THR

THR

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from THR, Education, BAU Campus, Mymensingh.

সহকারী অধ্যাপক, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ, AUCM (BAU) | জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ২০১৮ | বেস্ট পারফর্মিং অনলাইন শিক্ষক ২০২১, জেলা প্রশাসন, ময়মনসিংহ | Master Trainer (HSEP) | Head Examiner (293) | MIE teacher

www.youtube.com/tanzirulhussainrabby

27/01/2026
21/01/2026

আলহামদুলিল্লাহ

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের নিজেকে ছাড়িয়ে যাওয়া অর্জন।

31/12/2025

প্রিয় শিক্ষার্থীরা!
চায়ের কাপে যদি মাছি পড়ে তখন আমরা চা ফেলে দেই। অথচ ঘি এর বোতলে যখন মাছি পড়ে তখন আমরা মাছি কে ফেলে দেই, ঘি ফেলি না। কারণ চা হলো সস্তা আর ঘি হলো দামি। প্রত্যেক বছরেই নতুন দিন আসলে আমরা ক্যালেন্ডারটি পরিবর্তন করি। ইনশাল্লাহ আগামীকাল শুধু ক্যালেন্ডারের একটি পাতা নয়, তুমি তোমার নিজেকেই পরিবর্তন করার নিয়ত করো। নিজেকে ঘি এর মতন দামি করে তোলো। জীবনে চলার পথে যতই মাছি মশা বিপদ আসুক না কেন যেকোন মূল্যে নিজের অবস্থান ঠিক রাখতেই হবে। আজকে রাতে আতশবাজি ফুটিয়ে, বারবিকিউ পার্টি করে, চিল মুডে ফুর্তিবাজি করে আসছে (১লা জানুয়ারী) নতুন দিনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছো তোমরা কারণ আগামী বছরটা যাতে ভালো যায়। আচ্ছা পুরোটা বছর খুইয়ে আজ ৩১শে ডিসেম্বরে এসে আগামীকাল বছরের প্রথম দিনে নিজেকে বদলানোর ভালো কোনো প্রিপারেশন নিতে চাচ্ছো তাহলে আজকেই শুরু করছো না কেন? ভালো দিনের অপেক্ষা করছো? আসবে না। ভালো দিন বলতে কোনো দিন নাই। যে দিনটাকে কাজে লাগিয়ে কিছু একটা করে আসতে পারবে সেটাই ভালো দিন হয়ে যাবে। ক্যালেন্ডারের পাতায় ঈদের দিন থাকে, পুজার দিন থাকে, ছুটির দিন বা জাতীয় দিন থাকে কিন্তু ভালো দিন কোনটা সেটা কিন্তু উল্লেখ থাকেনা। কারণ যে যার কাজ দিয়ে তাঁর দিনকে সে নিজেই ভালো করে নিবে। ভালো দিনের জন্য অপেক্ষা নয়, দিনটাকেই ভালো করতে হয়।

শুভ হোক নতুন বছর।

30/12/2025

শাপলা চত্ত্বর গণহত্যার সময়, যিনি বোল্ডলি ইসলামপন্থীদের পক্ষে ভয়েস রেইজ করেছিলেন, তিনি বেগম খালেদা জিয়া।

আল্লহ ওনার ভুল ত্রুটি মাফ করে দিন। ১৭ বছরের স্বৈরাচারের নির্যাতন এবং জুলুম কে ওপারের মুক্তির পাথেয় বানিয়ে দিন।

21/12/2025

মানুষ ধর্ম বোঝে , রাষ্ট্র বোঝে | মানুষ, মানুষ বোঝে না।

ইসলাম শান্তির ধর্ম । আমাদের পবিত্র কোরআনে কি লেখা আছে আসুন আমরা জানি । অন্য ধর্মের মানুষের সাথে নিষ্ঠুর না হই ।অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজেরাই অনুবাদ পড়ে জেনে নেই আমাদের পবিত্র কোরআনে কি লেখা আছে । আমার লেখায় কোনো ভুল থাকলে একমাত্র যাঁরা ইসলামী স্কলার আছেন উনারা সংশোধন করে উপকৃত করবেন ।

সূরা আল-আন'আম (৬:৬৮)
وَإِذَا رَأَيْتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِىٓ ءَايَـٰتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ ۖ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦ ۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ عَنْ عِبَادَتِنَا سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

“আর যখন তুমি দেখো যে কেউ আমার আয়াতসমূহ নিয়ে উপহাস করছে, তখন তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে লিপ্ত হয়। এবং যারা আমাদের ইবাদত থেকে অভিমান করে, তারা নিশ্চয়ই লজ্জিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।”

সূরা আন-নাহল (১৬:১২৫)
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ وَجَـٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ

“তুমি তোমার আল্লাহর পথে আহ্বান করো প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে, এবং তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্ক করো।”

সূরা আল-মুমতাহিনা (৬০:৮)

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمْ يُقَٰتِلُوكُمْ فِى ٱلدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَٰرِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوٓا۟ إِلَيْهِمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ*

আল্লাহ তোমাদের নিষেধ করেননি তাদের সঙ্গে সদ্ব্যবহার ও ন্যায়বিচার করতে, যারা তোমাদের সঙ্গে ধর্মের কারণে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ ঘর থেকে বের করেনি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।

সূরা আল-বাকারা (২:২৫৬)
لَآ إِكْرَاهَ فِى ٱلدِّينِ ۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشْدُ مِنَ ٱلْغَىِّ*

ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্য ও সঠিক পথ ভ্রান্ত পথ থেকে পরিষ্কারভাবে পৃথক হয়ে

সূরা আল-ফুরকান (২৫:৬৩)
وَعِبَادُ ٱلرَّحْمَـٰنِ ٱلَّذِينَ يَمْشُونَ عَلَى ٱلْأَرْضِ هَوْنًۭا وَإِذَا خَاطَبَهُمُ ٱلْجَـٰهِلُونَ قَالُوا۟ سَلَـٰمًۭا

“রহমানের বান্দারা তারা, যারা নম্রভাবে চলাফেরা করে, আর মূর্খরা কিছু বললে তারা বলে ‘সালাম’।”

19/12/2025

যুদ্ধ শুরু হলে
রাজনীতিবিদেরা অস্ত্র দেয়,
ধনীরা রুটি দেয়
কিন্তু গরীবেরা তাদের ছেলেদের দেয়।

যুদ্ধ শেষ হলে
রাজনীতিবিদেরা হাত মেলায়,
ধনীরা রুটির দাম বাড়ায়
আর গরীবেরা তাদের ছেলেদের কবর খুঁজে।

16/12/2025

বাংলাদেশ।
এই পতাকার জন্য জীবন দেয়া বীর মুক্তিযোদ্ধাদের আল্লাহ তুমি মাগফেরাত দান করো।
দেশে এবং বিদেশের মাটিতে এই পতাকার মান এবং পতাকাবাহীদের সম্মান সমুন্নত রাখো।
এ দেশে জন্ম নেয়াটা দুর্ভাগ্য নয়।
বাংলাদেশের আমি একজন সম্মানিত নাগরিক। মৃত্যুর শেষ পর্যন্ত গৌরবের সাথেই এই কথা বলার তৌফিক দান করো। আমিন।

15/12/2025

‎ওনার একাধিক বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, ওনার শাহাদাতের মৃত্যুর একটা তামান্না ছিল।
‎এবং সেটা উনি মনে প্রাণে চাইতেন।

‎আরশের মালিক আমাদের ভাইয়ের সেই তামান্না যে এত দ্রুত কবুল করবেন সেটা আশ্চর্যের।

‎আমাদের ভাই বেঁচে থাকবে আমাদের ভালোবাসায়, প্রার্থনায়, দোয়ায়, আমাদের অশ্রুতে।

15/12/2025

এবার মেডিকেলে প্রথম হওয়া শান্তর ৩টি কথা আমার খুব ভালো লেগেছে।
১.

ভর্তি পরীক্ষার প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অক্টোবরে সে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১০-১২ দিন পড়াশোনার বাইরে ছিলো। প্রথমে কিছুটা হতাশ হলেও সে দ্রুতই মানসিক শক্তি ফিরে পান।
এ বিষয়ে শান্ত বলে, প্রথম দিক দিয়ে একটু ডিপ্রেসড হলেও পরে ভাবলাম, আল্লাহ যেহেতু দিছে তাইলে হয়তো আমার এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে। আমি চিন্তা করলাম, এই ১০ দিন আমি যা পড়বো তা তো মেডিকেলে নাও আসতে পারে।

২.

সে সকালে পড়া স্টুডেন্ট। সে ভোর ৫টা থেকে ৮টা-৯টা পর্যন্ত বেশি পড়তো।

৩.

মোবাইল আসক্তি নিয়ন্ত্রণে সে তার ফোনটি বাসার এক আন্টির কাছে জমা রেখেছিলো এবং কেবল জরুরি ক্লাসের প্রয়োজনে তা ব্যবহার করতো।

14/12/2025

শিক্ষার্থীরা ও শুভাকাঙ্ক্ষী যারা আছে যারা মোটরবাইক চালায় অবশ্যই অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে নিবো এবং মোটর বাইক গাড়ি বা যে কোন যানবাহনে ওঠার আগে অবশ্যই নিচের দোয়া যেটা ভিডিওতে আমি বলেছি মুখস্ত করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ চাই তো আমাদেরকে আল্লাহ তায়ালা নিরাপত্তার চাদরে আবৃত করবেন।

এই দুয়াটা বর্ণনা করতে গিয়ে হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যদি কেউ এই দোয়াটা পড়ে যানবানে উঠে আর সে যদি দুর্ঘটনার শিকার হয় তবে কাল কিয়ামতের দিনে সে যেন ওনার কাছ থেকে ক্ষতিপূ্রন আদায় করে নেয়ে।

সূরা যুমার (৩৯) এর ৬৭ নম্বর আয়াতের অংশ, পুরো আয়াতটি হলো: "وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ.
এর অর্থ: "তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি, যদিও সমগ্র পৃথিবী তাঁর মুষ্টিতে এবং আকাশসমূহ তাঁর ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র এবং তারা যা শরিক করে তা থেকে তিনি ঊর্ধ্বে"

উচ্চারণঃ ওমা কাদারুল্লাহা হাক্কা কাদ্রিহি, অলআরদু যামিয়ান কাব্দাথুহু ইয়াওমাল কিয়ামা্‌হ, অছছামাওয়াতু মাথইয়য়াতুম বিয়ামিনিহি, ছুবহানাহু অতাআলা আম্মা ঈুশরিকুন।

14/12/2025

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবসায় শিক্ষা শাখার হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক জয় কুমার দে স্যার দুর্ঘটনায় আহত হয়েছেন।
জরুরী ভিত্তিতে A negative ব্লাড প্রয়োজন
(যোগাযোগের মোবাইল নম্বর -01711128360)

সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ্যতা দান করেন। আমিন।

আপডেটঃ স্যারের পা গুরুতর আঘাতগ্রস্থ হয়েছে। ইমার্জেন্সী চিকিৎসা দেয়া হচ্ছে।

সবাই দোয়া করবে। শিক্ষার্থীদের কাছে কোন আপডেট থাকলে কমেন্টে শেয়ার করিও যাতে সবাই অবগত হতে পারি।

12/12/2025

যাকে কোনো কিছুর লোভ দেখিয়েই আপোস করানো যায়নি, তাকে থামানোর শেষ চেষ্টা "বুলেট"
এখন শুধু এতোটুকুই চাই, ওসমান হাদি ভাই আল্লাহর রহমতে দ্রুত যেন সুস্থ হয়ে উঠে।

আর যারা তাকে গুলিবিদ্ধ করেছে, সেই কাপুরুষ খুনি গ্যাংস্টারদের মহান রব্ব যেন চিহ্নিত করে কঠিন শাস্তির মুখোমুখি করার তৌফিক দান করেন।

আপনি আমি উনাকে পছন্দ বা অপছন্দ করতেই পারি কিন্তু
মানুষ হিসাবে মানুষের জন্য দোয়া করা উচিৎ।

The True warrior
May Allah save him...

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

http://www.facebook.com/hussainpstu

Address

BAU Campus
Mymensingh
MYMENSINGH