Anamul Haque

Anamul Haque just for entertainment & educational purpose

কি একটা অবস্থা!!
09/06/2025

কি একটা অবস্থা!!

চার-পাঁচ ঘন্টা হয়ে গেলো সিজারের...পিপাসায়, ক্ষুধায় কিছুই ভালো লাগছে না তানিয়ার। ডাক্তারের উপরই রাগ হচ্ছে এখন, ডাক্তা...
25/05/2025

চার-পাঁচ ঘন্টা হয়ে গেলো সিজারের...পিপাসায়, ক্ষুধায় কিছুই ভালো লাগছে না তানিয়ার। ডাক্তারের উপরই রাগ হচ্ছে এখন, ডাক্তার বলে গেছেন, " বায়ু pass করার আগে কিছু খাওয়া যাবে না।"
তানিয়া ভাবছে লুকিয়েই কিছু খেয়ে নিবে নাকি...

আপনারও কি কখনও এরকম এক্সপেরিয়েন্স হয়েছে? সিজারের পর কি মনে হয়েছে কেনো খেতে দিচ্ছে না এখনো? খেলে কিই বা তেমন ক্ষতি?

আসুন সহজ ভাষায় জেনে নেই.....❤️

সিজার একটি বড় অপারেশন। অপারেশনের সময় পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে খাদ্যপরিপাক তন্ত্র কিছুটা স্তব্ধ হয়ে যায়। ডাক্তারি ভাষায় একে বলে intestinal paralysis বা postoperative ileus। এই সময়ে হজমের প্রক্রিয়া বন্ধ থাকে।

❗যদি এই সময়ে কিছু খেয়ে ফেলেন –
• খাবার পেটে হজম হবে না
• বমি হতে পারে।
• শ্বাসনালীতে খাবার ঢুকে aspiration pneumonia পর্যন্ত হতে পারে - যা মারাত্বক!
• অন্ত্রে গ্যাস জমে পেট ফুলে যাওয়া, এমনকি ইনফেকশন হতে পারে ।

এজন্যই সিজারের পর প্রথম ৬-৮ ঘণ্টা মুখে কিছু না খাওয়াই নিরাপদ। আর বায়ু pass করা মানে হলো, আপনার পরিপাকতন্ত্র এখন কাজ করা শুরু করেছে। এছাড়াও ডাক্তার স্টেথোস্কোপের সাহায্যে bowel sound শুনেও কনফার্ম হতে পারেন।

এসময় শরীরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্যালাইন চালু করা থাকে, শরীরকে সচল রাখতে, তাই চিন্তার কারণ নেই। পিপাসা খুব তীব্র হলে, ডিহাইড্রেশনের আলামত থাকলে আপনার ডাক্তারকে জানান, তিনি dose adjust করে দিবেন।

পরিপাকতন্ত্র সচল হওয়ার পর ---

🥣 প্রথমে স্বচ্ছ তরল (clear liquid) দিয়ে শুরু করা হয়, যেমন পানি, লবণ-পানি, স্যালাইন বা স্যুপ, চা।

📌 এরপর ধীরে ধীরে নরম খাবার দেয়া হয়—তবে সব কিছুই মায়ের শরীর এবং অন্ত্রের অবস্থা দেখে।

তাই, কেউ যদি বলে, "চুপিচুপি একটু খেয়ে ফেলো, কিছু হবে না" – এটা একদমই ঠিক না।
মায়ের জীবনের ঝুঁকি নিতে নেই।

Share করে অন্য মায়েদের জানিয়ে দিন, কারণ, এই ছোটো ছোটো না জানা গুলিও অনেক বড় ভোগান্তির কারণ হতে পারে!

গরুর লাইভ ওজন মাপার সূত্র জেনে নিনগরুর সমগ্র শরীরের ওজন (কেজি)=[গরুর দৈর্ঘ্য (ইঞ্চি) × বুকের বেড় (ইঞ্চি) × বুকের বেড় (ইঞ...
23/05/2025

গরুর লাইভ ওজন মাপার সূত্র জেনে নিন

গরুর সমগ্র শরীরের ওজন (কেজি)=[গরুর দৈর্ঘ্য (ইঞ্চি) × বুকের বেড় (ইঞ্চি) × বুকের বেড় (ইঞ্চি)] ÷ ৬৬০। অর্থাৎ,গরুর সমগ্র শরীরের ওজন কেজি=(গরুর সামনের পা থেকে পিছনের পা পর্যন্ত দূরত্ব × বুক বা পেটের বেড় × বুক বা পেটের বেড়) ÷ ৬৬০। এটিকে আগারওয়াল’স ফরমুলা বলা হয়।
একটি গরু বা গাভীর মোট ওজনের ৬০-৬৫ % মাংস বা গোশত পাওয়া যায় , অবশিষ্ট অংশ নাড়ি-ভুড়ি, চামড়া ইত্যাদি পাওয়া যায় ।

ফিতা দিয়ে গরুর ওজন মাপার সূত্র, নিয়ম ও পদ্ধতি
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
হাড়, ভুড়ি, মাংস সহ গরুর শরীরের সম্পূর্ণ ওজন নির্ণয় করতে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে-
১. গরুকে শক্ত করে বেধে সোজা করে দাড় করাতে হবে।
২. গরুর সামনের পায়ের কোটি থেকে পিছনের পায়ের কোটি বা লেজের গোড়া পর্যন্ত কত ইঞ্চি লম্বা তা ফিতা দিয়ে মেপে কোথাও লিখে রাখতে হবে।
৩. গরুর সামনের পায়ের ঠিক পিছন দিয়ে ফিতা ঢুকিয়ে বুকের বেড়ের দৈর্ঘ্য কত ইঞ্চি তা পরিমাপ করে লিখে রাখতে হবে।
৪. লিখে রাখা দৈর্ঘ্য দুটি উপরের ক্যালকুলেটরে ইনপুট দিয়ে গরুর মোট ওজন পরিমাপ করতে হবে।

উদাহরণঃ
ধরি একটি গরুর দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, বুকের বেড় ৪৫ ইঞ্চি তাহলে সূত্রমতে গরুর লাইভ ওজন দাঁড়ায় বা
মোট ওজন (নাড়ী-ভূড়িসহ) = (৫০×৪৫×৪৫)÷ ৬৬০
= ১৫৩ কেজি।

মাংসের ওজন- (১৫৩ এর ৬৫%)= ১০০ কেজি

নাড়ী-ভূড়ির ওজন= (১৫৩-১০০)= ৫৩ কেজি

#গরু #গরুর #গরুরওজন

21/05/2025

Animals Lover......

17/04/2025

মনোরম দৃশ্য

জি আজ্ঞে 😀😀😀
01/05/2023

জি আজ্ঞে 😀😀😀

Address

Sherpur
Mymensingh

Telephone

+8801783111448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share