আদর্শ বিদ্যা নিকেতন -ABN

আদর্শ বিদ্যা নিকেতন -ABN

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আদর্শ বিদ্যা নিকেতন -ABN, School, Mymensingh.

22/01/2024

☑️বাংলা সাহিত্যের আদি কবি- লুইপা
☑️ ইংরেজি সাহিত্যের আদি কবি- ক্যাডমন (Caedmon)

☑️ বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি- কাজী নজরুল ইসলাম
☑️ ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি- লর্ড বাইরন(Lord Byron)

➊ বাংলা সাহিত্যের আদি নিদর্শন→চর্যাপদ।
➋ ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন→বিউলফ(Beowulf)
➊ বাংলা সাহিত্যের কবিদের কবি→নির্মলেন্দু গুণ
➋ ইংরেজি সাহিত্যের কবিদের কবি→এডমন্ড স্পেনসার(Edmund Spanser)।
➊ বাংলা সাহিত্যের দুংখবাদী কবি→যতীন্দ্রমোহন বাগচী
➋ ইংরেজি সাহিত্যের দুংখবাদী কবি→মেথিউ আরনল্ড
➊ বাংলাদেশের জাতীয় কবি→কাজী নজরুল ইসলাম
➋ ইংরেজিদের জাতীয় কবি→Shakespeare
➌ রাশিয়ার জাতীয় কবি→আরেকজান্ডার পুসকিন
➍ আমেরিকার জাতীয় কবি→Walt whitman, Robert Frost, Emily Dickinson(তিনজন)
➊ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য→মেঘনাদবধ কাব্য(মাইকেল মধুসূদন দত্ত)
➋ ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য→বেওউলফ(Beowulf)
➊ বাংলা গদ্যের জনক→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
➋ ইংরেজি গদ্যের জনক→জন ওয়াক্লিফ(John Wyclif)
➊ বাংলা সনেটের জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ ইংরেজি সনেটের জনক→স্যার থমাস ওয়াট(Sir Thomas wyatt)
➊ সনেটের জনক→ইতালীয় কবি পেত্রার্ক
➋ বাংলা ভাষায় ইতালীয় সনেটের প্রবর্তক→প্রমথ চৌধুরী
➊ বাংলা চলচিত্রের জনক→হীরালাল সেন
➋ বাংলাদেশের চলচিত্রের জনক→আব্দুল জব্বার খান
➊ বাংলা সাহিত্যের সমালোচনার কবি→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
➋ ইংরেজি সাহিত্যের সমালোচনার কবি→জন ড্রেডেন(John Dryden)
➊ বাংলা প্রবন্ধের জনক→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➋ ইংরেজি প্রবন্ধের জনক→ফ্রান্সিস বেকন(Francis Bacon)
➊ বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ ইংরেজি সাহিত্যে মহাকাব্যের জনক→উইলিয়াম কেরী(William Carey)
➊ বাংলা মহাকাব্যের কবি→হেমচন্দ্র(বাংলার মিল্টন)
➋ ইংরেজি মহাকাব্যের কবি→জন মিল্টন(John Milton)
➊ বাংলা দুঃখবাদী কবি→যতিন্দ্রনাথ সেনগুপ্ত
➋ ইংরেজি দুঃখবাদী কবি→ম্যাথিও আর্নল্ড(Matthew Arnold)
➊ বাংলা সাহিত্যের সভাকবি→সুভাস মুখোপ্যাধ্যায়
➋ ইংরেজি সাহিত্যের সভাকবি→ওয়ার্ড ওর্থ(Word Worth)
➊ বাংলা উপন্যাসের জনক→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➋ ইংরেজি উপন্যাসের জনক→হেনরি ফিল্ডিং(Henry Fielding)
➊ বাংলা কবিতার জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ বাংলা গীতি কবিতার জনক→বিহারীলাল চক্রবর্তী
➌ ইংরেজি কবিতার জনক→জিওফরি চাউচার(Geoffrey Chaucer)

27/12/2023

আপনি কি জানেন যে আপনি যদি একটি বয়ামে ১০০টি কালো পিঁপড়া এবং ১০০টি লাল পিঁপড়া রাখেন তবে কিছুই হবে না?

কিন্তু আপনি যদি জারটি জোরে নাড়ান, পিঁপড়া একে অপরকে মারতে শুরু করে। লাল পিঁপড়ারা কালো পিঁপড়াকে তাদের শত্রু মনে করে এবং কালো পিঁপড়ারা লাল পিঁপড়াকে তাদের শত্রু মনে করে।

সত্যিকারের শত্রু হল সেই বয়াম কাঁপানো ব্যক্তি। মানব সমাজেও একই ঘটনা ঘটে।

তাই একে অপরকে আক্রমণ করার আগে ভাবা উচিত কে ঝাঁকুনি দিচ্ছে! - কার্ট ভননেগুট (সংগৃহীত)

27/11/2023

বার্ষিক পরীক্ষা শুরু ২৯ তারিখ,
বার :- বুধবার।
পরীক্ষার রুটিন ও সময়সূচি স্কুল থেকে সংগ্রহ করবা সবাই।

18/11/2023

ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধি: ---------------------------------------------------
⭕ শব্দের মধ্য Tথাকলে "T" এর পর U হলে "T" এর উচ্চারণ "চ" হবে।

যেমন:- Future (ফিউচার), Century (সেনচুরী), Mixture, Fixture. -

⭕ শব্দের মধ্য "D" এর পর G হলে "D" এর উচ্চারণ হয় না।

যেমন:- Knowledge (নলেজ), Judge( জজ), Bridge, Coleridge. -

⭕ K এর পর n হলে K এর উচ্চারণ হয় না।

যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge (নলেজ)। -

⭕ G এর পর Vowel থাকলে G এর উচ্চারণ"গ" হয়।

যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide (গাইড), Give, Get, Gift। -

⭕ S এর পর H হলে S এর সর্বদা "শ" হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash. -

⭕ W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না।

যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh-question এর সব। -

⭕ T এর পর io হলে "T" এর উচ্চারণ "শ" হয়।

যেমন National (ন্যাশনাল)। -

⭕ i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় "ফ" এর মত হবে।

যেমন:- Eight (এইট), Right (রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)। -

⭕ একত্রে হলে ং"এর উচ্চারণ হয়।

যেমন:- Bangladesh (বাংলাদেশ)। - ⭕ শব্দের শেষে e থাকলে "e" এর উচ্চারণ হয় না।

যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)। -

⭕ যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয় তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G থাকে এবং তারপরেই যদি "N" থাকে তবে G silent থাকে।

Example: 1.Sign (সাইন) - চিহ্ন। 2.Campaign (ক্যামপেন) - প্রচার। 3.Reign (রেইন) - শাসন। 4.Design (ডিজাইন) - নকশা। 5.Resign (রিজাইন) - পদত্যাগ। -

👇👇⭕ C-এর উচ্চারণ কখন 'ক' আর কখন 'স' হবে ?

Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে তার উচ্চারণ 'ক' হয়।

কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:- Can (v, ক্যান্) - পারা। Class (n, ক্লাস্) - শ্রেণি। Colour (n, কালার্) - রং। Cup (n, কাপ্) - পেয়ালা। Crime (n, ক্রাইম্) - দুর্নীতি। -

⭕ Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ 'স' হবে। দেখে নিই

কিছু সহজ উদাহরণ:- Center (n, সেন্টার্) - কেন্দ্র। Ceiling (n, সিলিং) - ভেতরের দিকের ছাদ। Cinema (n, সিনেমা) - প্রেক্ষাগৃহ। Cyclist (n, সাইক্লিস্ট্) - সাইকেল চালক।

পড়া শেষ হলে comments এ done লিখতে ভুলবেন না যেন।
( সংগৃহীত )

12/11/2023
30/09/2023

অভাব কাকে বলে ? 😢😢😥
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।

৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

সংগৃহীত
page: Sohel's English (Follow us)

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের

26/08/2023

ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয় :

১. আন্নানা
২. মান্নানা
৩. হান্নানা
৪. হাদ্দাকা
৫. বাররাকা
৬. শাদ্দাকা

১. “আন্নানা” হলো সেই নারী যে সবসময় ‘হায়
আফসোস’ ‘হায় আফসোস’ করতে থাকে। এবং অলস, ‘রোগিণী’র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।

২. “মান্নানা” হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে, আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।’ হেন করেছি, তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।

৩. “হান্নানা” হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।

৪. “হাদ্দাকা” হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।

৫. “বাররাকা” হলো সেই নারী যে সারাদিন কেবল
সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।

৬. “শাদ্দাকা” হলো সেই নারী যে সবসময় বকবক
করে।

বিয়ের ক্ষেত্রে সর্বদা দ্বীনদারীকে প্রাধান্য দিন।

হে আল্লাহ! তুমি আমাদেরকে দ্বীনদার স্ত্রী ও নেক
সন্তান দান করুন।
হে আল্লাহ আমাদের সকল বোনদেরকে দ্বীনদার স্বামীও নেক সন্তান দান করুণ

বিঃদ্রঃ হে আল্লাহ্ আপনি আমাদের সকল নর নারী কে দ্বীনদার ও নেককার হওয়ার তৌফিক দান করুণ আমিন 🌸🍁

18/08/2023

★জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার =
২৪৭একর
৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর
জেনে নিন
খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

14/08/2023

১৪ ই আগস্ট বন্যা পরিস্থিতির উপর ভিত্তি করে এবং ১৫ ই আগস্ট শোক দিবস উপলক্ষে বিদ্যালয় দুই দিন বন্ধ থাকবে।

১৬ তারিখ থেকে যথারীতি ক্লাস শুরু হবে ইনশা-আল্লাহ্।

03/08/2023

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি✍️📩
মা'রে!
শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না।
যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যাথাটা'ই ভুলে গিয়েছিলাম।
তোর মাও তোকে মা ছাড়া
অন্য নামে কখনো ডাকেনি।
বিদ্যালয়ে প্রথম দিন,
শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন।
তোকে মা বলে ডাকতে ডাকতে
তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম।
আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো..
তাই চিঠির উপরে তোর নামের জাগায় মা লিখেছি।
হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুজতেই পারিনি...!
ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিলো,
কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি।
আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা
করছিলাম আর ভাবছিলাম,
আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না।
অপরদিকে,
তুই ঘরে বসে ভাবছিলি আজ
যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি।
আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতীর কাছে কি করে মুখ দেখাব...!
জানিস মা তুই,
তোর তিন বছরের ভালবাসা খুজে পেয়েছিস.....!
কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে....
মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে..
তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে,,
বাবাদের_ভালবাসা_শামুকের_খোলসের_মতো
মা-রে! বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু
খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালবাসে তা বুঝাতে পারেনা,
তবে অনেকটা ভালবাসতে পারে।
জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে।
কিন্তু কি করবো বল________???
তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস।
কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুজতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি, কোন কিছুর অপেক্ষা না করেই তোর_প্রেমে_পরেছিলাম।
তাই এতকিছু লিখলাম।
আমি জানি মা,,, তোদের_মতো _সব_সন্তানদের_একটা_প্রশ্ন ??
বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না।
উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি..,,
তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না..!

Collected ♡Ayan♡

02/08/2023

M T-4 পরীক্ষার রেজাল্টের সম্ভাব্য তারিখ 07/08/2023 ।

14/07/2023

⭕ কৃষককে প্রশ্ন করা হলো, নামাজ পড়েছেন?

🔸 কৃষক বলল, আমরা তো চাষাভুষা মানুষ, দিন আনি দিন খাই। আমাগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কাজকাম করুম কহন?



⭕ চাকুরিজীবীকে প্রশ্ন করা হলো, আপনি পড়েছেন?

🔹 চাকুরিজীবী বলল, আমরা তো চাকরিজীবী মানুষ, পরের চাকরি করি। সময়ের আগেই ডিউটিতে যেতে হয়। নয়তো কপালে থাকে বসের চোখ রাঙানি, আমাদের নামাজের সুযোগ কোথায়?



⭕ ব্যবসায়ীকে প্রশ্ন করা হলো, আপনি নামাজ পড়েছেন?

🔸 ব্যবসায়ী বলল, আমি তো ব্যবসা করি। মাত্রই দোকানটা খুলছি। নামাজ তো পড়তেই হবে। এইটা তো ভালো কাজ। কিন্তু, দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে বলেন?



⭕ এক ছোট ভাইকে প্রশ্ন করা হলো, কী করো তুমি?

🔹 সে বলল, আমি একজন ছাত্র, কলেজে পড়ি।

তাকে প্রশ্ন করা হলো, নামাজটা পড়েছো?

ছাত্র ভাই বলল, কী যে বলেন! পড়াশোনার যে চা-প নামাজ পড়ার সময় কই? তাছাড়া...ইয়ে...মানে... কাপড়টাও পাক-পবিত্র নাই। ক্যামনে কী করি বলেন?

⭕ এভাবেই কিছু মানুষ নানা রকমের অজুহাত দেয়, মহান রবের সবচেয়ে বড় একটি হুকুম মান্য করা থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে চায়.!



🔸 হঠাৎ একদিন খবর পাওয়া যায়, চাষী রহমত আলী আর নেই!



🔹 অফিসে যাচ্ছিলেন চাকুরিজীবী ভাই আনোয়ার সাহেব, সময় মতোই পৌঁছাতে চেয়েছিলেন। সময় তাঁকে সহায়তা করেনি। হঠাৎ একটি কঠিন এক্সিডেন্ট! পঙ্গু হাসপাতালে বেড়ে গেল নতুন একজন পেশেন্ট। পঙ্গু অবস্থায় কাটে আনোয়ার সাহেবের বাকী জীবন..!



🔸 ব্যবসায়ী মাহাজন সাহেব! দোকান দোকান করেই যার কাটত তার সারাবেলা। ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়েই হঠাৎ করে একদিন দুপুরবেলা বুকের বাম পাশে উঠে গেল প্রচন্ড ব্যথা.! নামাজ পড়ার সময় ছিল না যেই লোকটির, মালিককে দেওয়ার মতো সময় কখনো যার হয়ে উঠেনি। হ্যাঁ, তিনিই হসপিটালে নেওয়ার আগেই চলে গেলেন ওপারে..!!



🔹 আর হে, ওই যে যুবক ছাত্র ভাইটি! নামাজে যার ছিল চির গাফলতি! অল্প বয়সে ক্যান্সারে সেও চলে গেল একদিন, বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজাবার। জীবনের রঙ, রস, গন্ধে মাতাল ছিল তার মন, আল্লাহকে চেনার মতো সময় ছিল না তারও!

⭕ এখন, আমরা কী ভাবছি?!

আমি কি সেই চাষী রহমত আলী.?

আমি কি সেই চাকুরিজীবী আনোয়ার সাহেব.?

আমি কি সেই ব্যবসায়ী মাহাজন.?

নাকি আমি সেই ছাত্র ভাইটি.?

এতোই তাড়াতাড়ি কি মারা যাবো আমি..??
এখনও তো অনে...ক দেরি আছে.!

অথচ, মৃত্যু প্রতিদিনই আমার সামনে থেকে কাউকে না কাউকে কেড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ! যেতে হবে আমাকেও!

الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ

🔸 রাসূল সা. বলেছেন, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের আত্মপর্যালোচনা (ভুল-ত্রুটি নিয়ে চিন্তা) করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য (নেক) আমল করে। -[রিয়াদুস সলেহিন, হাদিস নং ৬৭]

🔹 অর্থাৎ বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে কিনা নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করে, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে এবং মৃত্যুর পরবর্তী জীবন (আখিরাতের) জন্য নেক আমল করে রাখে।

⭕ হে প্রিয় ভাই ও বোন আমার! এখনও সময় আছে, খুব বেশি দেরি হয়ে যায় নি, এখুনি ফিরে আসুন রবের দিকে, গুরুত্ব সহকারে নামায আদায় করুন এবং আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করুন।

🔲 দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, আর জান্নাতের নাজ-নেয়ামত সমূহ.? সেটা তো অপেক্ষাই করতেছে আপনার জন্য ইন শা আল্লাহ 💞✅

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Mymensingh