31/10/2025
হেয়ার স্টাইল হবে একদম নতুন লুকে 💁♀️
ফেস্টিভাল, স্কুল-কলেজ, পিকনিক — সব জায়গায় নজর কাড়বে 💖
✅ হ্যান্ডমেড
✅ লং লাস্টিং
✅ যেকোনো হেয়ার স্টাইলে মানাবে
🌈 কালার ও ডিজাইন নিজের পছন্দমতো অর্ডার করুন!
💌 ইনবক্সে যোগাযোগ করুন এখনই!
23/10/2025
🌿 হাতের তৈরি ম্যাক্রেম শেল্ফ 🌿
ঘরের যেকোনো কোণটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাইলে এই ম্যাক্রেম শেল্ফটি হতে পারে পারফেক্ট একটা পছন্দ 🏡
💫 হাতে বানানো
💫 মজবুত কাঠের তাক
💫 গাছ, বই বা শো-পিস রাখার জন্য একদম পারফেক্ট
💫 ছোট ঘরেও স্পেস বাঁচিয়ে স্টাইলিশ লুক দেয়
আপনার ঘরের জন্য, গিফট হিসেবে বা সাজসজ্জার জন্য—সবক্ষেত্রেই মানাবে দারুন 💖
22/10/2025
আলহামদুলিল্লাহ -🌸✨
স্বপ্ন বুনন ফাউন্ডেশন বাংলাদেশ এ-র আজকের ক্লাস এ-র চিত্র,
যদি কেউ ক্লাস নিতে চান তাহলে আসতে পারেন আমাদের স্বপ্ন বুনন পাঠশালায়।
স্থান : ময়মনসিংহ রেলওয়ে স্টেশন নাটর ঘরলেন বস্তির পূর্ব পাশে।
পাঠদানের তারিখ ১০/২২/২০২৫ইং
পাঠশালা : স্বপ্ন বুনন পাঠশালা।
22/10/2025
ময়মনসিংহ ইসলামী বইমেলা ২০২৫।প্রতিবারের ন্যায় এবারও সীরাতকেন্দ্রের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ইসলামী বই মেলা...!
এবারের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ থেকে ২২ নভেম্বর ২০২৫।
🎯 স্থান: টাউন হল প্রাঙ্গণ, ময়মনসিংহ।
এর সুষ্ঠ ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে বাস্তবায়ন কমিটির মিটিং সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
এবারের মেলায় অংশগ্রহণ করবে দেশ-বিদেশের ৬০ এর অধিক প্রকাশনা সংস্থা ইনশাআল্লাহ।
সবাইকে বিশেষ দাওয়াত।
#সংগৃহীত
21/10/2025
আমার যদি ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর সব বাবাকে বলতাম তাদের মেয়েকে একটা করে বাড়ি বানিয়ে দিতে।
বাবারা শখ করে মেয়েদেরকে স্বর্ণ-গয়না দেয়, আসবাবপত্র দেয়, প্রসাধনী কিনে দেয় অথচ দিনশেষে মেয়েদের দরকার হয় একটা ঘরের, একটা বাড়ির।
বিয়ের পর স্বামীর সাথে মনোমালিন্য হলে কিংবা একটু ঝগড়া হলে স্বামী তুচ্ছতাচ্ছিল্য করে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, ছেলেমেয়ের সাথে দ্বন্দ্ব হলে তারাও বাড়ি ছেড়ে যেতে বলে
সবশেষে বাবার বাড়িতেও মেয়েদের ঠাঁই হয় না।
এদেশে স্বামী কিংবা ছেলেদের ঝগড়ার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে - ঘর থেকে বের হয়ে যাও এই কথাটা। কারণ তারা জানে মেয়েদের যাওয়ার মতো কোন ঘর নেই।
নীড় হারা পাখিরা যেমন শত ঝড়ঝাপটা সহ্য করে নিজ বাসাতেই ফিরে আসে ঠিক তেমনি মেয়েদেরকেও শত লাঞ্ছনা সহ্য করে ফিরতে হয় স্বামীর ঘরে।
মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে হোক কিংবা উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে হোক কষ্ট সহ্য করে মাটি কামড়ে পড়ে থাকতে হয় স্বামীর সংসারে।
পৈতৃকভাবে ছেলেরা বাবার সম্পত্তি পেলেও মেয়েরা সে সম্পত্তির ছিটেফোঁটাও পায় না। মেয়েরাও ভাবে সম্পত্তির ভাগ আনলে হয়তো বাপ-ভাইয়ের কাছে আর কখনোই সমাদর পাবে না।
অথচ একজন বাবার উচিত তার মেয়ের ভাগটা বুঝিয়ে দেয়া। এতসব আহ্লাদী জিনিস কিনে দেয়ার চেয়ে মেয়েকে সাধ্যের মধ্যে একটা বাড়ি করে দেওয়া, মাথা গোঁজার একটা আশ্রয় দেয়া।
যাতে দিনশেষে কোন মেয়েকেই প্রচন্ড শীতের রাতে শুনতে না হয়- এক্ষুণি ঘর থেকে বের হয়ে যাও
20/10/2025
“আপনি যতই ক্লান্ত বোধ করেন না কেন, আপনার পথে যত বাধাই আসুক না কেন, আপনার ভবিষ্যতের জন্য আপনার যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার দিকে এগিয়ে যান।” – জন গর্ডন।
20/10/2025
🤍 একটু আলাদা, একটু শিল্পের ছোঁয়া।
Handcrafted macramé mirror — সাজে, ভালোবাসায় আর যত্নে ভরা।
✨ From সুতার সংসার by নূর