সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ
এস এস সি পরীক্ষার্থী ২০২৬ এ নৈর্ব্যক্তিক উত্তরপত্রে সেট কোডের বৃত্ত ভরাটে ভুল করলে ভরাটকৃত সেটেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সেট কোডের বৃত্ত ভরাটের ব্যাপারে পরীক্ষার পরে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না। কোনো পরীক্ষার্থী সেট কোডের কোনো বৃত্ত ভরাট না করলে অথবা সেট কোডের একাধিক বৃত্ত ভরাট করলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।সকল শিক্ষার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। সাবধানতার সাথে মাথা ঠান্ডা রেখে বৃত্ত ভরাট করবে।
Panchbag Girls High School
An administration page of Panchbag Girls High School
আসসালামু আলাইকুম,
পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকল শিক্ষক ও কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য আহবান করা হচ্ছে।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়
পাগলা, গফরগাঁও।
25/02/2026
🌟 অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জনের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করায় প্রিয় শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের এই সাফল্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার উজ্জ্বল প্রমাণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে তোমরা আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও সমাজের জন্য গর্বের কারণ হয়ে উঠবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 🌟
শুভেচ্ছান্তে
প্রধান শিক্ষক
জনাব, মো: নাজমুল হক
13/02/2026
"ব্রহ্মপুত্রের পলিমাখা এই উর্বর জনপদে আপনি আজ এক অজেয় বটবৃক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হলেন। দীর্ঘ যুগের অপেক্ষা। গফরগাঁও পাগলার মাটি আজ বিজয়ের আনন্দে বিমোহিত। গফরগাঁওয়ের প্রতিটি ধূলিকণা আজ আপনার বিজয়ে আনন্দিত। ১৫৫ ময়মনসিংহ-১০ আসনের সাধারণ মানুষের হৃদয়ে আপনি যে আস্থার বীজ বপন করেছিলেন, ১৩শ সংসদ নির্বাচনের এই জয় তারই সুমিষ্ট ফল।
জননন্দিত জননেতা মোঃ আক্তারুজ্জামান বাচ্চু সাহেব কে ঐতিহ্যবাহী পাচঁবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন!"
অচিরেই শিক্ষা নগরী হয়ে উঠবে এই জনপদ। আপনার মত শিক্ষানুরাগী সৎ জনবান্ধব মানুষ পেয়ে আজ গফরগাঁও পাগলাবাসী ধন্য। আপনার সুযোগ্য নেতৃত্বে গফরগাঁও পাগলা হয়ে উঠুক আধুনিক ও স্মার্ট জনপদের এক অনন্য মডেল। আজ গফরগাঁওয়ের ভাগ্যাকাশে আস্থার নতুন সূর্য— মোঃ আক্তারুজ্জামান বাচ্চু!
১৩শ সংসদ নির্বাচনে ১৫৫ ময়মনসিংহ-১০ আসনে বিপুল ভোটে জয়লাভ করায় আপনাকে আবারও জানাই হৃদয়ের গভীর থেকে অভিনন্দন। আপনার বলিষ্ঠ নেতৃত্বে গফরগাঁও এগিয়ে যাক উন্নয়নের মহাসড়কে। বিজয় দীর্ঘজীবী হোক!"
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
Mymensingh