Nirman Academy-নির্মাণ একাডেমি

Nirman Academy-নির্মাণ একাডেমি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nirman Academy-নির্মাণ একাডেমি, School, ধানমহাল, ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি ভবন, উওর বাজার, ৪নং পৌর ওয়ার্ড হালুয়াঘাট, ময়মনসিংহ।, Mymensingh.

আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, নির্মাণ একাডেমি'র পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন। আসছে -এস এস সি -২০২৬ সাল ...
29/11/2025

আসসালামু আলাইকুম
সম্মানিত অভিভাবক, নির্মাণ একাডেমি'র পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন।
আসছে -এস এস সি -২০২৬ সাল আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য ও আপনার স্বপ্ন পূরণে দক্ষতার সঙ্গে কাজ করে আসছি।
আমাদের শিক্ষক মন্ডলী অভিজ্ঞ ও অত্যন্ত আন্তরিক।

যাচাই করে মান সম্মত শিক্ষা গ্রহণ করুন।

তাই আপনার সন্তান'কে নূন্যতম ১ সপ্তাহ ক্লাস করানোর পর সিদ্ধান্ত নিন।

আপনার সন্তান'কে এগিয়ে দিতে আপনিও এগিয়ে আসুন।

জ্যাক মা – ব্যর্থতা থেকে আলিবাবা পর্যন্ত 🌏চীনের হাংজু শহরের এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন জ্যাক মা।ছোটবেলায় তিনি পড়াশ...
12/11/2025

জ্যাক মা – ব্যর্থতা থেকে আলিবাবা পর্যন্ত 🌏

চীনের হাংজু শহরের এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন জ্যাক মা।
ছোটবেলায় তিনি পড়াশোনায় তেমন ভালো ছিলেন না,
বরং বারবার ফেল করতেন। 📚
একাধিকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়ে ব্যর্থ হন।

কিন্তু তিনি সব সময় বিশ্বাস করতেন—
👉 “ব্যর্থতা হলো শিক্ষা, শেষ নয়।”

তিনি ৩০টিরও বেশি চাকরির জন্য আবেদন করেছিলেন।
সব জায়গা থেকেই রিজেক্ট! ❌
এমনকি একবার যখন KFC তাদের নতুন শাখার জন্য নিয়োগ দিচ্ছিল,
২৪ জন আবেদনকারীর মধ্যে ২৩ জন চাকরি পেল —
একজন বাদে।
সেই একজন ছিলেন জ্যাক মা।

তবুও তিনি হাল ছাড়েননি।
নিজের সীমাবদ্ধতা বুঝে, সেখান থেকেই পথ খুঁজতে শুরু করেন।
তিনি লক্ষ্য করলেন— পৃথিবী দ্রুত ডিজিটাল হচ্ছে,
আর ইন্টারনেট ভবিষ্যতের দিকনির্দেশনা।

১৯৯৯ সালে, মাত্র কয়েকজন বন্ধুকে নিয়ে নিজের ঘরে বসেই শুরু করলেন Alibaba Group।
তাঁর বিশ্বাস ছিল — “ব্যবসা মানে শুধু টাকা নয়,
এটা মানুষকে সুযোগ দেওয়ার উপায়।”

আজ আলিবাবা বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স কোম্পানি। 🌍
যেখানে কোটি কোটি মানুষ কাজ করছে, এবং কোটি গ্রাহকের জীবনে পরিবর্তন এনেছে।

✨ জ্যাক মার জীবন আমাদের শেখায় —

প্রত্যাখ্যান শেষ নয়, বরং প্রস্তুতি।

সঠিক সময়ে, সঠিক মনোভাব নিয়ে কাজ শুরু করলেই অসম্ভব সম্ভব হয়ে যায়।

🌟 আজকের ভাবনা:
“তুমি যতবারই ব্যর্থ হও না কেন,
যদি একবার সাহস নিয়ে উঠে দাঁড়াও,
তাহলেই তোমার সাফল্য শুরু হয়।” 💫
সংগৃহীত

পরিবর্তন হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। নতুন সূচি প্রকাশ....নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে,...
29/10/2025

পরিবর্তন হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা।
নতুন সূচি প্রকাশ....
নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, শেষ হবে ৩১ ডিসেম্বর।

নিয়োগ বিজ্ঞপ্তি 🔎🎓 নির্মাণ একাডেমি 📝 একাডেমিক কোচিং ( ৫ম - দ্বাদশ শ্রেণী পর্যন্ত) 📍 উত্তর বাজার, ধান ব্যবসায়ী সমতি ভবন, ...
25/10/2025

নিয়োগ বিজ্ঞপ্তি 🔎

🎓 নির্মাণ একাডেমি

📝 একাডেমিক কোচিং ( ৫ম - দ্বাদশ শ্রেণী পর্যন্ত)

📍 উত্তর বাজার, ধান ব্যবসায়ী সমতি ভবন, হালুয়াঘাট, ময়মনসিংহ।

📞 যোগাযোগ : 01966-361080

📧 ই মেইল - [email protected]

সহকারী শিক্ষক - ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান / কর্ম
যোগ্যতা: বিএ (অনার্স), এম এ - সংশ্লিষ্ট বিষয়
শিক্ষকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার
ইংরেজির জন্য পেশাদার সার্টিফিকেট ( IELTS, ELTS, Spoken) অগ্রাধিকার পাবেন।
অতিরিক্ত যোগ্যতা: একাডেমিক ভাল রেজাল্ট,
মনোযোগী, ডিসিপ্লিন, ধৈর্যশীল, আন্তরিক।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সিভি পাঠানোর শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫।

সিভি পাঠানোর নিয়ম: সিভির সাথে স্পষ্ট পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত থাকতে হবে, সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি সংযুক্ত থাকতে হবে। সিভির সাথে কভার লেটার সংযুক্ত বাধ্যতামূলক নয়।
সিভি ই- মেইলে অথবা হার্ড কপি অফিসে জমা দেয়া যাবে।

22/10/2025
18/10/2025

বিদায় অনুষ্ঠান
এসএসসি ব্যাচ-২০২৫

03/08/2025

✨গণিতের সকল সূত্র একসাথে ✨এর বাইরে তেমন কিছু নেই ✨ সারাজীবন কাজে লাগবে |

===================
1.📷 (a+b)²= a²+2ab+b²
2.📷 (a+b)²= (a-b)²+4ab
3.📷 (a-b)²= a²-2ab+b²
4.📷 (a-b)²= (a+b)²-4ab
5.📷 a² + b²= (a+b)²-2ab.
6.📷 a² + b²= (a-b)²+2ab.
7.📷 a²-b²= (a +b)(a -b)
8.📷 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9.📷 4ab = (a+b)²-(a-b)²
10.📷 ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11.📷 (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12.📷 (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13.📷 (a+b)³ = a³+b³+3ab(a+b)
14.📷 a-b)³= a³-3a²b+3ab²-b³
15.📷 (a-b)³= a³-b³-3ab(a-b)
16.📷 a³+b³= (a+b) (a²-ab+b²)
17.📷 a³+b³= (a+b)³-3ab(a+b)
18.📷 a³-b³ = (a-b) (a²+ab+b²)
19.📷 a³-b³ = (a-b)³+3ab(a-b)
20. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
21.📷 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
22.📷 (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
23.📷 a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
24.📷 a3 + b3 + c3 – 3abc =½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
25.📷(x + a) (x + b) = x² + (a + b) x + ab
26.📷 (x + a) (x – b) = x² + (a – b) x – ab
27.📷 (x – a) (x + b) = x² + (b – a) x – ab
28.📷 (x – a) (x – b) = x² – (a + b) x + ab
29.📷 (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
30.📷 bc (b-c) + ca (c- a) + ab (a - b) = - (b - c) (c- a) (a - b)
31.📷 a² (b- c) + b² (c- a) + c² (a - b) = -(b-c) (c-a) (a - b)
32.📷 a (b² - c²) + b (c² - a²) + c (a² - b²) = (b - c) (c- a) (a - b)
33.a³ (b - c) + b³ (c-a) +c³ (a -b) =- (b-c) (c-a) (a - b)(a + b + c)
34.📷 b²-c² (b²-c²) + c²a²(c²-a²)+a²b²(a²-b²)=-(b-c) (c-a) (a-b) (b+c) (c+a) (a+b)
35.(ab + bc+ca) (a+b+c) - abc = (a + b)(b + c) (c+a)
36.(b + c)(c + a)(a + b) + abc = (a + b +c) (ab + bc + ca)
_____________________________

37. 🔣আয়তক্ষেত্র🔣
38. 1.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
39. 2.আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
40. 3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
41. 4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
42. 5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক
43. 🔣বর্গক্ষেত্র🔣
44. 1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
45. 2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
46. 3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
47. 4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক
48. 📷📷ত্রিভূজ📷
49. 1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
50. 2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
51. 3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
52. এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা
53. ★পরিসীমা 2s=(a+b+c)
54. 4সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
55. (ভূমি×উচ্চতা) বর্গ একক
56. 5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
57. এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
58. 6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
59. 7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
60. 8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
61. 9.লম্ব =√অতিভূজ²-ভূমি²
62. 10.ভূমি = √অতিভূজ²-লম্ব²
63. 11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² - a²/4
64. এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
65. 12.★ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
66. 📷📷রম্বস📷
67. 1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
68. 2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য
69. 📷📷সামান্তরিক📷
70. 1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
71. 2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
72. 📷📷ট্রাপিজিয়াম📷
73. 1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা
74. 📷📷 ঘনক📷
75. 1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
76. 2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
77. 3.ঘনকের কর্ণ = √3×বাহু একক
78. 📷📷আয়তঘনক📷
79. 1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
80. 2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
81. [ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]
82. 3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
83. 4. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা
84. 📷📷বৃত্ত📷
85. 1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}
86. 2. বৃত্তের পরিধি = 2πr
87. 3. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
88. 4. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
89. 5. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
90. 6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,
91. এখানে θ =কোণ
92. 📷সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলন📷
93. সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
94. 1.সিলিন্ডারের আয়তন = πr²h
95. 2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
96. 3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)
97. 📷সমবৃত্তভূমিক কোণক📷
98. সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
99. 1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
100. 2.কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
101. 3.কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক
102. 📷✮বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
103. ✮বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ
104. এখানে n=বাহুর সংখ্যা
105. ★চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি
_________________________

106. 📷ত্রিকোণমিতির সূত্রাবলীঃ📷
107. 1. sinθ=लম্ব/অতিভূজ
108. 2. cosθ=ভূমি/অতিভূজ
109. 3. taneθ=लম্ব/ভূমি
110. 4. cotθ=ভূমি/লম্ব
111. 5. secθ=অতিভূজ/ভূমি
112. 6. cosecθ=অতিভূজ/লম্ব
113. 7. sinθ=1/cosecθ, cosecθ=1/sinθ
114. 8. cosθ=1/secθ, secθ=1/cosθ
115. 9. tanθ=1/cotθ, cotθ=1/tanθ
116. 10. sin²θ + cos²θ= 1
117. 11. sin²θ = 1 - cos²θ
118. 12. cos²θ = 1- sin²θ
119. 13. sec²θ - tan²θ = 1
120. 14. sec²θ = 1+ tan²θ
121. 15. tan²θ = sec²θ - 1
122. 16, cosec²θ - cot²θ = 1
123. 17. cosec²θ = cot²θ + 1
124. 18. cot²θ = cosec²θ - 1

_______________________

125. 📷📷 বিয়ােগের সূত্রাবলি📷
126. 1. বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
127. 2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
128. 3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল
129. 📷📷 গুণের সূত্রাবলি📷
130. 1.গুণফল =গুণ্য × গুণক
131. 2.গুণক = গুণফল ÷ গুণ্য
132. 3.গুণ্য= গুণফল ÷ গুণক
133. 📷📷 ভাগের সূত্রাবলি📷
134. নিঃশেষে বিভাজ্য না হলে।
135. 1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
136. 2.ভাজ্য= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
137. 3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
138. *নিঃশেষে বিভাজ্য হলে।
139. 4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
140. 5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
141. 6.ভাজ্য = ভাজক × ভাগফল।
142. 📷📷ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী 📷
143. 1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
144. 2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
145. 3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.
146. 📷গড় নির্ণয় 📷
147. 1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
148. 2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
149. 3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
150. 4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
151. 5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
152. 6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2
____________________________

153. 📷📷সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলী📷
154. 1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
155. 2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
156. 3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
157. 4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)
158. 5. আসল = {100×(সুদ-মূল)}÷(100+সুদের হার×সময় )
159. 6. সুদাসল = আসল + সুদ
160. 7. সুদাসল = আসল ×(1+ সুদের হার)× সময় |[চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।
_____________________________

161. 📷📷লাভ-ক্ষতির এবং ক্রয়-বিক্রয়ের সূত্রাবলী📷
162. 1. লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
163. 2.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
164. 3.ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
165. অথবা
166. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
167. 4.বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
169. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি
____________________________

📷📷1-100 পর্যন্ত মৌলিক সংখ্যামনে রাখার সহজ উপায়ঃ📷
শর্টকাট :- 44 -22 -322-321
★1থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=25টি
★1থেকে10পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 2,3,5,7
★11থেকে20পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 11,13,17,19
★21থেকে30পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 23,29
★31থেকে40পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 31,37
★41থেকে50পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 41,43,47
★51থেকে 60পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 53,59
★61থেকে70পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 61,67
★71থেকে80 পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 71,73,79
★81থেকে 90পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 83,89
★91থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=1টি 97
📷1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টিঃ
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97
📷1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
1060।
______________________________

📷1.কোন কিছুর
গতিবেগ= অতিক্রান্ত দূরত্ব/সময়
2.অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়
3.সময়= মোট দূরত্ব/বেগ
4.স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5.স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ - স্রোতের গতিবেগ
📷সরল সুদ📷
যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে
1.সুদের পরিমাণ= PRT/100
2.আসল= 100×সুদ-আসল(A)/100+TR
📷📷নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
★টেকনিক-
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2
= (10 - 2)/2=
= 4 কি.মি.
📷একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.
যায়। নৌকার বেগ কত?
★ টেকনিক-
নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2
= (8 + 4)/2
=6 কি.মি.
📷নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
টেকনিক-
★মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
[(45/15) +(45/5)]
= 3+9
=12 ঘন্টা
______________________
📷★সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি1 থেকে শুরু)1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা s=যোগফল
📷 প্রশ্নঃ 1+2+3+....+100 =?
📷 সমাধানঃ[n(n+1)/2]
= [100(100+1)/2]
= 5050
📷★সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
📷প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
📷সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2×31+1)/6]
=31
📷★সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
📷প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
📷সমাধানঃ [n(n+1)/2]2
= [10(10+1)/2]2
= 3025
📷★পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +1
📷প্রশ্নঃ5+10+15+…………+50=?
📷সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+1
= [(50 – 5)/5] + 1
=10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি
= [(5 + 50)/2] ×10
= 275
📷★ n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d= সাধারণ অন্তর
📷প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
📷 সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100
📷★6)সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে,M=মধ্যেমা=(1ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
📷প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
📷 সমাধানঃ S=M²
={(1+19)/2}²
=(20/2)²
=100
📷📷1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 2 + 6 = 8.
📷2. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 6 + 7 = 13.
📷3. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা।
যেমনঃ 3 + 5 = 8.
📷4. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 8 = 48.
📷5.জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 7 = 42
📷6.বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 3 × 9 = 27
__________

খুবই ভালো খবর প্রস্তুতি নেওয়ার পালা এবার অবিভাবক ও ছাত্রছাত্রীদের আমরা প্রস্তুত আছি নির্মাণ একাডেমী
28/07/2025

খুবই ভালো খবর প্রস্তুতি নেওয়ার পালা এবার অবিভাবক ও ছাত্রছাত্রীদের আমরা প্রস্তুত আছি নির্মাণ একাডেমী

আরারও শিক্ষা কার্যক্রমে প্রাণ ফিরে আসছে,পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু।
20/07/2025

আরারও শিক্ষা কার্যক্রমে প্রাণ ফিরে আসছে,পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু।

ভালো ফলাফল করতে পড়ার টেবিলে ফিরতেই হবে
11/07/2025

ভালো ফলাফল করতে পড়ার টেবিলে ফিরতেই হবে

01/07/2025

শিক্ষা মানে মুখস্ত না
বুঝে কাজে লাগানো।
Education is not about memorization, but about Understanding and applying it.

Address

ধানমহাল, ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি ভবন, উওর বাজার, ৪নং পৌর ওয়ার্ড হালুয়াঘাট, ময়মনসিংহ।
Mymensingh
2260

Telephone

+8801787379284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirman Academy-নির্মাণ একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category