Merit Night School and College

Merit Night School and College

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Merit Night School and College, School, Tiptop Centre 2nd Floor, Square Masterbari, Mymensingh.

[যে কোন সালের সুবিধা বঞ্চিত সকলের জন্য শিক্ষা ]
নবম ও দশম (ভোকেশনাল) এইচএসসি (বিএম) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১ বছরে - এইচএসসি (প্রাইভেট) সরকারি কলেজ।
BA ও BSS ( জাতীয় বিশ্ববিদ্যালয়)

সন্ধ্যা ও রাত্রীকালীন ক্লাস করার সুযোগ ও অনলাইন ক্লাস।

E Learning Academy Bangladesh – দেশের প্রথম অনলাইন নৈশ স্কুল 09/05/2026

সরকারি ভাবে ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে ১ বছরে hsc পরীক্ষা দিতে চান?

২০২০ কিংবা এর আগে যদি ssc পাশ করে থাকেন তাহলে আপনিও ১ বছরে Hsc পরীক্ষা দিতে পারবেন।

এই সার্টিফিকেট দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রাইভেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন।

চাকুরিজীবীদের জন্য শুক্রবার ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশের যে কেন জায়গা থেকে আপনি পড়াশোনা করতে পারবেন

তাই দেরি না করে চলে আসুন মেরিট নাইট স্কুল অ্যান্ড কলেজে।


ঠিকানা : স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা,ময়মনসিংহ।

📞+88 01785557587
Website : www.elearningacademy.org.bd
#ন্যাশনাল_ইউনিভার্সিটি

E Learning Academy Bangladesh – দেশের প্রথম অনলাইন নৈশ স্কুল যারা পড়তে লিখতে জানেন না বা প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করতে চান, তাদের জন্য বিশেষ কর্মসূচি।

28/04/2026

১ বছরে দাখিল (SSC সমমান) সম্পন্ন করুন! 🎓
আপনার কি পড়াশোনায় বিরতি বা গ্যাপ রয়েছে? কর্মব্যস্ততা বা অন্য কোনো কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি? মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মাত্র ১ বছরে এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুবর্ণ সুযোগ দিচ্ছে আমাদের প্রতিষ্ঠান।

আমরা দিচ্ছি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বিশেষ তত্ত্বাবধান এবং কার্যকর দিকনির্দেশনা, যাতে আপনি সফলভাবে আপনার শিক্ষাজীবন পুনরায় শুরু করতে পারেন।

কেন আমাদের বেছে নেবেন?

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সরকারিভাবে স্বীকৃত সার্টিফিকেট।

চাকরিজীবী ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক পরিবেশ।

ভর্তির যাবতীয় তথ্যের জন্য সরাসরি ক্যাম্পাস ভিজিটের সুবিধা।

যোগাযোগ করুন:
সরাসরি কথা বলতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে:
📞 +8801785557587

ক্যাম্পাস ভিজিট:
যারা সরাসরি আমাদের ক্যাম্পাস দেখতে চান, তাদের সুবিধার্থে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে।

📍 লাইভ লোকেশন: দূর থেকে যারা আসবেন, তারা আসার আগে আমাদের ওয়েবসাইট ভিজিট করে ম্যাপে লাইভ লোকেশন দেখে নিতে পারেন।

আপনার শিক্ষাজীবনের নতুন যাত্রা শুরু হোক আজই!

09/04/2026

ঘরে বসে বা চাকরির পাশাপাশি গ্র্যাজুয়েশন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের 'ডিগ্রি প্রাইভেট' সম্পর্কে বিস্তারিত

অনেকেই মনে করেন একবার পড়াশোনায় বড় গ্যাপ তৈরি হলে বা চাকরিতে ঢুকে পড়লে আর স্নাতক (Graduation) সম্পন্ন করা সম্ভব নয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 'ডিগ্রি পাস (প্রাইভেট)' কোর্সটি এই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে। যারা নিয়মিত কলেজে গিয়ে ক্লাস করতে পারছেন না, তাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ সুযোগ।

১. ডিগ্রি প্রাইভেট আসলে কী?

এটি মূলত নিয়মিত (Regular) ডিগ্রির মতোই একটি কোর্স, কিন্তু এখানে আপনাকে প্রতিদিন কলেজে গিয়ে ক্লাস করতে হবে না। আপনি নিজের সুবিধামতো পড়াশোনা করে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করে ডিগ্রি অর্জন করতে পারবেন। এই ডিগ্রির মান নিয়মিত ডিগ্রির মতোই এবং এটি দিয়ে সরকারি-বেসরকারি সব ধরনের চাকরিতে আবেদন করা যায়।

২. কারা এই কোর্সে ভর্তি হতে পারবেন?
যাদের নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি হওয়ার বয়স পার হয়ে গেছে বা যারা বিভিন্ন কারণে কলেজে সময় দিতে পারছেন না, তারাই এখানে টার্গেট অডিয়েন্স। সাধারণত:

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ (যেমন ২.০) প্রাপ্তরা।

যাদের এইচএসসি পাসের পর কয়েক বছরের বিরতি (Gap) আছে।

কর্মজীবী নারী-পুরুষ যারা পড়াশোনা চালিয়ে নিতে চান।

৩. এই কোর্সের প্রধান সুবিধাগুলো কী কী?
ক্লাস করার বাধ্যবাধকতা নেই: আপনি আপনার চাকরির বা ব্যবসার পাশাপাশি ঘরে বসেই প্রস্তুতি নিতে পারবেন।

কম খরচ: নিয়মিত কোর্সের তুলনায় এখানে খরচ অনেক কম।

চাকরির সুযোগ: বিসিএস (BCS) থেকে শুরু করে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই সার্টিফিকেট দিয়ে আবেদন করা সম্ভব।

সহজ সিলেবাস: যারা অনেকদিন পড়াশোনার বাইরে আছেন, তাদের জন্য এর সিলেবাস ও পরীক্ষার পদ্ধতি বেশ সাবলীল।

৪. কিভাবে ভর্তি হবেন?
ই লার্নিং একাডেমি বাংলাদেশ কিভাবে হেল্প করে থাকবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তির ক্ষেত্রে ই-লার্নিং একাডেমি বাংলাদেশ আপনাকে যেভাবে সাহায্য করবে:

সঠিক গাইডলাইন: ভর্তির যোগ্যতা, সময়সীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সঠিক তথ্য প্রদান।

কলেজ নির্বাচন: আপনার এলাকার কোন কলেজে এই কোর্সটি চালু আছে তা খুঁজে পেতে সহায়তা।

নির্ভুল আবেদন: অনলাইনে নির্ভুলভাবে আবেদন ফরম পূরণ এবং সাবজেক্ট চয়েসে কারিগরি সাপোর্ট।

ঘরে বসে প্রস্তুতি: কর্মজীবী বা ব্যস্তদের জন্য ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়ালস ও দিকনির্দেশনা।

পরিপূর্ণ আপডেট: রেজিস্ট্রেশন কার্ড, ফর্ম পূরণ এবং পরীক্ষার সময়সূচী নিয়মিত জানিয়ে দেওয়া।
সহজ কথায়, ভর্তির আবেদন থেকে শুরু করে ডিগ্রি সম্পন্ন করা পর্যন্ত সকল তথ্যের নির্ভরযোগ্য সমাধান আমরা দিচ্ছি।

৩. কাগজপত্র জমা: প্রয়োজনীয় একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট ও ছবি কলেজে জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়।

৫. ডিগ্রি প্রাইভেট নিয়ে কিছু ভুল ধারণা
অনেকে মনে করেন প্রাইভেট ডিগ্রির মান কম। এটি সম্পূর্ণ ভুল। জাতীয় বিশ্ববিদ্যালয় একই সিলেবাস ও মানদণ্ডে এই সার্টিফিকেট প্রদান করে। আপনি যদি বিএ (BA), বিএসএস (BSS) বা বিবিএস (BBS) পাস করেন, তবে আপনি একজন সাধারণ গ্র্যাজুয়েটের মতোই মর্যাদা পাবেন।

সময়ের অভাবে যারা স্বপ্নপূরণ করতে পারছেন না, তাদের জন্য ডিগ্রি প্রাইভেট একটি আশীর্বাদ। আপনার পরিচিত কেউ যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে থাকে, তবে তাকে এই সুযোগটি সম্পর্কে জানান। একটি সঠিক সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে।

07/04/2026
15/03/2026

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ: ১ বছরে SSC ও HSC (দাখিল/আলিম) প্রাইভেট পরীক্ষা গাইডলাইন

যারা পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছেন বা বয়সের কারণে নিয়মিত স্কুলে ফিরতে পারছেন না, কিন্তু একটি সার্টিফিকেটের অভাবে ক্যারিয়ারে এগোতে পারছেন না—তাদের জন্য এই তথ্যটি লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে মাত্র ১ বছরে আপনি দাখিল (SSC সমমান) বা আলিম (HSC সমমান) পরীক্ষা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন

কারা পরীক্ষা দিতে পারবেন?
এই বিশেষ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এর শিথিলযোগ্য নিয়মাবলী:

বয়স সীমা: আপনার বয়স যদি ১৯ বছরের বেশি হয়, তবে পরীক্ষা দেওয়ার জন্য পূর্ববর্তী কোনো পিএসসি (PSC) বা জেএসসি (JSC) সার্টিফিকেটের প্রয়োজন নেই।

কারা উপযুক্ত: কর্মজীবী মানুষ, প্রবাসী ভাই-বোন অথবা যেকোনো কারণে শিক্ষা জীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন।

বিভাগ ও বিষয়সমূহ
মাদ্রাসা বোর্ডের অধীনে সাধারণত দুটি বিভাগ থেকে প্রাইভেট পরীক্ষা দেওয়া যায়:

১. সাধারণ বিভাগ (General Group): যেখানে কুরআন, হাদিস ও আরবির পাশাপাশি সাধারণ বিষয়গুলো থাকে।

২. মানবিক/মুজাব্বিদ: (প্রযোজ্য ক্ষেত্রে)।

প্রধান বিষয়সমূহ:

কুরআন মাজিদ ও তাজবিদ

হাদিস শরিফ

আকাইদ ও ফিকহ

আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র)

বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র)

ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র)

সাধারণ গণিত

পৌরনীতি/ইতিহাস (ঐচ্ছিক)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)

সহজ পাসের পাথওয়ে কেন এটি?
সাধারণ স্কুলিং সিস্টেমের তুলনায় মাদ্রাসা বোর্ডের অধীনে প্রাইভেট পরীক্ষা দেওয়া অনেক বেশি সহজ। এখানে সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের কাঠামো এমনভাবে তৈরি করা হয় যাতে একজন কর্মজীবী মানুষ অল্প পরিশ্রমেও ভালো জিপিএ অর্জন করতে পারেন।

আপনার সাফল্যে যেভাবে পাশে থাকবে "E Learning Academy Bangladesh"
অনেকেই সরকারি নিয়মকানুন এবং ফরম ফিলাপের জটিলতার ভয়ে পিছিয়ে যান। আপনার এই যাত্রাকে সহজ করতে E Learning Academy Bangladesh দিচ্ছে বিশেষায়িত সাপোর্ট:

সরকারি প্রসেসিং সহায়তা: রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফরম ফিলাপ পর্যন্ত যাবতীয় সরকারি দাপ্তরিক কাজে আমরা আপনাকে সঠিক গাইডলাইন ও সরাসরি সহায়তা প্রদান করি।

অনলাইন স্পেশাল ক্লাস: যেহেতু আপনি কর্মব্যস্ত, তাই আমাদের রয়েছে অনলাইন নাইট স্কুল। রাতে ঘরে বসেই আপনি অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ক্লাস করতে পারবেন।

শর্ট সিলেবাস ও সাজেশন: আমরা আপনাকে এমন একটি স্পেশাল নোট এবং সাজেশন দেব যা পড়লে পরীক্ষায় পাস করা এবং ভালো রেজাল্ট করা নিশ্চিত হয়ে যাবে।

২৪/৭ মেন্টরশিপ: পড়াশোনা বুঝতে অসুবিধা হলে আমাদের মেন্টররা আপনাকে সবসময় গাইড করবেন।

সার্টিফিকেট না থাকার গ্লানি মুছে ফেলুন আজই। দেশের যেকোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও আপনি আমাদের সাথে যুক্ত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারেন।

স্বপ্ন আপনার, বাস্তবায়নের দায়িত্ব আমাদের। > E Learning Academy Bangladesh > (আপনার অনলাইন পড়াশোনার নির্ভরযোগ্য ঠিকানা)

02/03/2026

#জরুরি_নিয়োগ: #জরুরি_নিয়োগ :

চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিনিধি (পার্ট-টাইম) প্রতিষ্ঠান: E Learning Academy Bangladesh

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন দাপ্তরিক কাজ (শিক্ষার্থীদের প্রাইভেট রেজিস্ট্রেশন, ডকুমেন্ট জমা/উত্তোলন) পরিচালনার জন্য একজন সৎ ও দায়িত্বশীল প্রতিনিধি আবশ্যক।

কাদের খুঁজছি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠানের রানিং শিক্ষার্থী, অথবা যেকোনো কোচিং সেন্টারের শিক্ষক। বোর্ডের কাজ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে অগ্রাধিকার পাবেন।

সুযোগ-সুবিধা: কাজ-ভিত্তিক আকর্ষণীয় সম্মানী ও যাতায়াত ভাতা (Conveyance)। কাজ পরিচালনার জন্য অফিশিয়াল আইডি কার্ড ও অথরাইজেশন লেটার প্রদান করা হবে।

কাজের ধরন: সম্পূর্ণ পার্ট-টাইম, যা পড়াশোনা বা টিউশনির পাশাপাশি সহজেই করা সম্ভব।

আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা দ্রুত আপনাদের সিভি বা বর্তমান পেশা/শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য জানিয়ে আমাদের SMS করুন।

01315057908 whahtsapp

19/02/2026

ই-লার্নিং একাডেমি বাংলাদেশ: আমরা কেন আপনার "ডিজিটাল গার্ডিয়ান"?

অনেকেই আমাদের জিজ্ঞেস করেন— "আপনারা কি কোনো স্কুল বা কলেজ? সরাসরি কলেজে গিয়ে ভর্তি না হয়ে আপনাদের মাধ্যমে কেন আসব?"

আজ পরিষ্কার করে বলছি আমাদের মূল ভূমিকা কী এবং কেন হাজারো ঝরে পড়া শিক্ষার্থী আমাদের ওপর আস্থা রাখছেন।

আমরা কোনো সাধারণ স্কুল বা কলেজ নই!

আমরা কোনো চার দেয়ালের শিক্ষাপ্রতিষ্ঠান নই যেখানে আপনাকে প্রতিদিন হাজিরা দিতে হবে। বরং আমরা হচ্ছি আপনার "ডিজিটাল গার্ডিয়ান" বা ডিজিটাল অভিভাবক।

🤔 আমাদের কাজ কী?

যারা নানা কারণে পড়াশোনা থেকে দূরে সরে গেছেন, কর্মব্যস্ততার কারণে নিয়মিত কলেজে যেতে পারছেন না কিংবা সঠিক তথ্যের অভাবে ফর্ম ফিলাপ করতে পারছেন না—তাদের জন্য আমরা একটি "ওয়ান-স্টপ সলিউশন"।

আমাদের কাজ হলো:

সঠিক গাইডলাইন: আপনার গ্যাপ কত বছরের, কোন বোর্ডে আপনার জন্য সুবিধা হবে—এসব কাউন্সিলিং করে সঠিক পথ দেখানো।

ভর্তি ও রেজিস্ট্রেশন: বিভিন্ন স্বনামধন্য স্কুল-কলেজের সাথে সমন্বয় করে আপনার ভর্তি, রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপের যাবতীয় জটিল কাজ আমরা সম্পন্ন করি।

প্রস্তুতি ও সাপোর্ট: ঘরে বসে অনলাইনে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ ক্লাস এবং নোট প্রদান করি।

আমাদের মাধ্যমে কেন পড়াশোনা করবেন? (আপনার বেনিফিট)

সরাসরি কোনো কলেজে না গিয়ে আমাদের মাধ্যমে ভর্তি হলে আপনি যে বাড়তি সুবিধাগুলো পাচ্ছেন:

ঝামেলামুক্ত প্রসেস: সরকারি বা বেসরকারি বোর্ডে ভর্তির যে বিশাল কাগজের কাজ বা দৌড়ঝাঁপ, সেটা আপনাকে করতে হবে না। আপনার হয়ে সব কাজ আমরা গুছিয়ে দেব।

কর্মজীবীদের জন্য আশীর্বাদ: আপনি চাকরি বা ব্যবসা করেও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। আপনাকে প্রথাগত নিয়মে প্রতিদিন কলেজে হাজিরা দিতে হবে না।

স্পেশাল কাউন্সিলিং: ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে যে জড়তা বা লজ্জা কাজ করে, আমরা মেন্টরশিপের মাধ্যমে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনি।

ডিজিটাল এক্সেস: আপনি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার পড়াশোনার আপডেট ও সাপোর্ট পাবেন।

মনে রাখবেন: আমরা আপনার এবং আপনার সার্টিফিকেটের মাঝখানের সেই সেতুবন্ধন, যা আপনার শিক্ষাজীবনকে সহজ ও নিশ্চিত করে।

আপনার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার ডিজিটাল গার্ডিয়ান হিসেবে।

📞 সরাসরি কথা বলতে কল করুন:
+88 01785-557587

09/02/2026

E Learning Academy Bangladesh - এর জন্য জরুরি ভিত্তিতে ৫ জন ফিমেল মডারেটর (Female Moderator) প্রয়োজন।

✅ যোগ্যতা: এইচএসসি/অনার্স রানিং।

✅ কাজ: পেজ মডারেশন ও স্টুডেন্ট কাউন্সিলিং।

✅ বেতন: আলোচনা সাপেক্ষে।

আগ্রহীরা দ্রুত ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে সিভি পাঠান:

📲 01785-557587

ওয়েব সাইট : www.elearningacademy.org.bd

28/01/2026

দীর্ঘ ৬ বছরের বেশি সময় ধরে শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি—মানুষের ‘হতাশা’।

কেউ ১০ বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়ে এখন প্রমোশন পাচ্ছেন না, কেউবা বয়সের অজুহাতে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আমার ডেস্কে বসে কত মানুষের কান্না যে দেখেছি! তাদের সবার একটাই প্রশ্ন— স্যার, আমার কি আর কোনো সুযোগ আছে?

এই মানুষগুলোর চোখের জল আর হাহাকারই আমাকে বাধ্য করেছে এই বইটি লিখতে।

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে অবশেষে আসছে আমার লেখা নতুন বই— 📘 ‘পড়াশোনায় ফেরার জাদুকরী গাইডলাইন’

এই বইয়ে আমি কোনো তাত্ত্বিক কথা লিখিনি। লিখেছি সরকারি নিয়ম মেনে শর্টকাটে ডিগ্রি ও মাস্টার্স পাস করার গোপন সব রাস্তা,
১ বছরে এইচএসসি পাসের নিয়ম
এইচএসসি পাসের পর দীর্ঘ গ্যাপেও কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা
এবং ইংরেজিতে পাসের জাদুকরী সব টেকনিক।

বইটি উৎসর্গ করলাম সেই সব লড়াকু মানুষদের, যারা বিশ্বাস করেন— "দেরি বলে কিছু নেই, জেগে ওঠার মুহূর্তটাই সকাল"

সবাই আমার জন্য দোয়া করবেন। বইটি সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন। ❤️

"

05/01/2026

জীবনের নানা বাস্তবতায় অনেকেরই এসএসসি (SSC) পাসের পর আর কলেজে ভর্তি হওয়া হয়ে ওঠে না। পারিবারিক সমস্যা, অর্থনৈতিক চাপ, কিংবা যেকোনো কারণেই হোক—শিক্ষাজীবনে নেমে আসে অনাকাঙ্ক্ষিত বিরতি বা 'স্টাডি গ্যাপ' (Study Gap)।
দুই, চার, পাঁচ বা তারও বেশি সময় কেটে যাওয়ার পর যখন কর্মজীবনে প্রবেশের প্রয়োজন হয়, তখন পদে পদে অনুভূত হয় একটি এইচএসসি সার্টিফিকেটের গুরুত্ব। যদি এইচএসসি পাসটা করতাম 🙂অনেক সময় এমন হয় হয়তো একটি ভালো চাকরির সুযোগ হাতছাড়া হচ্ছে, কিংবা বর্তমান চাকরিতে প্রমোশন আটকে আছে শুধুমাত্র এইচএসসি পাস না থাকার কারণে।

কিন্তু এই বয়সে এসে আবার নতুন করে কলেজে ভর্তি হয়ে, ইউনিফর্ম পরে ছোটদের সাথে ২ বছর নিয়মিত ক্লাস করার কথা ভাবলেই অনেকে পিছিয়ে যান। লোকলজ্জা এবং সময়ের অভাব—এই দুয়ে মিলে আর এগোনো হয় না।

আপনি যদি এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তবে হতাশ হবেন না। আপনার জন্য একটি দারুণ সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার অনুমোদিত শিক্ষা বোর্ডের অধীনে বিশেষ ব্যবস্থায় রেগুলার ক্লাস না করেও মাত্র ১ বছরের সেশনে এইচএসসি সমমানের সার্টিফিকেট অর্জন করা সম্ভব। এটি কোনো শর্টকাট বা ভুয়া পদ্ধতি নয়, বরং ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার একটি বৈধ সরকারি উদ্যোগ।

আজকের এই আর্টিকেলে আমরা এই পদ্ধতির আদ্যোপান্ত এবং এর গ্রহণযোগ্যতা সম্পর্কে সহজ ভাষায় জানব।

'১ বছরের এইচএসসি' বিষয়টি আসলে কী?
অনেকে '১ বছরের এইচএসসি' কথাটি শুনলেই ভাবেন, এটি হয়তো কোনো জাদুর কাঠি, যেখানে ২ বছরের পড়া ৬ মাসে মুখস্থ করে পরীক্ষা দিতে হয়। বিষয়টি মোটেও তা নয়।

বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় বোঝে যে, নানা কারণে একজন শিক্ষার্থীর পড়াশোনা মাঝপথে থেমে যেতে পারে। তাই, ঝরে পড়া বা স্টাডি গ্যাপ থাকা শিক্ষার্থীদের জন্য "দ্বিতীয় সুযোগ" (Second Chance) হিসেবে শিক্ষা বোর্ডগুলো বিশেষ ব্যবস্থা রেখেছে।

এর আওতায়, যাদের এসএসসির পর নির্দিষ্ট কয়েক বছরের গ্যাপ রয়েছে, তারা জেনারেল শিক্ষা বোর্ড (যেমন: ঢাকা, রাজশাহী, কুমিল্লা বোর্ড ইত্যাদি), বিশেষ করে জেনারেল বোর্ডে একে 'প্রাইভেট' বা 'অনিয়মিত' পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হয়। এই পদ্ধতিতে আপনাকে নিয়মিত কলেজে ক্লাস করতে হয় না, কিন্তু বছর শেষে নির্ধারিত সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

সবচেয়ে বড় প্রশ্ন: এই সার্টিফিকেটের মান কি 'রেগুলার' এইচএসসির সমান?
এটি শিক্ষার্থীদের মনে থাকা সবচেয়ে বড় ভয়। এত কষ্ট করে পাস করার পর যদি সার্টিফিকেট কোনো কাজে না লাগে!
এই প্রশ্নের এক কথায় উত্তর হলো—হ্যাঁ, এর মান ১০০% সমান এবং সব ক্ষেত্রে গ্রহণযোগ্য।

চলুন, যুক্তিগুলো দেখে নিই:

১. আইনগত স্বীকৃতি: শিক্ষা মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, বাংলাদেশের যেকোনো স্বীকৃত বোর্ড (জেনারেল, কারিগরি বা মাদ্রাসা) থেকে অর্জিত এইচএসসি সনদের মান একে অপরের সম্পূর্ণ সমান (Equivalent)। আইনত কোনো বোর্ডকে বা মাধ্যমকে ছোট করে দেখার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: অনেকে ভাবেন এই সার্টিফিকেট দিয়ে হয়তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ১ বছরে পাস করা একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন। শর্ত একটাই: সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তির সার্কুলারে চাওয়া নির্দিষ্ট জিপিএ (GPA) এবং সাল-এর যোগ্যতা আপনার থাকতে হবে। আপনি রেগুলার নাকি প্রাইভেট পরীক্ষার্থী ছিলেন—সেটি ভর্তির পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনো বাধা নয়।

৩. সরকারি ও বেসরকারি চাকরি: বিসিএস (BCS), সেনাবাহিনী, পুলিশ বা যেকোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতার ঘরে লেখা থাকে—"কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ"। আপনি যেহেতু সরকার স্বীকৃত বোর্ড থেকেই পাস করছেন, তাই এই শর্ত আপনি শতভাগ পূরণ করছেন।

মনে রাখবেন: সার্টিফিকেটের গায়ে কোথাও লেখা থাকে না যে আপনি "গ্যাপ দিয়ে পাস করেছেন"। সেখানে শুধু আপনার নাম, বোর্ড, জিপিএ এবং সেশন উল্লেখ থাকে।

সময় সাশ্রয়: রেগুলার প্রক্রিয়ায় যেখানে দুই বছর লাগে, সেখানে আপনি মাত্র ১ বছরেই সার্টিফিকেট হাতে পাচ্ছেন। এটি আপনার হারিয়ে যাওয়া সময় পুষিয়ে নিতে সাহায্য করে।

ক্লাসের বাধ্যবাধকতা নেই: যারা চাকরিজীবী বা ব্যবসায়িক কাজে ব্যস্ত, তাদের পক্ষে প্রতিদিন কলেজে যাওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে নিয়মিত ক্লাসের চাপ থাকে না।

ক্যারিয়ারের উন্নতি: এইচএসসি সার্টিফিকেট না থাকায় আটকে থাকা প্রমোশন বা নতুন চাকরির আবেদন করার পথ খুলে যায়।

বিদেশে গমন: স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশে যাওয়ার জন্য দ্রুত এইচএসসি সার্টিফিকেট প্রয়োজন হলে এটিই সেরা উপায়।

কারা এই সুযোগ নিতে পারবেন? (যোগ্যতা)

এই সুযোগটি সবার জন্য নয়। এটি মূলত তাদের জন্যই ডিজাইন করা হয়েছে যারা শিক্ষা থেকে ঝরে পড়েছিলেন।

১. স্টাডি গ্যাপ: এসএসসি বা সমমানের পরীক্ষা পাসের পর ন্যূনতম একটি নির্দিষ্ট সময়ের বিরতি (সাধারণত ২ বছর বা তার বেশি) থাকতে হবে। (বোর্ডের নিয়ম পরিবর্তন হতে পারে, তাই ভর্তির সময় নিশ্চিত হয়ে নেওয়া জরুরি)।

২. বয়স: সাধারণত এই পদ্ধতিতে পরীক্ষায় বসার জন্য বয়সের কোনো সর্বোচ্চ সীমা নেই।

৩. কর্মজীবী শিক্ষার্থী: যারা কর্মজীবনে প্রবেশ করেছেন কিন্তু এখন শিক্ষাগত যোগ্যতা বাড়াতে চান।

ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তির প্রক্রিয়াটি সাধারণ ভর্তির মতোই। সাধারণত নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হয়:

এসএসসি/সমমান পাসের মূল মার্কশিট ও ফটোকপি।

এসএসসি পাসের মূল সার্টিফিকেট/প্রশংসাপত্র ও ফটোকপি।

এসএসসি-র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র।

জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধনের ফটোকপি।

সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

প্রস্তুতি কীভাবে নেবেন?

দীর্ঘদিন বইয়ের সাথে সম্পর্ক না থাকায় ১ বছরে পুরো সিলেবাস শেষ করা চ্যালেঞ্জিং মনে হতে পারে। তবে সঠিক পরিকল্পনায় এটি সম্ভব।

মানসিক প্রস্তুতি: সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনি পারবেন।

সঠিক গাইডলাইন: যেহেতু নিয়মিত ক্লাস নেই, তাই অভিজ্ঞ কোনো শিক্ষক বা এই বিষয়ে অভিজ্ঞ কোচিং সেন্টারের সহায়তা নিতে পারেন যারা প্রাইভেট পরীক্ষার্থীদের গাইড করে।

নাসরুল রুটিন: চাকরি বা কাজের পাশাপাশি প্রতিদিন অন্তত ২-৩ ঘণ্টা পড়ার জন্য বরাদ্দ রাখুন। মূল বিষয়গুলোতে জোর দিন।

অতীতের গ্যাপ নিয়ে আফসোস করে আর সময় নষ্ট করার কোনো মানে নেই। সরকার যখন আপনাকে বৈধভাবে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, তখন লোকলজ্জার ভয়ে সেই সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না।

সার্টিফিকেটের মান নিয়ে অহেতুক দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন এবং ভালো ফলাফলের জন্য প্রস্তুতি শুরু করুন। মনে রাখবেন, দিন শেষে আপনার অর্জিত জ্ঞান এবং যোগ্যতাই আপনাকে এগিয়ে নেবে, সার্টিফিকেটের পেছনের ইতিহাস নয়। সঠিক সিদ্ধান্ত নিন, আপনার আটকে থাকা শিক্ষাজীবন আবার শুরু করুন।

আপনার কাছে উপরোক্ত বিষয় গুলো যদি জটিল লাগে বা বুঝতে না পারেন কিভাবে পড়া শুরি করবেন কোথায় যাবেন এই সকল তথ্য পাবেন E Learning Academy Bangladesh - এর অফিসিয়াল ফেসবুক গ্রুপ ও ওয়েব সাইটে।

ভর্তি ও বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন : wew.elearningacademy.org.bd
+880 1785-557587

16/12/2025

Hsc private Registration last date 30 tarikh

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Tiptop Centre 2nd Floor, Square Masterbari
Mymensingh
2240