27/10/2024
আমাদের এই প্রতিষ্ঠানের সম্মাননা দেওয়ার বিয়ষটি সব সময়ই চালু থাকবে যদি আপনারা সুন্দর ভাবে পরিচালনা করতে দেন, ইনশাল্লাহ ।নিরপক্ষভাবে এই দায়িত্ব পালন করা হচ্ছে । পর্যায়ক্রমে অনেকেই পাবেন। আর কে আগে পাচ্ছে বা আপনি পরে পাবেন এমন বিষয় নিয়ে কষ্ট নিবেন নাহ আশা করি, কারণ আমার জানা মতে আমাদের আগে সারা বাংলাদেশের টিউশন নিয়ে কাজ করা কোন প্রতিষ্ঠানই এমনটা চালু করে নাই,কারণ কারো প্রয়োজন নেই, আমি জুয়েল প্রথম চালু করেছি , এখন আমাদের প্রতিষ্ঠানের দেখা দেখি কেউ চালু করেছে , আর হে এটা অবশ্যই আপনার অধিকার নয়, এটা এক্সট্রা একটা পাওয়া,যেটা আমার ভালো লাগা থেকে আপনার এ প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার সামান্য মূল্যায়ন করছি।❤️
সো যখন যে পাবেন তখন তাকে জানানো হবে।
ফাইনালি যাকে দেওয়া হচ্ছে বা যিনি উনার সেরাটা আমাদের এই প্রতিষ্ঠানে দিয়েছে এবারে তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ।
নাম : সুমন সরকার
পড়াশোনা : মাস্টার্স, গণিত বিভাগ, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
জন্মস্থান : নেত্রকোনা
আমাদের এই প্রতিষ্ঠানের সাথে তার প্রথম পরিচয় ২০১৭ একটা টিউশন দিয়েছিলাম । সেলারি ২৫০০ টাকা এরপর থেকে এখন পর্যন্ত ননস্টপ পথ চলা । এবং কি আমাদের এই প্রতিষ্ঠান ব্যতীত কারো কাছ থেকে এখন পযর্ন্ত সে একটা টিউশনিও চায়নি বা নেয় নি, আমাদের এই প্লাটফর্মই তার কাছে টিউশনির জগৎ বা এই প্রতিষ্ঠান তার ভালোবাসার স্থান সব সময়ই,
আর এই প্রতিষ্ঠান থেকে তিনি কি পেয়েছে আমি তা বলবো না।আমি বলব তার কাছ থেকে এই প্রতিষ্ঠান কি পেয়েছে বা তার গুনাগুন গুলো:
১-যে টিউশন গুলোতে সে নিজের সেরাটা দিতে পারবে সেটাই সে নেওয়ার আগ্রহ দেখায়।
২-তার নিজের একটু সাময়িক কষ্ট হলেও সব সময় কথা কাজে মিল রাখে।
৩- প্রতিটা টিউশনের অভিভাবককে এই প্রতিষ্ঠান সম্পর্কে পজিটিভ বলে, নিজে কখনো পন্ডিতি বা চালাকি করেনি,বা চেষ্টাও করেনি।(প্রমাণিত)
৪- কোন টিউশন যদি নিজে করাতে না চাইতো তখনি অভিভাবক কে বলতো ভাইকে একটা ফোন দিন ভাই আরো ভালো টিচার পাঠাতে পারবে। এবং আমাকে বলতো ভাই ঐ স্থান একটা টিচার পাঠিয়ে দিন।এমনকি তার অতিরিক্ত অনেক টিউশন এই প্রতিষ্ঠানে সে দিয়েছে ।
৫-তার কাছে টিউশন জগৎ মানেই এই প্লাটফর্ম, এই প্লাটফর্মের বিকল্প তার কাছে এই প্লাটফর্মই।
৬-তার পরিচিত যাদেরকে এই প্রতিষ্ঠান থেকে টিউশন নিয়ে দিয়েছে, তাদেরকে একটা কথাই বলে, ভাইয়ের সাথে সব সময় কথা কাজে রাখবে, দেখবে তোদের বিষয় ভাই দেখবে,সিওর।
উপরিউক্ত প্রতিটি গুণ একাধিকবার প্রমাণিত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল নিজের লক্ষ্যে পৌঁছান।
বিশেষ দ্রষ্টব্য : এই পোস্টটি আগের লিখা পোস্টের সাথে অনেকটা মিল আছে, আর থাকবে না কেন আপনিই বলুন, এই প্লাটফর্মের ভালো টিচারদের স্বভাবগুলো তো প্রায় একি রকম হবে এটাই স্বাভাবিক।