shohagi Union High School and College, Ishwarganj, Mymensingh. education and information based page. you can know update about your school and education

14/05/2024
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ খ্রি. উপজেলা পর্যায় সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জনাব বিশ্ব...
30/04/2024

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ খ্রি. উপজেলা পর্যায় সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জনাব বিশ্বজিত কুমার বনিক ( কলেজ পর্যায়), শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, জনাব মোঃ বিল্লাল হোসেন (স্কুল পর্যায়), শ্রেষ্ঠ শিক্ষার্থী, রিসালাত খান লোটাস ( স্কুল পর্যায় কবিতা আবৃত্তিতে) নির্বাচিত হওয়ায় গভর্নিং বডি, এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
18/04/2024

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

14/03/2024

শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম। কীভাবে আসবেন আমাদের প্রতিষ্ঠানে?
বি আর টি সি অথবা অন্যান্য পরিবহনযোগে ময়মনসিংহ থেকে সরাসরি ঈশ্বরগঞ্জ নামবেন। তারপর ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে সোহাগী রোডে যাবেন। তারপর নেমেই আমাদের প্রতিষ্ঠান।
আর কেউ যদি গৌরীপুর থেকে যেতে চান তাহলে ট্রেনের শিডিউল থাকলে ট্রেনেও যেতে পারেন নয়তো হারুন পার্ক থেকে অটো রিকসা দিয়ে ঈশ্বরগঞ্জ। তারপর উপরের নির্দেশনা অনযায়ী।
সকলের পরীক্ষা ভালো হোক। সকলের জন্য শুভকামনা রইলো।

ষষ্ঠ শ্রেণীর আরও তিনটি অতিরিক্ত  শাখা খোলার জন্য মন্ত্রণালয় হতে চিঠি। প্রথম ধাপ
18/02/2024

ষষ্ঠ শ্রেণীর আরও তিনটি অতিরিক্ত শাখা খোলার জন্য মন্ত্রণালয় হতে চিঠি।
প্রথম ধাপ

হঠাৎ একদিন আবিষ্কার করলাম লজেন্স খেতে আর ভালো লাগে না, খেয়াল করলাম আম্মু-আব্বুকে ছেড়ে অন্য রুমে ঘুমাচ্ছি, তারপর বাংলা ১ম...
15/12/2023

হঠাৎ একদিন আবিষ্কার করলাম লজেন্স খেতে আর ভালো লাগে না, খেয়াল করলাম আম্মু-আব্বুকে ছেড়ে অন্য রুমে ঘুমাচ্ছি, তারপর বাংলা ১ম পত্রে আর কোনোদিন ১০০ তে ১০০ তোলা গেলো না, কলম দিয়ে লিখা ভুল উত্তরটা রাবারে মোছা গেলো না, আম্মুর চুড়ি দিয়ে ড্রয়িং পরীক্ষায় ফুটবল আঁকার সুযোগ শেষ, দিস্তা কাগজে খাতা বানাতে ভুলে গেলাম। চকলেট দৌড় থেকে নিয়ে আসা হলো মোড়গ লড়াইয়ের দলে। লড়াই চলতে থাকলো। কার্টুন নেটওয়ার্ক হয়ে গেলো সিএন, আলিফ লাইলাও বোরিং লাগতে শুরু করলো, চোর-পুলিশ খেলার গ্রুপ হারিয়ে গেল, সবচেয়ে প্রিয় বিজ্ঞান বইটা ভাগ হয়ে গেল পদার্থ, রসায়ন আর জীববিজ্ঞানে। শীতকালে ডিসেম্বর থেকে সরে যেতে লাগলো, আমাদের আগেই জুনিয়ররা ব্যাডমিন্টন মাঠ বানিয়ে ফেললো। ঝরে আম পড়া কমে গেল নাকি কুড়ানোর ইচ্ছা হারিয়ে গেল, সেটা বোঝার সময় হলো না। সবাই মিলে টাকা দিয়ে চিপ্স কিনে খাওয়া বন্ধুরা লুকিয়ে সিগারেট খেতে শুরু করলো, প্রেমে পড়তে ইচ্ছে হলো, রোদের মধ্যে ফুটবল খেলতে গিয়ে হাপিয়ে উঠলাম, দোকানে গিয়ে মোস্তফা খেলার বদলে গেম জোনে গিয়ে সিএস খেলা শিখতে লাগলাম। গিটার শিখতে ইচ্ছা হলো, বড় হতে ইচ্ছা হলো, ক্লাস পালাতে ইচ্ছে হলো, রাত জাগতে ইচ্ছে হলো.. যেভাবে বড়রা রাত জাগে।

সেই যে শুরু হলো আর থামা গেল না। আজকাল ঘুমাতে ইচ্ছা করে। রাতের বেলা কার্টুন নেটওয়ার্কে সোয়াট ক্যাটস দেখে যেভাবে ঘুমিয়ে পড়তাম।

লেখা:সাজিদুল করিম দীপু

05/11/2023

ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:

🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।
🚃 ঢাকা টু কক্সবাজার।
🚃 সিলেট টু কক্সবাজার।
🚃 চাঁদপুর টু কক্সবাজার।

যুক্ত থাকুন আমাদের গ্রুপে, কক্সবাজারে ভ্রমণ ও অবস্থান সম্পর্কিত জিজ্ঞাসা গুলোর আপডেট পাবেন...🏝️🌊⛱️⭐
Cox's Bazar - কক্সবাজার (Tourist Help Update)

কক্সবাজার রুটে ট্রেনের সময় সূচীঃ

১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

২.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস ।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস।

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

----------------------------------------

৯.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ৭.৪৫ টায়
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায়
ট্রেনের নাম মহানগর প্রভাতী।

১০.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায়
কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায়
ট্রেনের নাম ট্যুরিস্ট কোচ।

১১.♦️ঢাকা কক্সবাজার ♦️
ঢাকা ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
ট্রেনের নাম, কোরিয়ান কোচ।

১২.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায়
আপাতত কোরিয়ান কোচ।

১৩.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ঃ৪৫ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৬টায়
ট্রেনের নাম তূর্না এক্সপ্রেস।

১৪.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায়
আপাতত টুরিস্ট কোচ।

---------------------------------------

১৫.♦️সিলেট কক্সবাজার♦️
সিলেট ছেড়ে যাবে সকাল ৭.৩০
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫ টায়
ট্রেনের নাম ঠিক করা হয়নি।

১৬.♦️কক্সবাজার সিলেট♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ টায়
সিলেট পৌঁছাবে সকাল ৫.৩০
টায় ট্রেনের নাম ঠিক করা হয়নি।

----------------------------------------
১৭.♦️কক্সবাজার চাঁদপুর♦️
টাইম টেবিল করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।

১৮.♦️চাঁদপুর কক্সবাজার♦️
টাইমটেবিল ঠিক করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস। #কক্সবাজার

এবার সরকারিভাবে প্রজ্ঞাপন দিলো❤️❤️❤️
19/10/2023

এবার সরকারিভাবে প্রজ্ঞাপন দিলো❤️❤️❤️

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়। দিবসটিকে যথাযোগ্য...
18/10/2023

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিত কুমার বণিক তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেল'র জীবনীর উপর বিশেষ আলোচনা করেন। তারপর কবিতা আবৃতি, শেখ রাসেল'র প্রতিকৃতিতে মাল্যদান ও বিশেষ মোনাজাত করে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে শিক্ষার্থীদের শেখ রাসেল সম্পর্কে অবহিত করা হয়।

14/10/2023

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ঐতিহ্যবাহী সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্টাফ মোঃ ফারুক মিয়ার বড় ভাই মোঃ আবু সাঈদ বাচ্চু মিয়া অদ্য সন্ধা ৭:৩০ মিনিটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাযার নামাজ আগামী কাল সকাল ১১ ঘটিকায় সোহাগী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের জানাযা নামাজে শরীক হয়ে উনার আত্মার মাগফিরাত কামনা করুন।

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা...
05/10/2023

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।

অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আমাদের দেশে এই প্রথম রাষ্ট্রীয় ভাবে শিক্ষক দিবস উদযাপিত হতে যাচ্ছে।গতকাল ফেসবুকে দেখলাম দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আজকের দিনের ব্যাপক প্রস্তুতি। আমার বিদ্যালয়েও প্রস্তুতির কমতি নেই কিন্তু অত্যন্ত দু:খের বিষয় অসুস্থতার কারনে ৩৫০ কিলোমিটার দূর থেকে শুধু মিস করছি সবাইকে।দোয়া চাই যেনো খুব দ্রুত সবার মাঝে ফিরতে পারি।

আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি,
"আমি একজন ব্যক্তির মধ্যে নির্দেশনা, বন্ধুত্ব, শৃঙ্খলা এবং ভালবাসা এই সবকিছু খুঁজে পেয়েছি, এবং সেই ব্যক্তিটি হলেন আপনি।"

ভালো থাকুক পৃথিবীর সকল শিক্ষক, আনন্দে কাটুক সবার জীবন।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Shohagi Union High School and College, Ishwarganj, Mymensingh. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share