Freelancer Mahfujur Rahman Sadi

Freelancer Mahfujur Rahman Sadi

Share

I am a Freelancer & Digital Marketer I am a freelancer & Digital marketer

11/06/2023

🕋🕋 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🕋🕋

আলহামদুলিল্লাহ আমিও কওমি মাদ্রাসার ছাত্র 🤲❤️

মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা যেন শুধু মসজিদ-মাদ্রাসার উপর নির্ভর না করে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারে সেই উদ্যোগ নিয়ে কাজ করছি।
অজান্তেই মিনহাজ ভাই এবং আমার উদ্দেশ্য
কেন জানি মিলে গেলো।
আমার প্রিয় মাদ্রাসার ছাত্র ভাই এবং প্রিয় আসাতিজায়ে কেরাম আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি,
আমি মনে করি আমরা যারা মাদ্রাসা এবং মসজিদে খেদমত করি আমাদের উচিত শুধু মাদ্রাসা এবং মসজিদের উপর নির্ভরশীল না হয়ে এর পাশাপাশি আমাদের অন্য কিছু করা দরকার। আর এর বিকল্প
হতে পারে ফ্রিল্যান্সিং কারণ বর্তমানে ফ্রিল্যান্সিং হলো সম্পূর্ণ হালাল স্মার্ট এবং স্বাধীন একটি পেশা। যেখানে আপনি আপনার ইচ্ছে মতো কাজ করতে পারেন।

তাছাড়া,
সাধারণত মাদ্রাসা পড়ুয়া ছাত্র এবং শিক্ষকদের মানুষ মনে করে যে মসজিদ মাদ্রাসায় ইমামতি আর আজান দেওয়া ছাড়া এদের দ্বারা আর অন্য কিছু সম্ভব না। কিন্তু না আপনি,আমি, আমরা সবাই মিলে প্রমাণ করে দেবো আমরা ও দেখিয়ে দেবো, যে আমরাও কোনো দিকে পিছিয়ে নেই, তাই বর্তমান প্রযুক্তির জামানায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা ফ্রিল্যান্সিং করে হালালভাবে রিজিক তালাশ করবো, ইনশাআল্লাহ।

আল্লাহ তা'আলা আমাদের ভালো কাজের সফলতা দান করুন (আমীন)🤲🤲

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Mymensingh
Mymensingh
2200