Asim Talimul Millat Dakhil Madrasah

Asim Talimul Millat Dakhil Madrasah

Share

ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে অবস্থিত ইসলামী শিক্ষার সেরা বিদ্যাপীঠ
EIIN : 111467

স্কুলে ইয়াবা বিক্রির সময় আটক ৩ 04/06/2026

আছিমের ঘটনা, সচেতন হোন।

স্কুলে ইয়াবা বিক্রির সময় আটক ৩ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে দুই ইয়াবা কারব.....

28/05/2026

Eid Mubarak

Photos from Asim Talimul Millat Dakhil Madrasah's post 21/05/2026

আছিম তালীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা) মো: আব্দুল মুত্তালেব আকন্দ স্যারের আজ শেষ কর্মদিবস।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

21/05/2026

আমি মো:আব্দুল মোত্তালেব আকন্দ (বাংলা) সিনিয়র সহকারী শিক্ষক আছিম তা'লীমুল মিল্লাত দাখিল মাদরাসা। দীর্ঘ কর্মজীবনের শেষ কর্মদিবস আজ।সেইসাথে শেষ স্বাক্ষরও আজ। আজ আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সম্মানিত সুপার মহোদয়, সহ: সুপার মহোদয়, আমার সহকর্মী, শুভানুধ্যায়ী যাদের ঐকান্তিক সহযোগিতায় আমি শেষ কর্মদিবস সফলভাবে সমাপ্ত করতে যাচ্ছি। শেষ কর্মদিবসে শেষ স্বাক্ষর করতে যাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই যেন অবসর জীবনে সুস্থ, সুন্দর, স্বাভাবিক ও কল্যাণময় পথে আমি নিজেকে পরিচালিত করতে পারি। সকলেই আমার জন্য দোয়া করবেন।

18/04/2026

দাখিল পরীক্ষা- ২০২৬ এর সময়সূচি।

Photos from Asim Talimul Millat Dakhil Madrasah's post 10/04/2026

আছিম তা'লিমুল মিল্লাত দাখিল মাদ্রাসায় অফিস সহায়ক এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

সূত্র : দৈনিক সংগ্রাম ও দৈনিক ব্রহ্মপুএ এক্সপ্রেস ৮/৪/২০২৬ ইং

Photos from Asim Talimul Millat Dakhil Madrasah's post 30/03/2026

Assembly

18/03/2026

স্মৃতির জানালা খুলে লিখুন আপনিও! 📢
আপনার ছাত্রজীবনের কোনো অমলিন স্মৃতি কি আজও আপনাকে হাসায় বা কাঁদায়? কোনো প্রিয় শিক্ষকের অনুপ্রেরণা কি আপনার জীবন বদলে দিয়েছে? কিংবা মাদরাসার সেই পুরোনো বেঞ্চ, খেলার মাঠ বা প্রিয় কোনো সহপাঠীকে নিয়ে কিছু বলতে চান? তবে মন খুলে লিখে ফেলুন!
আছিম তা'লিমুল মিল্লাত-এর প্রিয় সতীর্থ ও অনুজদের দৃষ্টি আকর্ষণ!
আসসালামু আলাইকুম। আমাদের প্রাণের প্রতিষ্ঠান আছিম তা'লিমুল মিল্লাত দাখিল মাদরাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি আমাদের হাজারো স্মৃতির আঁতুড়ঘর। টিফিনের সেই হইহুল্লোড়, বারান্দায় কিংবা মাঠে বন্ধুদের সাথে আড্ডা, কিংবা শিক্ষকদের সেই স্নেহমাখা শাসন,সবই যেন আজো কানে বাজে।
আগামী ২৯শে রমাদান আমাদের সেই স্মৃতিঘেরা প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে এক বিশাল সম্মিলিত ইফতার মাহফিল। এই আয়োজনকে ঘিরে আমাদের আবেগ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে "Talimulmullat's Authors" গ্রুপে আমরা আয়োজন করছি এক বিশেষ লেখালেখি ইভেন্ট! 🖋️✨

📝 কি কি নিয়ে লিখতে পারেন?
* মাদরাসা জীবনের কোনো মজার বা আবেগঘন স্মৃতি।
* প্রিয় কোনো শিক্ষক বা কর্মচারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে কোন গল্প।
* পুরোনো বন্ধুদের সাথে কাটানো কোনো বিশেষ মুহূর্ত।
* আগামী ২৯শে রমাদানের ইফতার মাহফিল নিয়ে আপনার প্রত্যাশা বা অনুষ্ঠান পরবর্তী তা নিয়ে যে কোন অনুভূতি।
* পুরোনো কোন ছবি। যা হতে পারে আপনার ব্যাচের, মাদ্রাসার যে কোন স্থপনার, মাদরাসা রিলেটেড যে কোন কন্টেন্ট।

🏆 সেরা লেখকদের জন্য থাকছে বিশেষ সারপ্রাইজ!
ইদের ৩য় দিন পর্যন্ত চলবে এই ইভেন্ট, আপনাদের মধ্য থেকে সেরা ৩টি হৃদয়স্পর্শী লেখার জন্য থাকবে বিশেষ চমক!

কিভাবে অংশগ্রহণ করবেন?
১. আপনার স্মৃতি বা রিভিউটি সুন্দর করে লিখে আমাদের গ্রুপে পোস্ট করুন।
২. পোস্টের সাথে সম্ভব হলে সেই সময়ের কোনো ছবি বা মাদরাসার বর্তমান কোনো ছবি যুক্ত করুন।
৩. পোস্টে আপনার ব্যাচ উল্লেখ করতে ভুলবেন না।

আসুন, আমরা সবাই মিলে আমাদের হারানো দিনগুলোতে ফিরে যাই। আপনার একটি লেখা হয়তো আপনার পুরনো কোনো বন্ধুকে আবার কাছে টেনে আনবে।

Important ❗❗ ব্যাচের বন্ধ যারা গ্রুপে নেই তাদেরকে এড/শেয়ার করে এই বার্তা পৌঁছে দিন।

সার্বিক তত্ত্বাবধানে:
আছিম তা'লিমুল মিল্লাত দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থীবৃন্দ।

গ্রুপ লিংক -
https://www.facebook.com/share/p/1AogRrtsmm/

16/03/2026

সুপ্রিয় সতীর্থ ও অ্যালামনাইবৃন্দ, আসসালামু আলাইকুম।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আছিম তা'লিমুল মিল্লাত দাখিল মাদ্রাসার সকল দাখিল ব্যাচ ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে, ভ্রাতৃত্বের মেলবন্ধন অটুট রাখার প্রয়াসে, ইফতার মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতি বছর সকল ব্যাচ আলাদা আলাদা ইভেন্টে ইফতার আয়োজন করে থাকে। হঠাৎ অনেকের সাথে সাক্ষাতে আমাদের মন প্রফুল্ল, আবেগ আপ্লুত হয়ে উঠে। আমরা চাই সকল ব্যাচের সম্মিলিত আয়োজনে ইফতার পার্টির আয়োজন করার।
সেই ধারাবাহিকতায় আসছে ২৯ রমাদান (১৯ মার্চ, বৃহস্পতিবার) আছিম তা'লিমুল মিল্লাত দাখিল মাদ্রাসায় এ ইফতারের আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
উক্ত আয়োজনে আপনাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করছি। সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এটাই প্রত্যাশা।

ব্যাচ ভিত্তিক প্রতিনিধি :
> রবিউল ইসলাম রাজু - +880 1709-212086
> আসাদুজ্জামান - +880 1515-211017
> সাগর - +880 1774-715155
> মাসুম- +880 1775-673295
> শাহিনুর ইসলাম রুমেল- 01729863055
> সোহাগ - 01744928462
> জহিরুল - +8801685631223
> হাসান - 0 1975-294319
> আলহাজ্ব - +8801630242065
> তারিফ - ০১৫৭২৩৮৩০৪৯
> মোরশেদ - 01748-102462
> নাঈম- +880 1768-279890
> আরাফাত রহমান - 01600210202
> আতিয়ার - 01713967174
> রিয়াদ - 01786274992
> মুনিব- 0198145957

[ইতোমধ্যে আমরা সকল ব্যাচের অন্তত একজনের সাথে হলেও যোগাযোগ করার চেষ্টা করেছি। যেসব ব্যাচের প্রতিনিধির নাম্বার নাই অনুগ্রহপূর্বক তাদের নাম্বার সাজেস্ট করুন ]

সবাইকে স্ব স্ব ব্যাচের প্রতিনিধির সাথে যোগাযোগ করে ফি প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়াও সার্বিকভাবে ফি প্রদান করতে পারবেন :
[বিকাশ/নগদ (এজেন্ট) [রুমেল] : +8801406583924]

* [টাকা পাঠানোর পর দয়াকরে সবাইকে কনফার্ম করার অনুরোধ করছি।

© Copy post

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

পুরাতন গোরুহাটা, আছিম বাজার
Mymensingh
2216