Eduvarse

Eduvarse Dive into a World of Learning "Eduvarse" is an educational page where you can learn new things. Let's all learn new things together.

"Eduvarse" হল একটি শিক্ষামূলক পেজ, যেখানে আপনি নতুন কিছু শেখতে পারবেন।

এখানে বিভিন্ন বিষয়ের সহজ ভিডিও পাবেন, যেখানে গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, সাহিত্য ইত্যাদির বিষয়ে আলোচনা করা হয়। ভিডিও দেখে আপনি নতুন ধারণা পেতে পারবেন এবং নতুন জ্ঞান অর্জন করতে পারবেন।

আপনার কাছে কঠিন বিষয় গুলোকে সহজ করার জন্য আমরা আছি আপনার পাশে, যাতে সবাই শিক্ষার আনন্দ উপভোগ করতে পারে।

আসুন সবাই একসাথে নতুন কিছু শিখি।



এখনই "Eduvarse" পেজটি Follow & Like করুন এবং জ্ঞানের প্রস্থানে যোগ দিন! Here, you'll find easy videos on various subjects like math, science, history, language, literature, and more. By watching the videos, you can get new ideas and gain new knowledge. We're here to make difficult subjects easier for you, so everyone can enjoy learning. Follow & Like to the "Eduvarse" page now and join the journey of knowledge!

আজকাল একটা অদ্ভুত ট্রেন্ড চোখে পড়ে—কিছু তথাকথিত “অতি শিক্ষিত” অভিভাবক সুযোগ পেলেই সন্তানের শিক্ষককে নিয়ে ঠাট্টা করেন, ব্...
11/02/2026

আজকাল একটা অদ্ভুত ট্রেন্ড চোখে পড়ে—কিছু তথাকথিত “অতি শিক্ষিত” অভিভাবক সুযোগ পেলেই সন্তানের শিক্ষককে নিয়ে ঠাট্টা করেন, ব্যঙ্গ করেন, অপমান করেন। নিজেদের জ্ঞান দেখাতে গিয়ে শিক্ষকের বেতন, উচ্চারণ, পোশাক, এমনকি শারীরিক গঠন নিয়েও মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না। বিশেষ করে কিন্ডারগার্টেনের শিক্ষিকাদের ক্ষেত্রে এই অবজ্ঞাটা আরও বেশি। যেন তারা মানুষ না—একটা সস্তা সার্ভিস! অথচ বাস্তবতা হচ্ছে, আপনি যত ডিগ্রি অর্জন করুন না কেন, আপনার ৩–৪ বছরের সন্তানের হাতে প্রথম পেন্সিল ধরা, প্রথম ক্লাসে বসার সাহস দেওয়া, স্কুল নামক অচেনা জায়গাটাকে “নিরাপদ” মনে করানো—এই ভিত্তিটা সেই শিক্ষকই গড়ে দেন।

যে মানুষটা প্রতিদিন ২৫–৩০টা ছোট্ট শিশুকে সামলায়, হাসিমুখে তাদের প্রশ্ন শোনে, কান্না থামায়, টিফিনের দাগ মুছে দেয়, অসুস্থ হলে কপালে হাত রাখে—তার কাজ শুধু পড়ানো না, সে মানসিক আশ্রয় দেয়। এই ধৈর্য, এই মমতা কোনো সার্টিফিকেটে শেখানো যায় না। এটা পেশা না, এটা এক ধরনের মানবিকতা।

ফাইরুজকে যখন প্রথম স্কুলে দিই, আমার ভয় ছিল—ওকে আদর করবে তো? খেয়াল রাখবে তো? ওর ক্লাস টিচার আমেনা মিসকে বাইরে থেকে দেখলে হয়তো একটু কঠিন মনে হয়। কিন্তু একদিন এমন একটা দৃশ্য দেখলাম, যা আমার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দিয়েছে। পাঁচ দিন জ্বরে ভুগে ফাইরুজ প্রথম দিন স্কুলে গেল। আমি নিজেই ক্লাসে দিয়ে একটু আড়ালে দাঁড়িয়ে ছিলাম। ও দৌড়ে গিয়ে বলল, “আমার অনেক জ্বর ছিল…”—মিস কিছু বললেন না, শুধু বুকের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই মুহূর্তে বুঝেছিলাম, এই আদরের ভাষা কোনো ডিগ্রি শেখাতে পারে না; এটা শুধু একজন ‘মা–মতো’ শিক্ষকই পারেন।

যারা সন্তানের সামনে শিক্ষকের প্রতি অবজ্ঞা দেখান, তারা বুঝতেও পারেন না—সন্তান ঠিক সেই ভাষাটাই শিখে নিচ্ছে। আজ আপনি শিক্ষকের সম্মান কেড়ে নিচ্ছেন, কাল সেই সন্তান আপনার প্রতিও একই আচরণ করবে। কারণ আপনি তাকে শেখাচ্ছেন—“যাকে শ্রদ্ধা করতে বলা হয়, তাকেও অসম্মান করা যায়।”

শিক্ষক শুধু সিলেবাস শেখান না; তিনি শিশুর প্রথম সামাজিক নিরাপত্তা, প্রথম আত্মবিশ্বাস, প্রথম বাইরের পৃথিবীর ছায়া। তাই সন্তানের সামনে শিক্ষকের সম্মান বজায় রাখা মানে শুধু একজন মানুষকে সম্মান দেওয়া না—নিজের সন্তানের মূল্যবোধকে সুরক্ষিত রাখা। 🤍❤️
Collected

27/01/2026
17/05/2025

**ফয়েজ মডেল স্কুল**
**সৃজনশীল পরীক্ষা – ২০২৫**
"শিক্ষা তখনই সফল হয়, যখন তা আনন্দের সঙ্গে হয়।
এই সৃজনশীল পরীক্ষার মাধ্যমে আমরা শুধু শিশুর সৃজনশীলতাকেই নয়, বরং তাদের পরিবারের সঙ্গে সম্পর্ককেও আরও দৃঢ় করার সুযোগ পাই।
একসাথে শেখা, একসাথে গড়ে ওঠা – এটাই আমাদের লক্ষ্য।"
– ফয়েজ মডেল স্কুল, ময়মনসিংহ।

✨ **ফয়েজ মডেল স্কুলে সৃজনশীল পরীক্ষার ঝলক!** ✨

আজকের দিনটি ছিল আমাদের ছোট্ট শিক্ষার্থীদের জন্য একদমই বিশেষ। সকাল শ্রেণির শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সহায়তায় অংশ নিয়েছে একটি সৃজনশীল পরীক্ষায়, যেখানে তারা তৈরি করেছে নানা ধরনের রঙিন ও মনোমুগ্ধকর কাজ।

🎨 এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করা এবং একসাথে কিছু শেখার আনন্দ উপভোগ করা। ছোট্ট হাতে বড় স্বপ্ন, আর সেই স্বপ্নগুলো ফুটে উঠেছে তাদের তৈরি শিল্পকর্মে।

💖 আমরা গর্বিত আমাদের ছোট্ট সৃজনশীল তারকাদের নিয়ে!

📽️ পুরো কার্যক্রমের একটি ভিডিও প্রস্তুত করা হয়েছে, যা এখন আমাদের পেজে দেখা যাবে। আপনারা সবাই আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখতে এবং আমাদের শিক্ষার্থীদের উৎসাহ দিতে।

16/05/2025

📚 পঞ্চম শ্রেণির গণিত | দ্বিতীয় অধ্যায় | সহজ পদ্ধতিতে গুণ ✨
দেখো সহজভাবে গুণ করার কৌশল, তোমার Eduvarse-এ!





#সহজগণিত #গণিতশেখা #পঞ্চমশ্রেণি #অনলাইনশিক্ষা #শিখিআনন্দে

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন।
13/04/2025

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন।

চীনের মতো আমাদেরও ভাবা উচিত!চীনে ফে*সবুক, ই'নস্টাগ্রা'ম, ইউটিউব, গুগল, গুগল ম্যাপ, হোয়াটসঅ্যাপ, এমনকি ক্রোম ব্রাউজারও ব...
13/04/2025

চীনের মতো আমাদেরও ভাবা উচিত!

চীনে ফে*সবুক, ই'নস্টাগ্রা'ম, ইউটিউব, গুগল, গুগল ম্যাপ, হোয়াটসঅ্যাপ, এমনকি ক্রোম ব্রাউজারও ব্যান!
শুরুতে শুনে বিরক্ত লাগলেও এখন বুঝতে পারছি—ওরা আসলে অনেক আগেই অনেক বড় এক বিপদ থেকে নিজেদের রক্ষা করেছে।

আজকের একটি নিউজ দেখে বুকটা কেঁপে উঠল। দেখলাম, ইস’রা*য়েল এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে ফি-লি’স্তি,নি মানুষদের টার্গেট করে হ* ত্যা করছে!

AI নিয়ে কাজ করি বলেই মাঝে মাঝেই গভীরে ঘাঁটতে হয়, আর সেখান থেকেই একটা কথা নিশ্চিতভাবে বলা যায় AI-এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডেটা। যত বেশি ডেটা, তত বেশি শক্তিশালী মডেল। আর এই ডেটা আমরা নিজেরাই প্রতিদিন ফ্রিতে দিয়ে যাচ্ছি—একটা বড় মস্ত ভুল করে।

🔹 আপনি গুগল ম্যাপ ব্যবহার করলেই গুগল আপনার লোকেশন ট্র্যাক করে
🔹 ফেসবুক চায় আপনার কনট্যাক্ট লিস্ট, যেন আপনাকে আর আপনার নেটওয়ার্ককে পুরোপুরি চিনে ফেলে
🔹 আপনার ফোনে “Ma”, “Baba”, “Boro Vai” নামে সেভ করা নম্বরগুলো থেকেই তারা বুঝে ফেলে কার সাথে আপনার কী সম্পর্ক
🔹 আপনার ব্রাউজার (ক্রোম) মনে রাখে সব পাসওয়ার্ড, মেইল, ব্রাউজিং হিস্ট্রি—একদম হাতের মুঠোয় আপনার ডিজিটাল লাইফ!

আর আপনি যেসব পারিবারিক ছবি পোস্ট করেন… আপনি ভাবতেই পারবেন না, সেগুলো একেকটা ডেটা পয়েন্ট।
একটা যুদ্ধের সময় এগুলোই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে।

এখন প্রশ্ন হলো—উপায় কী?
🔸 ছোট্ট সমাধান: ব্যক্তিগত তথ্য অনলাইনে না দেওয়া
🔸 বড় সমাধান: আমাদের নিজেদের বিকল্প তৈরি করা—যেমন চীন করেছে।

চীনের মতো নিজেদের প্ল্যাটফর্ম না বানালে আমরা কখনোই স্বাধীন নই, শুধু আধুনিক দাস! যাদের হাতে আপনার সবকিছু—তাদের বিরুদ্ধে দাঁড়ানোর আগে ভাবুন, আপনার শক্তি আসলে কোথায়?

~ Amir Hossan
Tsinghua University
#জীবন_চক্র

আমার আব্বুর একটি নসিহত:মনে রেখো!“পুরুষ মানুষের দশ-দশা, কখনো হাতি কখনো মশা”।____অর্থাৎ হাতে এখন টাকা আছে মানেই খরচ করা নয়...
19/03/2025

আমার আব্বুর একটি নসিহত:
মনে রেখো!
“পুরুষ মানুষের দশ-দশা, কখনো হাতি কখনো মশা”।
____
অর্থাৎ হাতে এখন টাকা আছে মানেই খরচ করা নয়; পুরুষ মানুষের টাকা ব্যায়ের খাত সৃষ্টি হতে অন-টু এর ব্যাপার। এজন্য অপ্রয়োজনীয় কাজে টাকা খরচ করা পুরুষের জন্য যায় না, কারণ তার কাঁধে তো অনেক বড় খরচের খাত চেপে রয়েছে।
হয়ত এমন একটা সময় আসবে যখন টাকার খুব প্রয়োজন কিন্তু টাকা পাবে না...!
©️

ইয়া রাব্বাল কা'বা! গাজার নিষ্পাপ জান্নাতি ফুলগুলোর জন্য আপনি যথেষ্ট হয়ে যান🤲
19/03/2025

ইয়া রাব্বাল কা'বা! গাজার নিষ্পাপ জান্নাতি ফুলগুলোর জন্য আপনি যথেষ্ট হয়ে যান🤲

12/03/2025

বদনজর খাল কেটে কুমির আনার মতো।
ঘরে বালামুসিবত টেনে আনার অন্যতম উপায় হল, পরিবারের হাসিখুশি ছবি অনলাইনে প্রকাশ করা।
🤍🌼

27/02/2025

তাৎক্ষণিকভাবে সম্মান অর্জন করবেন যেভাবে!

আপনার কি মনে হয়, আপনি যে সম্মান ‘ডিজার্ভ’ করেন, অন্যরা সেটি আপনাকে দিচ্ছে না? আপনি কি সেই দলের লোক, যাঁরা মনে করেন, জগতে সম্মানের চেয়ে বড় অর্জন আর নেই? আপনি কি জীবনে আরও সম্মানিত হতে চান? এই তিন প্রশ্নের যেকোনো একটির উত্তর যদি হয় ‘হ্যাঁ’, তাহলে লেখাটি আপনার জন্য। চলুন, চট করে চোখ বুলিয়ে নেওয়া যায় অন্যের চোখে সমীহ আর সম্মান অর্জনের উপায়গুলোয়।

১. কথা কম বলুন। হুট করে কোনো মন্তব্য করে বসবেন না। বেশি শুনুন। অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যাস করুন।

২. একটা মানুষের সবচেয়ে প্রিয় শব্দ কী, জানেন? তাঁর নাম। মানুষ তাঁর নিজের নাম শুনতে ভালোবাসে। তাই মানুষের নাম মনে রাখুন। নাম ধরে ডাকুন।

৩. পেছনে প্রশংসা করুন। সামনে সমালোচনা করুন।

৪. কেউ যদি কোনো কথা গোপন রাখতে বলে, যেকোনো মূল্যে গোপনীয়তা রক্ষা করুন।

৫. অন্যকে বেড়ে উঠতে বা অন্যের উন্নতিতে সাহায্য করুন, অনুপ্রাণিত করুন। একজন নেতার সবচেয়ে বড় গুণ এটিই।

৬. অন্যরা আগে প্লেটে খাবার তুলে নিক। তারপর আপনি নিন অথবা অন্যদের সার্ভ করে সবার শেষে নিজের পাতে খাবার তুলুন।

৭. যেকোনো কথোপকথন বা মিটিংয়ের সময় মুঠোফোন চোখের আড়ালে রাখুন। চোখে চোখ রেখে কথা বলুন। মন দিয়ে কথা শুনুন। থেমে থেমে কথা বলুন।

৮. যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ৩ সেকেন্ড সময় নিন।

৯. পার্টি বা খাওয়াদাওয়া শেষে টেবিল বা ঘর পরিষ্কার করতে সাহায্য করুন।

১০. কেউ ঘরে ঢুকতে চাইলে দরজা খুলে দাঁড়ান। সে ভেতরে ঢোকা পর্যন্ত অপেক্ষা করুন।

১১. কথা দেওয়ার সময় কম করে বলুন। প্রত্যাশার চেয়ে বেশি দিন।

১২. যেকোনো জায়গায় সময়মতো উপস্থিত হোন।

১৩. জীবনসঙ্গী, বন্ধু, পরিবার ও কাজের প্রতি শতভাগ সৎ থাকুন।

১৪. একমত না হলেও অন্যের মতামতকে সম্মান করুন।

১৫. কেউ যখন দেখছে না, তখনো মন দিয়ে কাজ করুন।

১৬. ‘প্লিজ’, ‘সরি’, ‘থ্যাংক ইউ’—এই শব্দগুলোর অনেক ক্ষমতা, কাজে লাগান।

১৭. নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে স্বীকার করুন।

১৮. মনে রাখবেন, আপনার সঙ্গে কী ঘটেছে, তা দিয়ে মানুষ আপনাকে বিচার করবে না; বরং সেই ঘটনাগুলোতে আপনার প্রতিক্রিয়া কেমন ছিল, সেটি আপনাকে ‘আপনি’ করে তোলে। তাই মানুষ কেমন, সে আপনার সঙ্গে কী আচরণ করেছে, সে হিসেবে তার সঙ্গে আচরণ করবেন না; বরং আপনি মানুষ হিসেবে কেমন, সে অনুযায়ী সামনের মানুষটার সঙ্গে আচরণ করুন।

১৯. ‘রিঅ্যাক্ট’ করবেন না; বরং ‘রেসপন্ড’ করুন। প্রতিক্রিয়া দেখাতে সময় নিন। ভুল থেকে শিখুন। রাগ, হতাশা ও দুশ্চিন্তার মতো নেতিবাচক বিষয়গুলো সামলাতে শিখুন।

২০. যেকোনো সম্পর্কে সীমানা টানুন। শেয়ার করার আগে ভাবুন, ‘ওভারশেয়ারিং’ করছেন না তো?

২১. যেকোনো পরিস্থিতি ইতিবাচকতা আর মনোবলের মাধ্যমে মোকাবিলা করুন।

২২. ‘লাস্ট বাট নট দ্য লিস্ট’, সবার আগে নিজেই নিজেকে সম্মান করুন। নিজের নৈতিক মানদণ্ড বজায় রাখুন। নিজেকে জানুন। নিজেকে প্রতিনিয়ত ‘বেটার ভার্সন’ করে তোলার যাত্রা অব্যাহত রাখুন।
©️

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Eduvarse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Eduvarse:

Shortcuts

Share

Category