12/08/2026
অবিশ্বাস্য ফলাফল! শতভাগ জিপিএ-৫!
৩৮২ জন পরীক্ষা দিয়ে ৩৮২ জনই জিপিএ-৫! সার্বিক ফলাফলে যখন সারাদেশে অবনতি, তখন নরসিংদীর ‘নাছিমা কাদের মোল্লা হাই স্কুল’-এর এমন শতভাগ জিপিএ-৫ অর্জন আপাতদৃষ্টিতে অলৌকিক কিংবা প্রশংসনীয় মনে হতেই পারে। কিন্তু এই চমৎকার ফলাফলের নেপথ্যে রয়েছে নির্মম ও চরম বিতর্কিত এক বাস্তবতা।
এই ‘দেশ সেরা’ ফলাফলের মূল রহস্য কোনো জাদুকরী শিক্ষাপদ্ধতি নয়, বরং এক নির্মম ছাঁটাইপ্রক্রিয়া। জানা যায়, এবার বিদ্যালয়টিতে টেস্ট পরীক্ষায় প্রায় ৯০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৩৮২ জন। আর বাকি ৫০০-এর বেশি শিক্ষার্থীকে চূড়ান্ত বোর্ড পরীক্ষা SSC'তে বসতেই দেওয়া হয়নি! প্রতিষ্ঠানটির নীতি অনুযায়ী, টেস্ট পরীক্ষায় জিপিএ-৫ না পেলে সেই বিদ্যালয় থেকে মূল পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগই নেই।
প্রশ্ন হলো—একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি কেবল নিজেদের ব্র্যান্ডিং ও শতভাগ পাসের বিজ্ঞাপন টিকিয়ে রাখা, নাকি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের টেনে তোলা?
#শিক্ষা_নয়_ব্যবসা #শিক্ষার_প্রকৃত_উদ্দেশ্য