01/04/2026
অভিনন্দন মোঃ রফিকুল ইসলাম 🌹🥀
GST বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ১ম স্থান ও জাতীয়ভাবে ১৫তম হয়েছে সে।
মোঃ রফিকুল ইসলাম,
Raghunathpur High School,Fulbaria, Mymensingh.
(রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের) এর SSC-2022 ব্যাচের শিক্ষার্থী ছিল। সে পলাশতলী গ্রামের মোঃ শামসুদ্দিন ও জরিনা খাতুনের ছেলে।
অত্র বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমার কঠোর পরিশ্রম ও স্বপ্ন সফল হোক।
জীবনে অনেক বড়ো ও সৎ মানুষ হও-
এটাই আমাদের প্রত্যাশা।
আজকের এই মাহেন্দ্রক্ষণে সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।
26/03/2026
২৬শে মার্চ, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজনেঃ রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া,ময়মনসিংহ।
21/02/2026
২১শে ফেব্রুয়ারি,২০২৬
"শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
আয়োজনে : রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া,ময়মনসিংহ।
26/11/2025
#অধ্যয়নরত_শিক্ষার্থীদের_জন্য_অতীব_জরুরী_নির্দেশনা
এতদ্বারা রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যদি টিকটক, রিলস ভিডিও এর সাথে সম্পৃক্ততা থাকতে দেখা যায় তাহলে তাকে বিদ্যালয় এর বিধি অনুযায়ী বিচার এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে শিক্ষার্থীরা জড়িত থাকলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং সাবেক শিক্ষার্থীদের কাছে বিশেষ ভাবে অনুরোধ থাকবে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানানো ও সহায়তা করার জন্য। বিদ্যালয় কর্তৃপক্ষ না জানিয়ে বিদ্যালয়ের নামে কোনো ফেসবুক একাউন্ট, ফেসবুক পেইজ, টিকটক আইডি খুলে কোনো প্রকার অপপ্রচার করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে
প্রধান শিক্ষক(ভার:)
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
30/10/2025
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি।
15/10/2025
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আব্দুল কাদের মাস্টার।
29/08/2025
অভিভাবক সমাবেশ ২৮/ ৮ /২০২৫।
05/08/2025
নতুন বাংলাদেশ অভ্যুদয়ের
৫ আগস্ট এবং
"জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালা" উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,
এবং
শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আয়োজনেঃ রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া,ময়মনসিংহ।
24/07/2025
জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার বিষয়ে দেয়ালিকা প্রকাশের কার্যক্রম চলছে।