12/06/2026
🩺 Subject Review : DVM (Doctor of Veterinary Medicine ) — পশুপাখির ডাক্তার 🐄🐐🐓🐕
অনেকেই মনে করে Veterinary মানেই শুধু গরুর ডাক্তার কিন্তু বাস্তবে DVM হচ্ছে বাংলাদেশের অন্যতম prestigious, demanding এবং diversified professional degree . Medical Science, Animal Science, Public Health, Research, Food Safety, Biotechnology, Epidemiology — সবকিছুর এক অসাধারণ combination এই সাবজেক্ট
🔍 DVM আসলে কী ? DVM (Doctor of Veterinary Medicine) মূলত প্রাণীর স্বাস্থ্য, রোগ, চিকিৎসা, সার্জারি, পুষ্টি, breeding, public health এবং livestock management নিয়ে পড়াশোনা । বর্তমান পৃথিবীতে Bird Flu, Anthrax, Rabies, COVID-19 এর মতো zoonotic disease (প্রাণী থেকে মানুষের রোগ) বৃদ্ধি পাওয়ায় Veterinary sector এখন বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ
📚 কী কী পড়ানো হয় ? DVM এর পড়াশোনা অনেকটা Medical science এর মতোই intense ( Anatomy , Histology , Physiology , Biochemistry , Pharmacology ) এবং clinical based subjects ( Medicine , Surgery ) পাশাপাশি Animal রিলেটেড সাবজেক্ট যেমন : Animal Nutrition , Poultry Science , Dairy Science , Animal Genetics & Breeding পড়ানো হয় । এখানে Theory + Practical + Hospital/Field training সবকিছুই থাকে । শেষ বর্ষে সাধারণত ৬ মাসের Internship বাধ্যতামূলক । কিছু বিশ্ববিদ্যালয়ে বিদেশে (UK , জার্মানি , ইন্দোনেশিয়া , থাইল্যান্ড) এ internship এর সুযোগও থাকে
💼 Career Opportunities : অন্যান্য সাবজেক্টে যখন চাকরির জন্য হাহাকার সেদিকে এটাই সম্ভবত DVM এর সবচেয়ে strongest side . কারণ এখানে Government + Corporate + Research + International + Self Employment — সব সেক্টরেই opportunity আছে
🏛️ Government Job : বিসিএসে ভেটদের জন্য টেকনিক্যাল কোটা আছে। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনে Meat Inspector হওয়ার সুযোগ । এছাড়া সেনাবাহিনীতেও রয়েছে আলাদা corps আছে RVFC ( Remount Veterinary and Farm Corps )
🔬 Research : যারা Research ভালোবাসো তাদের জন্য DVM এ সুযোগ আছে । কাজের সুযোগ : ICDDR,B , Bangladesh Livestock Research Institute ,LRI ,FRI -তে Scientific Officer, Research Assistant, Researcher হিসেবে কাজ করা যায়
🏭 Corporate & Pharmaceutical Sector : বাংলাদেশের livestock industry rapidly grow করছে। ফলে poultry, dairy, feed mill sector-এ Vet doctors-এর demand huge . বড় কোম্পানিগুলো : PRAN-RFL Group , Milk Vita , BRAC Meat , Bengal Meat এবং Pharmaceutical Sector যেমন Square , Beximco , Renata Limited ACME Laboratories এ Technical Officer, Consultant, Area Manager, Research Officer হিসেবেও কাজ করা যায়
🐾 Private Practice & Pet Sector : বর্তমানে Bangladesh এ pet culture অনেক দ্রুত grow করছে । ফলে Pet Doctor, Pet Clinic, Diagnostic Lab, Vaccine Business, Farm Consultancy এসব sector এ huge potential তৈরি হচ্ছে । অনেক veterinarian নিজস্ব chamber বা farm business করেও excellent income generate করছেন
🌎 International Scope : বিদেশে scholarship পাওয়ার ক্ষেত্রেও Veterinary students অনেক এগিয়ে থাকে । Australia, Canada, USA, Japan, New Zealand, Europe প্রায় সব জায়গাতেই Veterinary professional-কে অত্যন্ত respected এবং highly paid profession বিশেষ করে : Clinical Vet , Farm Consultant , Food Safety Specialist , Epidemiologist , Researcher , Wildlife Veterinarian হিসেবে কাজ করার সুযোগ রয়েছে । Zoo, Safari Park, Wildlife Conservation, এমনকি UNESCO, FAO, WHO এর মতো international organization এও কাজের সুযোগ পাওয়া যায়
⚠️ Reality Check : ক্যারিয়ার সুযোগ যেমন ভালো তেমনি অনার্স লাইফও বাকি এগ্রিকালচারাল সাবজেক্ট এর তুলনায় প্রচন্ড পরিমাণে প্যারদায়ক । এটা মাথায় রেখে + মেডিকেল এর মত প্রেশার সহ্য করার মেন্টালিটি নিয়েই আসতে হবে
#কৃষি_বিচিত্রা
⚠️ Disclaimer : DVM আর ASVM/VSAH একই সাবজেক্ট না । ছোট বড় কিছু পার্থক্য আছে । যেগুলি নিয়ে পরবর্তী কোনো পোস্টে বিস্তারিত কথা হবে
✍🏾 Main Credit
Azizul Haque , Bangladesh Agricultural University