20/04/2026
আসন বিন্যাস, এসএসসি পরীক্ষা-২০২৬
কেন্দ্রঃ সুতিয়াখালী (জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়), কেন্দ্র কোড- ১০৩
Secondary school Sutiakhali, ward no.23.mymensingh city corporation.mymensingh. Bangladesh.
20/04/2026
আসন বিন্যাস, এসএসসি পরীক্ষা-২০২৬
কেন্দ্রঃ সুতিয়াখালী (জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়), কেন্দ্র কোড- ১০৩
জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে সুতিয়াখালী জনপদের সকল শ্রেণী পেশার মানুষকে
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি,
ঈদ মোবারক।💐
15/01/2026
30/12/2025
জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান।
সকলকেই আগামী বছরের জন্য শুভেচ্ছা।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড সুতিয়াখালী জনপদে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি চলছে। আপনার প্রিয় সন্তানের ভবিষ্যৎ গঠনে আজ ই আপনার সন্তানকে জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি করুন, ধন্যবাদ।
06/10/2025
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
অফিস- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
স্মারক নং: আশিবো/প্রশাঃ/২০১০/১৩৯
তারিখ: ০৫/১০/২০২৫ খ্রি.
এতদ্বারা মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক এবং ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা ২য় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছেঃ
★বাংলা ২য় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।
★তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে।
★ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে ৮টি এবং ব্যাংকিং অংশ হতে ৭টি প্রশ্নসহ মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। যেকোন একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় বাংলা ২য় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে উল্লেখিত প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন করতে হবে।
29/09/2025
জুনিয়র বৃত্তি পরীক্ষা -২০২৫ এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি।
23/09/2025
★জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ★
আগামী ২১ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা (২০২৫) শুরু হবে। সূচি অনুযায়ী ২৪ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে। মঙ্গলবার প্রকাশিত পরীক্ষার রুটিন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনলাইনে ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার শেষ তারিখ ১২ অক্টোবর।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০২৬ সালের ৩১ জানুয়ারি।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এতে বলা হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
★বাংলা, ইংরেজি, গণিতে ১০০ করে, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৫০ নম্বর করে মোট ৪০০ নম্বরে পরীক্ষা হবে।* প্রতিটি পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী (৭ম শ্রেণির সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এ সংখ্যা পুনঃনির্ধারণ করতে পারবেন।
★শিক্ষার্থীদের ২ ধরনের বৃত্তি দেয়া হবে। ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্রদের এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে।
08/07/2025
এসএসসি পরীক্ষার ফলাফল জানুন সহজেই! SSC Result
এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ফলাফল প্রকাশের পর তোমরা খুব সহজেই নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে।
💻 অনলাইনে ফলাফল জানার নিয়ম:
১. এই ওয়েবসাইটে প্রবেশ করো: www.educationboardresults.gov.bd
২. তোমার পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই ফলাফল দেখতে পাবে।
📱 SMS-এর মাধ্যমে ফলাফল জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো:
SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর পাশের বছর
এবং পাঠিয়ে দাও 16222 নম্বরে।
উদাহরণ:
ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি 123456 এবং পাশের বছর 2025 হয়, তবে মেসেজটি হবে:
SSC Dha 123456 2025
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা!
#ফলাফল #এসএসসি_ফলাফল
26/05/2025
আগামী ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার হতে জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-৯ম শ্রেণির অর্ধবার্ষিক ও ১০ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষার সময়সূচী নিম্নে প্রদত্ত হলোঃ
SSC-2025 #পদার্থ ব্যবহারিক পরীক্ষাঃ
সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়। পরীক্ষার নামঃ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়। তত্ত্বঃ ক্ষমতা (Power) হল একক সময়ের মধ্যে কাজের হার। ক্.....