10/06/2026
4 Bangladeshi women scientists are in Asia’s STEM spotlight
Dr Aliya Naheed
International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh (icddr,b)
Dr Sabrina Elias
Independent University
Dr Kamrun Nahar
Sher-e-Bangla Agricultural University
Dr Sharmin Sultana
Jahangirnagar University
(Link in the comments)
10/06/2026
PhD আসলে আপনাকে এই বিষয়টাই শেখাবে…”How to think”
09/06/2026
প্রশাসন সম্প্রতি ১৭ জন মার্কিন নাগরিকের নাগরিকত্ব বাতিলের (Denaturalization) ঘোষণা দিয়েছে। জাস্টিস ডিপার্টমেন্ট (বিচার বিভাগ)-এর পক্ষ থেকে এটিকে আমেরিকার ইতিহাসে নাগরিকত্ব বাতিলের সবচেয়ে বড় এবং নজিরবিহীন একক উদ্যোগ বা অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে।
08/06/2026
বাগান করা আমার কাছে শুধু একটি শখ নয়; এটি আমার বেড়ে ওঠা ও পড়াশোনার সঙ্গেও গভীরভাবে জড়িত। আগে সপ্তাহান্তের বিকেলগুলোতে একটু বিশ্রাম নিতাম, কিন্তু বাগান শুরু করার পর সেই বিশ্রামের সময় যেন হারিয়ে গেছে। এখন অবসর সময় মানেই বাগানের কাজ। তাই বাড়ির ভেতরে আমাকে খুঁজে না পেলে স্ত্রী ও সন্তান নিশ্চিতভাবেই ধরে নেয় যে আমি গাছপালা নিয়েই ব্যস্ত আছি।
যাই হোক, প্রত্যেক মানুষেরই আনন্দ খুঁজে পাওয়ার জন্য একটি নিজস্ব জগৎ থাকা উচিত। বিদেশে এসে বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করেছি। এখানে প্রায় সবাই তাদের শখকে অত্যন্ত যত্নের সঙ্গে লালন করে, আর অধিকাংশ শখই হয় সৃজনশীল ও ইতিবাচক।
এ বছর আমার বাগানের প্রথম ফসল তুলেছি—লাল শাক ও পালং শাক। ইতোমধ্যে এক দফা খাওয়াও শেষ। নিজের হাতে ফলানো লাল শাক খেতে খেতে মনে হলো, যেন অমৃতের স্বাদ পাচ্ছি। টাকা দিয়ে বাজার থেকে সবজি কেনা যায়, কিন্তু নিজের হাতে ফলানো ফসলের প্রতি যে আবেগ, ভালোবাসা ও তৃপ্তি থাকে, তার তুলনা হয় না।
05/06/2026
দেশের একমাত্র হেডম ওয়ালা পুরুষ তিনি।
বউ যখন চাকুরী করতনা তখন বাসায় একটু ফ্রী টাইমে উনাদের প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা হতো। এখন দুইজন কাজ করে আর সময় হয়না। বিদেশে দুইজন জব করলে জীবন একদম যান্ত্রিক হয়ে যায়।
যাইহোক এখন কমিউনিটির কোন গেট টুগেদারে গেলে হোম মিনিস্টাররা যখন গোল বৈঠকে বসে তখন তেনাদের প্রসঙ্গে আপডেট পাওয়া যায়। আগামী কিছুদিন তাদের আলোচনার প্রসঙ্গ রেডি।
04/06/2026
প্রফেসরের নির্দিষ্ট একটা পেপার বা রিসার্চ এরিয়া ফোকাস করে যারা ইমেইল করতে চান তারা এই ফরম্যাটটা ফলো করতে পারেন।
03/06/2026
বাংলাদেশী প্রফেসরের অধীনে পোস্টডক এর সুযোগ
(Delaware State University, USA)
রিসার্চ ফিল্ড: AI, Computational drug discovery, protein-protein interaction
NB: Dr. M. Shahidul Isam চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কেমিস্ট্রির ছাত্র ছিলেন।
03/06/2026
ঢাকার ফ্লাটে ৭ দিন আগে মারা যাওয়া বৃদ্ধা নুরজাহানের তিন পুত্রের একজন বুয়েটের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। এমন একজন শিক্ষক হাজার হাজার শিক্ষার্থীকে একডেমিক জ্ঞানের পাশাপাশি নীতি, নৈতিকতা শিক্ষা দিয়েছেন, কিন্তু নিজের ভিতর নূন্যতম নীতি, নৈতিকতা ও দায়িত্ববোধ নেই। দুর্ভাগা মা সন্তানদের কাছে অবহেলা অযত্ন ছাড়া হয়ত আর কিছুই পাননি। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন।
আমার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সম্পর্কে তার এলাকার প্রতিবেশীর কাছে শুনেছিলাম- তিনি শিক্ষক হবার পর কোনদিন গ্রামের বাড়িতে যান নাই, এমনকি কোনদিন গ্রামে গিয়ে বাবা মায়ের কবরের কাছে দাড়িয়ে দুই হাত তুলে দোয়াও করেননি।
এমন অমানুষ শিক্ষক কিভাবে সভ্য সমাজ গঠনে ভূমিকা রাখবে?