Kazi Nazrul Biddaniketon

Kazi Nazrul Biddaniketon

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Nazrul Biddaniketon, School, ২২২০ পোড়াবাড়ি, ত্রিশাল।, Mymensingh.

20/03/2026

কাজী নজরুল বিদ্যানিকেতন স্কুলের পক্ষ থেকে সম্মানিত অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিয় শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং আমাদের স্নেহের শিক্ষার্থীদের জানাই পবিত্র ঈদ-উল ফিতরের গভীর ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
একটি মাসের সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের হৃদয়ে নিয়ে আসে শান্তির ছোঁয়া, ত্যাগের শিক্ষা আর ভালোবাসার বন্ধন। প্রতিটি হাসিতে থাকুক মায়া, প্রতিটি কোলাকুলিতে থাকুক আপনত্বের উষ্ণতা।
এই ঈদে মুছে যাক সব দুঃখ-কষ্ট, ভরে উঠুক প্রতিটি ঘর আনন্দে, আর আল্লাহর রহমতে আলোকিত হোক আমাদের সকলের জীবন।
আপনাদের সবার জন্য রইলো হৃদয়ের গভীর থেকে দোয়া—
সুস্থতা, শান্তি ও অফুরন্ত সুখে ভরে উঠুক প্রতিটি দিন।
🌸 ঈদ মোবারক 🌸

Photos from Kazi Nazrul Biddaniketon's post 12/03/2026

কাজী নজরুল বিদ্যানিকেতন-এ শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ, মনোযোগ ও আনন্দঘন পরিবেশ।
এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান যাচাই করার সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য নিজেদের আরও প্রস্তুত করতে পারছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করছেন, যাতে শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে।
আমরা আশা করি, কাজী নজরুল বিদ্যানিকেতন-এর সকল শিক্ষার্থী সততা, মনোযোগ ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করবে এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।
সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

Photos from Kazi Nazrul Biddaniketon's post 10/03/2026

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমম্মানিত অতিথিবৃন্দ।

Photos from Kazi Nazrul Biddaniketon's post 09/03/2026

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ।

Photos from Kazi Nazrul Biddaniketon's post 07/03/2026

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সম্মানিত অতিথিবৃন্দের নিকট থেকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ গ্রহণ করেন।

Photos from Kazi Nazrul Biddaniketon's post 06/03/2026

কৃতি শিক্ষার্থী সংর্বধনা .....

Photos from Kazi Nazrul Biddaniketon's post 06/03/2026

কৃতি শিক্ষার্থী সংর্বধনা, চতুর্দশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পর্বের খন্ড চিত্র.....

Photos from Kazi Nazrul Biddaniketon's post 04/03/2026

উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট এসোসিয়েশন, ত্রিশাল–২০২৫ খ্রি. আয়োজিত প্রতিযোগিতায় ত্রিশাল উপজেলায় প্রথম স্থান অধিকার করায় মাননীয় প্রধান অতিথি জনাব মোঃ রুহুল আমিন মহোদয়ের নিকট থেকে প্রথম স্থান অর্জনকারী কাজী নজরুল বিদ্যানিকেতন-এর পরিচালক মাহমুদুল হাসান আলমগীর স্যার সম্মাননা স্মারক গ্রহণ করেন।

03/03/2026

কাজী নজরুল বিদ্যানিতনে কুরআন শিক্ষা বাধ্যতামূলক। ৪র্থ এবং ৫ম শ্রেণিতে নামাজ শিক্ষা বাধ্যতামূলক। কুরআন পড়া ও নামাজ শেখা শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলনে আত্মবিশ্বাসী করে তুলে।

16/02/2026

একটি গর্বের সকাল আমাদের জন্য অপেক্ষা করছে… 🌿
প্রিয় কাজী নজরুল বিদ্যানিকেতন–এর আঙিনায় আগামীকাল সকাল ৯টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে—
🌟 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
🏆 চতুর্দশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
🎭 মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
এই মঞ্চে উঠে আসবে আমাদের সন্তানদের স্বপ্ন, পরিশ্রম আর সাফল্যের গল্প। কারও চোখে থাকবে আনন্দাশ্রু, কারও মুখে গর্বের হাসি। বছরের পর বছর শ্রম, চেষ্টা আর অধ্যবসায়ের যে ফল—তা উদযাপনেরই দিন আগামীকাল।
আসুন, আমরা সবাই একসাথে উপস্থিত থেকে আমাদের প্রিয় শিক্ষার্থীদের উৎসাহ দিই, তাদের স্বপ্নকে আরও ডানা মেলতে সাহায্য করি।
এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি আমাদের ভালোবাসা, ঐক্য আর ভবিষ্যতের প্রতি বিশ্বাসের প্রতীক। 💖
সবাইকে আন্তরিক আমন্ত্রণ।

13/02/2026

আপনারা আমন্ত্রিত.......

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

২২২০ পোড়াবাড়ি, ত্রিশাল।
Mymensingh
২২২০