Imran Hasan

Imran Hasan একজন মুসলিম তরুণ। প্রচেষ্টা আছে হামাগুড়ি দিয়ে হলেও এগিয়ে যাওয়ার। শেষটা সুন্দর হোক, ইনশাআল্লাহ।

দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
06/01/2025

দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!

৫ জানুয়ারি ২০০২ থেকে ৫ জানুয়ারি ২০২৫।সুখ-দুঃখ, হাসি-কান্না, বিরহ-ভালোবাসার ২৩ বছরের সুদীর্ঘ পথ। শুভ জন্মদিন শুভ।❤️
05/01/2025

৫ জানুয়ারি ২০০২ থেকে ৫ জানুয়ারি ২০২৫।
সুখ-দুঃখ, হাসি-কান্না, বিরহ-ভালোবাসার ২৩ বছরের সুদীর্ঘ পথ। শুভ জন্মদিন শুভ।❤️

04/01/2025
07/12/2024

পুরুষ এবং পয়সা দুটো সমার্থক শব্দ।🙂

যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই,দূর পাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই।
14/04/2024

যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই,
দূর পাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই।

❝এভাবে রাত্রি গড়ায় সকালের শেকল পরায়এভাবেই বছর গড়ায় জীবনের শেকড় ছড়ায়।❞
27/03/2024

❝এভাবে রাত্রি গড়ায় সকালের শেকল পরায়
এভাবেই বছর গড়ায় জীবনের শেকড় ছড়ায়।❞

26/03/2024

স্বাধীনতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটুকু, ফিলিস্তিনের মজলুম স্বজাতীয় ভাই-বোনেরা সেটা প্রতি মহূর্তে অনুধাবন করছেন। স্বাধীনতা হারানোর বেদনা কেমন, সেটা রোহিঙ্গা জনগোষ্ঠীর গৃহহারা লক্ষ লক্ষ মানুষের আর্তচিৎকারে এতদিনে হয়তো বেশ খানিকটা বুঝে উঠেছি আমরা।

যাদের বীরত্বপূর্ণ মেধা, দূরদর্শিতা, লড়াই-সংগ্রাম আর হাজারো রকম ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, সুমহান প্রতিপালক তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমাদেরকে দান করুন সে তাওফিক, যার মাধ্যমে আমরা সে স্বাধীনতা আর সে সার্বভৌমত্বের মর্যাদা অক্ষরে অক্ষরে অক্ষুন্ন রাখতে পারি। আর নির্যাতিত সকলের উপর তাঁর সাহায্য ও শান্তির ব্যবস্থা করে দিন।

22/03/2024

হঠাৎ হঠাৎ শুনসান নিরবতা ভীষণ রকম ভালো লাগে আমার। কারো সাথেই তখন আর কথা বলতে ইচ্ছা হয় না। ওই মুহূর্তটায় নিজের ভাবনা, নিজের কল্পনা, নিজের ধ্যান ধারণায় ডুবে গিয়ে শুধু নিজের সাথে কথা বলি, বলতে ভালো লাগে। কখনো কখনো সে ভালো লাগার তীব্রতা এতবেশী মনে হয়, যেটা উপভোগের জন্য হয়তো হাজার বছর সময়ও যথেষ্ট হবে না।

অবশ্য জড়িয়ে ধরে কান্না করার মতো জনাকয়েক ভালো মনের বন্ধু আছে আমার। আছে উৎকৃষ্ট লেভেলের বেশ ক'খানা বইপত্রও। তবে আমার নিকট আমার থেকে ভালো বন্ধু আর একজনও নেই। যেমনটা নেই, আমার কাছে আমার নফসের মতো বড় শত্রু।

17/03/2024

সময়টা মধ্যরাত। কোড এন্ড সাইফারের পর বনজঙ্গলে প্রায় তিন-চার কিঃ মিঃ হাইকিং শেষে বলছি ক্যাম্পিং এর দুর্দান্ত অভিজ্ঞতা। তারিখঃ ২ মার্চ ২০২৪।❤️

❝সুবর্ণজয়ন্তী রোভার মুট ও বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন-২০২৪❞ পরবর্তী, মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহো...
08/03/2024

❝সুবর্ণজয়ন্তী রোভার মুট ও বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন-২০২৪❞ পরবর্তী, মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান মহোদয়ের সাথে আনন্দ মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষে আমাদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।❤️

উল্লেখ্য, ছবিগুলো গতকাল ৭ই মার্চ ২০২৪, রোজঃ বৃহস্পতিবার ধারণ করা হয়েছিল।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Imran Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Imran Hasan:

Shortcuts

Share