Shikkah BD

Shikkah BD

Share

এটি একটি শিক্ষা বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম।
প্রতিদিন নিত্য-নতুন নোট, রেকর্ডেট ও লাইভ ক্লাস ইত্যাদি শেয়ার করা হয়।

22/02/2026

বাংলাদেশে ট্যাক্স-টু-জিডিপি (Tax-to-GDP) রেশিও
বাংলাদেশে সর্বশেষ তথ্য অনুসারে ট্যাক্স-টু-জিডিপি রেশিও ৬.৬%। এটি ২০২৫ সালের (FY25) চূড়ান্ত হিসাব। বাংলাদেশের ট্যাক্স-টু-জিডিপি (Tax-to-GDP) রেশিও দক্ষিণ এশিয়ার মধ্য সর্বনিম্ন।
কেন এই রেশিও এত কম?
১. 📉 করদাতার সংখ্যা অত্যন্ত কম
বাংলাদেশে ১৮ কোটি মানুষের মধ্যে সক্রিয় করদাতা মাত্র কয়েক লাখ। এটি একটি অসম্ভব সংকীর্ণ কর ভিত্তি।
২. 🏗️ বিশাল অনানুষ্ঠানিক অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল অংশ অনানুষ্ঠানিক — কৃষি, ক্ষুদ্র উদ্যোগ এবং নগদ লেনদেনভিত্তিক কার্যক্রম জাতীয় উৎপাদনের বড় অংশ দখল করে আছে। এই অংশ কর জালের বাইরে থেকে যায়।
৩. 🤝 দুর্নীতি ও কর ফাঁকির সংস্কৃতি
আমদানিকারকরা শুল্ক ফাঁকিতে আন্ডার-ইনভয়েসিং করেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দেয় — এটি এখন প্রায় "খোলা রহস্য"।
৪. 💸 অতিরিক্ত কর ছাড় ও অব্যাহতি
বাংলাদেশে কর ছাড়ের পরিমাণ প্রায় প্রকৃত কর সংগ্রহের সমান — অর্থাৎ সরকার যত কর তোলে, তার কাছাকাছি পরিমাণ আবার ছাড় হিসেবে ফিরিয়ে দেওয়া হয়।
৫. 💻 অটোমেশনের অভাব
ভারত ও ভিয়েতনাম যেখানে ই-ফাইলিং ও রিফান্ড সিস্টেম সফলভাবে চালু করেছে, বাংলাদেশ সেখানে এখনো অনেক পিছিয়ে।
জিয়াদ বিন হাশেম,
বিসিএস প্রশাসন (সুপারিশপ্রাপ্ত), ৪৬ তম বিসিএস,
এন এস আই(NSI) ১৮ ব্যাচ,সহকারি পরিচালক (সুপারিশপ্রাপ্ত),
বাংলাদেশ কৃষি ব্যাংক, সিনিয়র অফিসার (সুপারিশপ্রাপ্ত)

22/02/2026
21/02/2026

একুশের প্রত্যয় বাঙালির অহঙ্কার।
১৯৫২ এর সকল ভাষা শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধা।

28/09/2025

প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক

11/07/2024

অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ২য় বর্ষ ২০২২ সনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ফলাফল প্রকাশ।

25/05/2024

একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন আগামীকাল থেকে শুরু হচ্ছে।

15/05/2024

১৮তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৭৯৯৮১ প্রার্থী।
পাশের হার ৩৫.৮০%

12/05/2024

SSC Result 2024:

Dhaka: 89.32%
Chattogram Board: 82.80%
Cumilla Board: 73.23%
Barisal: 89.13%
Dinajpur: 78.4%
Jashore: 92.32%
Rajshahi: 89.25%
Sylhet: 73.35%
Mymensing: 84.97%

09/05/2024

ময়মনসিংহে ২৬১ জনকে নিয়োগ দিবে সিভিল সার্জনের কার্যালয়। আবেদনের নিয়ম কমেন্টেসে দেয়া লিংকে রয়েছে।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Mymensingh
2200