Gouripur Digital Computer Training Center

Gouripur Digital Computer Training Center

Share

★আমাদের আঙ্গিনায় আপনাকে [স্বাগতম] আমা?

12/09/2023

জানুয়ারি-জুন/২০২৩ ইং সেশনের শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।

#উপস্থিতির শতভাগ A+

পরিচালক-
Pranothush Candra Debnath
ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার
01719-645314

Computer Study 25/12/2021

যারা কম্পিউটার এবং ICT সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য কম্পিউটার এর সাধারণ জ্ঞানের বিশাল ভান্ডার iP Skills এর Computer Study অ্যাপ । বর্তমানে বেশিরভাগ সাধারণ জ্ঞান পড়ার সময় অসংখ্য ভূল তথ্য ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে ফেলে। তাই Computer Study অ্যাপটি চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ নির্ভূল ভাবে তৈরি করার।

যারা Computer Training এবং Job Preparation নিচ্ছেন, তাদের জন্য এই App খুবই উপযোগী।

এই app টির প্লে স্টোর লিঙ্ক-

App link-
Computer Study

Computer Study

SriRonggona eShop 20/12/2021

সকল উদ্যোক্তাদের জন্য সুখবর....

বিনামূল্যে app এর মাধ্যমে সহজ কেনা-বেচা।

নতুন উদ্যোক্তাদের পক্ষে শুরুতেই ওয়েবসাইট /app নিজেরা তৈরী করে নিজের পণ্য কে সবার সামনে তুলে ধরা অনেক খরচ এবং সময়সাপেক্ষ। তাই নতুন উদ্যোক্তাদের কথা মাথায় রেখে app এর মাধ্যমে অনলাইন কেনা-বেচার প্ল্যাটফর্ম তৈরী করেছে ★SriRonggona E-shop app*

উদ্যোক্তাদের ব্যবসাকে সফলতার সাথে সকলের কাছে তুলে ধরতে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সুবিধার্তে Play store এ এসেছে সম্পূর্ণ বিনামূল্যে এডমুক্ত SriRonggona e-shop App.

এই App ক্রেতা/বিক্রেতা উভয়েই খুব সহজে ব্যবহার করতে পারবেন।বিক্রেতাগণের প্রত্যেকের আলাদা স্টল থাকবে।তারা তাদের পণ্য দিয়ে স্টল সাজাবে।আর ক্রেতাগণ সকল বিক্রেতার স্টল এবং পণ্য দেখে শুনে যাচাই বাছাই করে এই App থেকেই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন।

এই app টির প্লে স্টোর লিঙ্ক-

App link-
SriRonggona eShop https://play.google.com/store/apps/details?id=com.ipskills.srironggonaeshop

★★★★ ক্রেতা /বিক্রেতা উভয়কেই App টি ইনস্টল করে একবার ঘুরে আসার অনুরোধ রইলো।
It's a Trusted Online Shop.

SriRonggona eShop

06/12/2021

ভর্তি চলিতেছে.... ভর্তি চলিতেছে....

★★কম্পিউটার কোর্সে ভর্তি চলছে★★

প্রতি বছর ৩ মাস ও ৬ মাস মেয়াদি
Office Application এবং Database Programming এই দুটি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।

৩ মাস মেয়াদী জানুয়ারী-মার্চ, এপ্রিল-জুন,
জুলাই- সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর।

৬ মাস মেয়াদী জানুয়ারী-জুন, জুলাই-ডিসেম্বর

★★আসন সংখ্যা সিমিত।

#বিঃ দ্রঃ যারা ভর্তি হতে ইচ্ছুক অফিসে এসে রেজিট্রেশন করে আসন নিশ্চিত করুন।

04/12/2021

ভর্তি চলিতেছে.... ভর্তি চলিতেছে....

★★কম্পিউটার কোর্সে ভর্তি চলছে★★

প্রতি বছর ৩ মাস ও ৬ মাস মেয়াদি Office Application এবং Database Programming এই দুটি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।

৩ মাস → জানুয়ারী-মার্চ, এপ্রিল-জুন,
জুলাই- সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর।

৬ মাস → জানুয়ারী-জুন, জুলাই-ডিসেম্বর

★★আসন সংখ্যা সিমিত।

#বিঃ দ্রঃ যারা ভর্তি হতে ইচ্ছুক অফিসে এসে রেজিট্রেশন করে আসন নিশ্চিত করুন।

03/01/2021

CV, Resume, Bio Data, Profile এবং Portfolio এর মধ্যে পার্থক্য:

CV, Resume এবং Bio Data শব্দগুলোর অর্থ একই রকম মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান।
আমরা অনেকে CV, Resume এবং Bio Data এর মধ্যে পার্থক্য না বুঝেই চাকুরীর জন্য আবেদন করে থাকি। তো এতে করে কিছু কমন ভুল প্রায়শই হয়ে থাকে আর এই ভুল গুলোর জন্য ভাল চাকুরীদাতা প্রতিষ্ঠান গুলো আপনার CV বা Resume দেখেই আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে বসেন।
তো চলুন সহজ ভাবেই আমরা পার্থক্য গুলো জেনে নেই।

CV: সিভি (CV) এর পূর্ণরূপ হল Curriculum Vitae. সিভিতে মূলত একজন ব্যাক্তির ব্যক্তিগত তথ্যের পাশাপাশি Curriculum বা পাঠ্যক্রম এর যাবতীয় তথ্যসমূহ বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। মূলত উচ্চ শিক্ষার জন্য সিভি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে চাকুরীর জন্য CV সমান গুরুত্বপূর্ণ।
-----কাদের জন্য CV
যারা একদম ফ্রেশার বা কোন চাকুরির অভিজ্ঞতা নেই তাদের জন্যই মূলত সিভি (Curriculum Vitae) । যেখানে একজন চাকুরী প্রার্থীর শিক্ষা জীবনের (Academic Curriculum) এর Achievement এবং অন্যান্য বিষয় ( Internship, Training, Extra Curricular) গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
এখানে বলে রাখি CV তে সবসময় আপনার শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয় গুলোর তথ্যসমূহ আগে প্রাধান্য পাবে।

Resume: ব্যক্তিগত তথ্যের পাশাপাশি শিক্ষা, দক্ষতা এবং কর্মসংস্থান বা কাজের অভিজ্ঞতা গুলোকে সঠিক ভাবে লিপিবদ্ধ করে উপস্থাপন করাই হল Resume। এটাকে সংক্ষেপে বলা হয় পুনঃসূচনা বা নতুন করে শুরু করা।
------কাদের জন্য Resume?
সহজ ভাবে বলতে গেলে কোন চাকুরি প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে চাকুরীর পূর্ব অভিজ্ঞতা রয়েছে হোক সেটা চলামান বা অতীত এবং বর্তমান অবস্থায় তিনি কোথাও চাকুরীর জন্য আবেদন করতে চাইলে বা জীবন বৃত্তান্ত সাবমিট করতে চাইলে তাদের জন্যই Resume।
মনে রাখবেন, রিজ্যুমে সর্বদা আপনার কাজের বা চাকুরির অভিজ্ঞতা গুলো আগে প্রাধান্য পাবে এরপর একাডেমিক কারিকুলাম এর তথ্য সমূহ।

Bio Data : জীবন বৃত্তান্ত হল আপনার ব্যক্তিগত এবং পারিবারিক তথ্যের সমষ্টি মাত্র অর্থাৎ বায়োডাটাতে আপনার সকল তথ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের তথ্য থাকতে পারে।
কাদের জন্য Bio Data?
যারা "বিবাহের" জন্য পাত্র বা পাত্রী "খুঁজিতেছেন" আমি বলবো তাদের জন্য একটি Bio Data খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

COVER LETTER : আপনি যে পদের জন্য আবেদন করছেন বা আপনার আগ্রহবোধ রয়েছে তার জন্য HR Admin বা নিয়োগকর্তা বরাবর একটি পত্র। অর্থাৎ চাকুরির ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে CV/RESUME এর সাথে আবেদনপত্র আকারে যে পত্রটি দেয়া হয় সেটিই হল Cover Letter. আবার উচ্চ শিক্ষার ক্ষেত্রেও Cover Letter প্রয়োজন হয়।

প্রোফাইল (Profile):
একজন ব্যক্তি যখন ক্যারিয়ারের উচ্চশিখরে পৌঁছান, যখন তার অর্জনগুলো এত বেশি যে তাকে যাচাই বাছাই করতে সিভি কিংবা রিজিউম কোনটারই প্রয়োজন হয়না তখন তার অর্জন গুলোকে প্রকাশ করার জন্য যে ডকুমেন্টটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় প্রোফাইল। বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেকে প্রকাশ করার জন্য প্রোফাইল ব্যবহার করে থাকেন। যারা উদ্যোক্তা হতে চান তাদেরকেও নিজের একটি প্রোফাইল তৈরি করতে হয়। এই প্রোফাইলে আপনার দক্ষতা ও অর্জনগুলোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়াও আপনি যখন একটি প্রতিষ্ঠান গঠন করবেন তখন সেই প্রতিষ্ঠানেরও থাকবে একটি প্রোফাইল। প্রতিষ্ঠানের প্রোফাইল লেখার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কোনো ধরনের পণ্য বা সেবা দিয়ে থাকেন এবং কারা এই পণ্য বা সেবা নিয়েছেন ও তাদের মতামতের সনদপত্র দিয়ে একটি প্রোফাইল তৈরি করা হয়

পোর্টফোলিও (Portfolio) :
যখন আপনি অনেকগুলো প্রজেক্টে কাজ করেছেন তখন সবগুলো প্রজেক্ট মিলে গঠিত হয় আপনার পোর্টফোলিও। অথবা আপনি কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক সবগুলো প্রতিষ্ঠানের প্রোফাইল মিলে গঠিত হবে আপনার গ্রুপের পোর্টফোলিও

Photos from Gouripur Digital Computer Training Center's post 14/05/2020

Published Basic Trade Result Bangladesh Technical Education Board :

(July-December & October- December) 2019.

to all the students

25/12/2019

ং_Database_পরিক্ষায়_কাজে_দিবে।
#জেনে_নেই_কিছু_পূর্ণরুপ

IP- Internet Protocol

OLE object- object linking and embedding.

BASIC - Beginnr's All-Purpose Symbolic Instruction Code.

MAN - Metropolitan Area Network

LAN- Local Area Network

WAN- Wide Area Network.

PAN- Personal Area Network.

RAM- Random Access Memory

ROM- Read Only Memory

WWW- World Wide Web

LED- Light Emitting Diode

LCD- Liquid Crystal Display

IDE- Integrated Drive Electronics.

IBM- International Business Machine

IC- Integrated Circuit.

E-mail - Electronic Mail.

CD- Compact Disk

CPU- Central Processing Unit.

DBMS- Database Management System

DDL- Data Definition Language

SQL- Structured Query Language

Wi-Fi- Wireless Fidelity

UPS- uninterrupted Power Supply.

IPS = Instant Power System.

BCD- Binary Coded Decimal.

DOS- Disk Operating System

07/12/2019

#জানা_অজানা_নানা_তথ্য

১৷ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উঃ ১৯৬৯ সালে ।

২৷ বাংলাদেশে ইন্টারনের চালু হয়
কখন ?
উঃ ১৯৯৬ সালে ।

৩৷ ইন্টারনেটের জনক কে ?
উঃ ভিনটন জি কার্ফ ।

৪৷ WWW এর অর্থ কি ?
উঃ World Wide Web.

৫৷ WWW এর জনক কে ?
উঃ টিম বার্নাস লি ।

৬৷ ই-মেইল এর জনক কে ?
উঃ রে টমলি সন ।

৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে ?
উঃ এলান এমটাজ ।

৮৷ Internet Corporation For Assiged Names And Number - (ICANN) এর প্রতিষ্টা কবে ?
উঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ,(সদর দপ্তর ক্যালিফোর্নিয়) ।

৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
উঃ ডট কম ।

১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।

১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উঃ প্রথম - চীন, দ্বিতীয় - যুক্তরাষ্ট্র ।

১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার (Web Browser) কি কি ?
উঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chrome.

১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন # Google এর প্রতিষ্টাতা কে ?
উঃ সার্জে এম বেরিন ও লেরি পেজ ।

১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি ?
উঃ Twitter, # Facebook, Diaspora, MySpace,Orkut.

১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উঃ ২০০৬ সালে ।

১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে ?
উঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম ,বিজ স্টোর্ন ।

১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উঃ মার্ক জুকারবার্গ , ক্রিস হেগস ,ডাসটিন মোক্রোভিজ ,এডুয়ার্জে সাভেরিনা

১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উঃ ২০০৪ সালে ।

১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উঃ টেলি মেডিসিন ।

২০৷ উইকিপিডিয়া কি ?
উঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।

২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে ?
উঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট্র)

২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ২০০১ সালে ।

২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান

২৪৷ উইকিলিকস (wikileaks) কি ?
উঃ সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।

২৫৷ উইকিলিকস (Wikileaks) এর কাজ
কি ?
উঃ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।

২৬৷ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা করেন ?
উঃ জুলিয়ান আসেঞ্জ (অস্ট্রেলিয়া)

২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উঃ ARPANET (Advanced Research Projects Agency Network)

২৮৷ ফ্লিকার কি ?
উঃ ছবি শেয়ারিং সাইট Flickr.

২৯৷ ইউটউব কি?
উঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.

৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।

৩১৷ স্প্যাম কি ?
উঃ অনাকাঙ্কিত ই-মেইল ।

18/10/2019

সফল ইংলিশ টাইপিস্ট হওয়ার কৌশল

খুব-ই কম সময়ে টাইপিং এক্সর্পাট হওয়ার জন্য নিন্ম লিখিত কাজগুলো ম্যাজিকেলি সফলতা নিয়ে আসেবে (ইনশাআল্লাহ)

১. আরামদায়ক ও নিরিবিলি জায়গা বাছাই করা, যাতে মনযোগ সহকারে টাইপিং করতে পারেন।

২. সাঠিক ভাবে চেয়ারে বসা। ‍যদি কেউ সঠিক ভাবে চেয়ারে না বসে তাহলে সে দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করতে পারবে না এবং ব্যাক পেইনের মত রোগ হওয়ার সম্ভবনা বেশি থাকে।

৩. সঠিক ভাবে কিবোর্ডে হাত বসানা এবং প্র্যাক্টিস করা।

৪. নিয়মিত টাইপ করা। হোক সেটা ১৫ মিনিট বা তারচেয়ে কম সময় কিন্তু নিয়মিত হতে হবে।

৫. প্রথম অবস্থায় বড় বড় ফন্টের লেখা দেখে প্র্যাক্টিস করা এবং ধীরে ধীরে নিজের পছন্দ অনুযায়ী লেখা দেখে অনুশীলন করা।

অনুশীলনের বিকল্প নেই।

05/10/2019

মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট ঃ-
---------------------------
Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।o
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।

03/10/2019

Published Basic Trade Result Bangladesh Technical Education Board : (January -June) 2019.

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

গৌরীপুর উপজেলা রোড, বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন
Mymensingh

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00