11/07/2025
ভালো কাজের প্রতিযোগিতা হোক✌️✌️
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্রদলের সদস্য সচিবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার মধ্যে ছিল কৃষ্ণচূড়া, পেয়ারা, কাঁঠাল, আমড়া ও আতাফল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল আহবায়ক সদস্য হুমায়ুন কবীর, রিমন, শাফিন, তৌসিফসহ সাথে আরও ছিলেন ছাত্রদল নেতা সাকিল ও সাকিবসহ অনেক নেতাকর্মী।
জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, ❝দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। ছাত্রদলের প্রতিটি কর্মী শুধু রাজনীতিতেই নয়, পরিবেশ উন্নয়নে প্রতিটি ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।জুলাই ২৪ এ যাঁরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি যেন হারিয়ে না যায়, সেই চেতনা থেকেই আমরা আজ এই বৃক্ষরোপন।সারা বাংলাদেশে ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিচ্ছে একটাই লক্ষ সবুজ বাংলাদেশ গড়ে তোলা❞
জাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক সদস্য হুমায়ুন কবীর বলেন,❝পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে।তারই অংশ হিসেবে আজ আমরা বৃক্ষরোপণের আয়োজন করেছি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পরিবেশ সচেতনতার এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছে।❞