APC জব প্রোগ্রাম

APC জব প্রোগ্রাম যারা এগিয়ে থাকে তাঁরাই পথ দেখাতে পারে

আজ অনুষ্ঠিত   #সমন্বিত_৯_ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার (জেনারেল)  পদের পরীক্ষার নির্ভুল প্রশ্নোত্তর -তারিখ: ০৪ জু...
04/07/2025

আজ অনুষ্ঠিত #সমন্বিত_৯_ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার (জেনারেল) পদের পরীক্ষার নির্ভুল প্রশ্নোত্তর -

তারিখ: ০৪ জুলাই, ২০২৫

07/02/2024

উচ্চ ক্যারিয়ার গঠনে
নারী - পুরষের অংশগ্রহণ ও সাফল্যের তুলনাঃ
পরিপ্রেক্ষিত : বাংলাদেশ
...........................
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত প্রায় সমান। অংকের হিসাবে সেটা ছাত্র : ছাত্রী =১:১ প্রায় এমনই।গতকাল ময়মনসিংহ শহরের একটি কো এডুকেশন আছে এনম উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম।জিজ্ঞেস করলে প্রধান শিক্ষক বললেন ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা একটু বেশি। আমি কোন সংশ্লিষ্ট শিক্ষা অফিসের রেফারেন্স ছাড়াই গাণিতিক তথ্য উপস্থাপন করে এ অনুপাতের ধারণা দিলাম। আশা করি খুব বেশী ভুল হবে না। আবার নবম গ্রেডের নীচের চাকুরীর পরীক্ষায় অংশগ্রহণ বা চাকুরী প্রাপ্তির অনুপাতও প্রায় ১:১ এমনই হবে।
কারণ এইচএসসি পাসের সার্কুলারের চাকুরিতে ( ১০- ১৭ গ্রেড) বিয়ে সাদীর আগে প্রবেশের অনেকের সুযোগ থাকে।
লক্ষণীয় বিষয় হলো বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছাত্রীদের অনুপাতও প্রায় ১:১ এমনই হবে।
কিন্তু বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীর অনুপাত একেবারেই হতাশাজনক।কারণ মেয়েরা যথাযথ প্রস্তুতি নিয়ে প্রিলিমিনারী পরীক্ষা দিতে পারে না। যে কারণো প্রিলিমিনারী পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার খুবই কম।লিখিত পরীক্ষার হলের কোন একটি রুমে ৮৬ জনের মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৭৪ ও ১২। অনুপাতটি দাড়ায় ৬:১ ( প্রায়) ।
অন্য একদিন আরেকটি রুমে প্রোফেসনাল বিষয়ের ৯৫ জনে ১৪ জন মহিলা।ছাত্র ছাত্রীর অনুপাত আগের মতোই ৬ঃ১ ।স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় সমান থাকে।
এমনটি হওয়ার কারণ কি? ছাত্রীদের স্কুল,কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকেই বিয়ে সাদী শুরু হয়ে যায়। অনার্স পাস বা গ্রাজুয়েশন করার পর ছাত্রীদের বিয়ে হওয়ার তেমন কেউ বাকী থাকে না।ছেলেদের বিয়ে সাদীর বিষয়টি একেবারেই উল্টো।বিয়ের পর মেয়েরা সংসার সামলানো ও দায়িত্ব পালনের মাধ্যমে শ্বশুর বাড়িতে নিজের অবস্থান শক্ত করার জন্য মনোযোগ দেয়।অনেক সময় তাদের সন্তদিও হয়ে যায়। অন্যদিকে ছেলেরা জীবন ধারণের জন্য টুকটাক টিউশন করে ভবিষ্যত ভালো একটা ক্যারিয়ার গঠনের প্রস্তুতি নিতে থাকে।বেকারত্ব দূর করার বিষয়ে ছেলেরা যতটুকু সিরিয়াস মেয়েরা ঠিক ততটুকুই পিছিয়ে। তুলনামূলকভাবে ছেলেদের মধ্যে একজনের থেকে আরেকজনের ভালো ক্যারিয়ার গঠনের প্রতিযোগিতা বেশী। কারণ তারা বাহিরের জগতের সাথে বেশী পরিচিত থাকে। তারা দেখে ও পর্যবেক্ষণ করে- লেখাপড়া শেষ করে কে কেমন Better and dignified life lead করছে। ছেলেরা মনে করে ভবিষ্যতে তাকে তার বাবা, মা,ভাই, বোনদের দায়িত্ব নিতে হবে। তাদের ঋণ শোধ করতে হবে। ভবিষ্যতে তার নিজের সংসারও সামলাতে হবে। এসব কিছু চিন্তা করে একজন ছেলে ক্যারিয়ারের প্রস্তুতি ছাড়া সে আর অন্য কিছু ভাবতে পারে না। কম পারলেও একজন ছেলে প্রাণান্তকর চেষ্টা করতে থাকে। সে মনে করে পড়লে একদিন না একদিন পারবেই।
মেয়েরা যে পড়াশোনা, বিষয়জ্ঞান, পরিশ্রম, মেধা, দক্ষতায় পিছিয়ে এমনটা মোটেও ঠিক নয়। যদি সুযোগ থাকে তাহলে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক কিছু করার ক্ষমতা রাখে। কারণ ত্যাগ স্বীকার করার দৌড়ে অবশ্যই ছেলেদের চেয়ে মেয়েরা কম এগিয়ে নয়।---
এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর - কথাগুলোতো জ্ঞানী গুণীজনগণ অনেক আগেই বলে গেছেন।

04/02/2024

০২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের প্রাইমারি নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন নিয়ে কিছু কথা
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
প্রশ্ন এলোমেলো হয়েছে এমনটি নয়। বিগত সালের প্রশ্ন স্টাডি করে ছাত্রছাত্রীগণ যেভাবে চেয়েছিলো হয়তোবা সেভাবে তথাকথিত সিলেবাস ফলো করেনি।
বিগত সালের প্রশ্ন কিছু এসেছে। তার দ্বারা হয়তোবা খুব কষ্ট করে ৪০-৪৫ নম্বর পাওয়া সম্ভব। কিন্তু ৫০/৫৫ /৬০ বা ততোধিক পাওয়ার জন্য মারাত্মক বেসিক প্রয়োজন।

ইংরেজি সাহিত্য থেকে ১ টা প্রশ্ন আসে এমন মনে করে অনেকে বাদ দিয়েছে। প্রশ্ন এসেছে ৪ টি।
মুক্তিযুদ্ধ, সংবিধান, ভৌগোলিক বিবরণ থেকে প্রশ্ন আসেনি। আসলেই চাকুরীর পরীক্ষার প্রশ্নে ধারাবাহিকতা বা সিলেবাস থাকার প্রয়োজন নাই।

বিগত সময়ের গতানুগতিক গণিত ও ইংরেজি আসেনি।
বিজ্ঞান খুবই কম এসেছে। সব মিলিয়ে একটু ব্যতিক্রম প্রশ্নই হয়েছে।

পরামর্শ :
১। বেসিক দুর্বল থাকলে বেসিক ডেভেলপ করো।
২। যাদের বেসিক স্ট্রং পড়তে মন চায় না তাদের পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
৩৷ এটা অল্প কয়েকদিনের কোর্স বা মুখস্থের বিষয় নয়। দীর্ঘদিনের সাধনার বিষয়। সাধনার পর স্বাদ ও স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
------------------------------------------------
এ.এন.এম কামরুজ্জামান সোহেল
২৭তম বিসিএস
সহকারী অধ্যাপক, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।
কনসালটেন্ট- অরবিট বিসিএস

02/02/2024

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য কিছু কথা----
পূর্ব থেকেই এমন প্রস্তুতি নেয়া প্রয়োজন যাতে পরীক্ষার আগে স্কুলের ছোট বাচ্চাদের মতো দিন রাত টেবিল চেয়ারে বসে না পড়তে হয়। বেসিক ডেভেলপ না করে পরীক্ষার আগের সারা দিনরাতের পড়লেখা প্রস্তুতিকে এলোমেলো করে দিতে পারে, হতাশা সৃষ্টি করতে পারে।
কিছু বিষয় পরীক্ষার কয়েকদিন আগে অবশ্যই পড়া উচিত। সেগুলো হলো সাম্প্রতিক বিষয়াবলি।
কিছু বিষয় জাস্ট একটু কষ্ট করে মনে রাখা। যেমন সাধারণ জ্ঞান। এখানেও কিছু বিষয় গণিতের মতো বুঝার আছে।
কিছু বিষয় একেবারেই পারমানেন্ট। এগুলোর কোন পরিবর্তন নাই। যেমন- গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের কিছু টপিক (মুক্তিযুদ্ধের ইতিহাস, সংবিধান ইত্যাদি)। এগুলো ভালো করে আয়ত্ত করলে কেন পরীক্ষার আগে এত সারা রাত দিন পড়ে মাথা গরম করতে হবে? আর এ বিষয়গুলোতেইতো সর্বোচ্চ নম্বর। অতিরিক্ত টেনশনের কারণে পরীক্ষার হলেও বের বাজতে পারে। মেধা ঠিকমতো কাজ নাও করতে পারে।
অতিরিক্ত সূত্রাবলী বিশেষ করে গণিতের যতদূর সম্ভব এড়িয়ে যেতে হবে। শর্ট টেকনিকের সূত্র মনে রাখা এক তো কঠিন আবার বেসিক ম্যাথে শর্ট টেকনিক কোনদিনও কাজে লাগবে না।
অসংখ্য সূত্র মনে রেখে দেখা যায় ২/১ টি সূত্র কাজে লাগতে পারে।
চাকুরীর পড়া সহজ বিধায়ই একই প্রস্তুতি দিয়ে প্রাইমারি, ব্যাংক ও বিসিএস হচ্ছে। যার বলে ভিন্ন চাকুরী ভিন্ন প্রস্তুতি তাদের নিজেদের আসলে কোন চাকুরী হওয়ার কথা না। শুধু পরামর্শই দিয়ে থাকে।
সবশেষ কথা হলো বেসিকে পিছিয়ে থাকলে ছোট ছোট করে বেসিক ডেভেলপ করো। বেসিক ডেভেলপের বিকল্প নাই।
আর যারা সামনে পরীক্ষা দিবে বা ক্যারিয়ার নিয়ে ভাবছো তারা অবশ্যই প্রশ্নটা কাছে পাওয়া মাত্রই পুরো প্রশ্ন সলভ করবে ও অভিজ্ঞতা অর্জন করবে।
শুভ কামনা সবার জন্য....

পারিজাত শান্ত স্যারের ম্যারাথন ক্লাস ( সূচক ও লগারিদম)
15/08/2023

পারিজাত শান্ত স্যারের ম্যারাথন ক্লাস ( সূচক ও লগারিদম)

21/07/2023

সুখবর 🗣️ সুখবর 📢 সুখবর 📣
🎯সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর।
াইন_ স্পেশাল_ব্যাচে_বিশেষ_ছাড়ে_ভর্তি_চলছে
🎯ATEO সার্কুলার-২০২৩এর বিস্তারিত, আবেদনের লিঙ্ক ও আবেদন করতে যা যা লাগবে তা সবার শেষে রয়েছে ।⤵️
🎯ATEO কোর্সে যা থাকছে
★মোট ক্লাস ৬০টি
★ক্লাস টেস্ট- ৬০টি
★সাবজেক্ট টেস্ট ১৫টি
★মডেল টেস্ট ১০টি
★গণিত ও ইংরেজিতে অতিরিক্ত ক্লাস প্রদান
★ জব সলিউশন টেস্ট-০৫ টি
★ সাম্প্রতিক টেস্ট- ০১ টি
★ বেসিক টেস্ট- ০১ টি
#তাহলে_দেরি_কেনো_স্বপ্ন_পূরণের_দৃঢ়_ইচ্ছায় যোগাযোগ_করুন
# গফরগাঁও সরকারি কলেজ গেইটের বিপরীতে এপিসি কোচিং এ ...................................................................................
#কোর্স ফি ৫০০০/=
ডিসকাউন্টেড ফি ৪০০০/=
(৩০জুলাই পর্যন্ত!)...................................................................................
🎯বিভাগীয় প্রার্থী হিসাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার( ATEO) নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩
#পদ: ১৫৯ টি
ফিঃ ৫০০ টাকা (টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে)
🎯আবেদন করতে যা কিছু লাগবেঃ
১. আবেদনকারীর এনআইডি তথ্য
২.শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত। ( পরীক্ষার রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, বিভাগ, পাশের সাল, ফলাফল, বোর্ড / বিশ্ববিদ্যালয়)
৩.মোবাইল নম্বর
৪. চাকুরী সংক্রান্ত তথ্যঃ চাকুরীরত পদবীর নাম, অভিজ্ঞতা (কত বছর), যোগদানের তারিখ, পে স্কেল, গ্রেড, সর্বশেষ কত টাকা বেতন উত্তোলন করেছেন তার তথ্য।
৫. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৬. প্রার্থীর স্বাক্ষর
#আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০২৩ খ্রি.
🏦 যেকোনো বিষয় বিস্তারিত জানতে
০১৭২৮৬৯৪১৬৬ ০১৭২৩৭৭৫৬০৮ ০১৭৩৬৪৪৪৮২৭

13/07/2023
আপনার প্রাইমারী শিক্ষক জব প্রিপারেশন কে আরো গতিশীল করতে আমরা নিচ্ছি  ৩০ টি ৮০ নম্বরের প্রাইমারী জব পরিক্ষার আদলে মডেল টে...
08/07/2023

আপনার প্রাইমারী শিক্ষক জব প্রিপারেশন কে আরো গতিশীল করতে আমরা নিচ্ছি ৩০ টি ৮০ নম্বরের প্রাইমারী জব পরিক্ষার আদলে মডেল টেস্ট ও ৪০ টি বিষয় ভিত্তিক স্পেশাল টেস্ট।
৫০% ছাড়ে মাত্র ১৫০০ টাকায়।

প্রবিত্র ইদুল আজহা উপলক্ষে এপিসি প্রাইমারী জব কোচিং এ ৫০% ছাড়ে মাত্র ২০০০টাকায় মোট ৫০ টি পরিক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন। এ ...
21/06/2023

প্রবিত্র ইদুল আজহা উপলক্ষে এপিসি প্রাইমারী জব কোচিং এ ৫০% ছাড়ে মাত্র ২০০০টাকায় মোট ৫০ টি পরিক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন। এ সুযোগ সীমিত সময়ের জন্য।

রতন স্যারে বাংলা ক্লাস শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে।  স্পেশাল মডেল টেস্ট- (৪)সকাল ৮.৩০ মিনিটে। যে কেউ অংশ নিতে পারেন।
06/06/2023

রতন স্যারে বাংলা ক্লাস শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে। স্পেশাল মডেল টেস্ট- (৪)সকাল ৮.৩০ মিনিটে। যে কেউ অংশ নিতে পারেন।

Address

গফরগাঁও সরকারি কলেজ গেইটের বিপরীতে
Mymensingh
2230

Telephone

+8801553620438

Website

Alerts

Be the first to know and let us send you an email when APC জব প্রোগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to APC জব প্রোগ্রাম:

Shortcuts

Share