Public University Students Association Of Bhaluka

Public University Students Association Of Bhaluka I will serve my own soil first
Public University Students Association Of Bhaluka

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আমাদের ভালুকা উপজেলার ০৮ নং ডাকাতিয়া ই...
29/04/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আমাদের ভালুকা উপজেলার
০৮ নং ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামের সন্তান ❝ফেরদৌস রহমান ফরিদ❞কে গত (২৮.০৪.২৪) তারিখ রবিবার হতে খোঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

দেলোয়ার হোসেন
মোবাইল:০১৭১০৫৮৪৯৭৮

মেলবন্ধন ☺️☺️☺️ধন্যবাদ সকলকে,ধন্যবাদ মোঃ হাজ্বী রফিকুল ইসলাম সাহেবকে, আপনার উপস্থিতি আমাদের উচ্ছ্বসিত করেছে , উত্তরোত্তর...
08/04/2024

মেলবন্ধন ☺️☺️☺️
ধন্যবাদ সকলকে,
ধন্যবাদ মোঃ হাজ্বী রফিকুল ইসলাম সাহেবকে, আপনার উপস্থিতি আমাদের উচ্ছ্বসিত করেছে , উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করছি।

২০১৯ সালে ৪৬ জন মেম্বার নিয়ে প্রথম ইফাতের পর এবারের ইয়াফতারে সিটি গার্ডেন-2 এর মত বড় রেস্টুরেন্টে দুইবার ডেকুরেশন থেকে চেয়ার আনা লাগছে ।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ভালুকা সংগঠন দ্বারা আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিল ২০২৪ উপস্থিত হওয়ায় অত্যন্ত ...
08/04/2024

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ভালুকা সংগঠন দ্বারা আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিল ২০২৪ উপস্থিত হওয়ায় অত্যন্ত গর্ব এবং সন্তুষ্টি অনুভব করি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাজ্বী রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলার কোষাধ্যক্ষ এবং বর্তমানে উপজেলা চেয়ারম্যান পদপার্থি।

হাজ্বী রফিকুল ইসলাম সাহেব ময়মনসিংহ জেলার একজন শিক্ষানুরাগী ও দায়িত্বশীল ব্যক্তি। তিনি একজন প্রশিক্ষিত কোষাধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানিক পরিষেবা দেওয়ার সাথে সাথে উপজেলা চেয়ারম্যান হিসেবে কর্মক্ষম হওয়ায় প্রশাসনিক দক্ষতা প্রদর্শন করেছেন। উনার উপস্থিতি এবং তাঁর সাহসী উক্তির মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে নজর নিতে অনুরোধ করা হচ্ছে।

হাজ্বী রফিকুল ইসলাম সাহেবের কথাগুলো প্রতিষ্ঠানিক ও নৈতিক দিক দৃষ্টিতেও অত্যন্ত মূল্যবান। তিনি যেসব মৌলিক মূল্যবান বিষয়ে কথা বলেছেন, সেগুলো আমাদের সমাজে সত্যিকারের পণ্য হিসেবে মনে রাখা উচিত। তাঁর আবেগময় উক্তিগুলো বাংলাদেশের সামাজিক এবং আর্থিক স্থিতিতে প্রতিষ্ঠিত হতে সহায়ক হতে পারে। এগুলো প্রত্যাশাবাদী এবং সামাজিক উন্নতির দিকে অগ্রগতিশীলতা নিশ্চিত করতে পারে।

উনি একজন প্রশাসনিক এবং নেতৃত্বের দক্ষ ব্যক্তিত্ব, যে সব সময় স্বতন্ত্র উদ্যেগ নেন এবং তার সামগ্রিক সামাজিক ও আর্থিক উন্নতির জন্য নিজেকে অবদানশীল করেন। তাঁর মূল্যবান প্রেরণা সমাজে নতুন আলো আনতে সাহায্য করতে পারে এবং এটি আমাদের সমাজের আরও সমৃদ্ধির পথে একটি প্রধান সাধনা হিসেবে দেখা হতে পারে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
মোঃ রাশেদুজ্জামান পরাগ,
প্রতিষ্ঠাকালীন সভাপতি, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ভালুকা।

সঞ্চালনা করেন শাহ্ গাফ্ফার মাহমুদ নিয়াম,
প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক,
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ভালুকা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আমি মোঃ রাশেদুজ্জামান পরাগ সংগঠনের অবকাঠামো বিষয়গুলো তুলে ধরি এবং প্রধান অতিথি বরাবর সহযোগিতামূলক কিছু বিষয় তুলে ধরি তার মধ্যে অন্যতম ছিল আমাদের সমাজে এমন অনেক শিক্ষার্থিই নজরে আসে যারা পড়াশুনায় অতন্ত আগ্রহি তবে অর্থনৈতিক সমস্যা তাদের অধিকাংশই প্রভাবিত করে ।

তখন এই প্রসঙ্গে হাজ্বী রফিকুল ইসলাম সাহেব বলেছেন এমন যারা তোমাদের নজরে আসবে আমি তাদের পড়াশোনার সার্বিক খরচ বহন করবো এবং এছাড়া উনি আরও বলেন যে ইতিমধ্যেই উনি অনেক শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করেছেন এবং করছেন যাদের অনেকে উচ্চ পদস্থ জায়গায় পৌছেছেন । উনি আরও এড করেন যে এই সংগঠনের যেকোন উদ্যোকে উনি সর্বোচ্চ গুরুত্ব দিবেন।

২০১৯ সাল থেকে ৪৬ জন মেম্বার নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি এই পর্যন্ত আসতে অনেকের অনেক রকমের ত্যাগ এবং পরিশ্রমের ইতিহাস রয়েছে, সকলের ত্যাগ আর পরিশ্রমের প্রতি অনেক সম্মান জানাচ্ছি ।আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সফল করেছে । আল্লাহ্‌ পাক সকলকে ধর্ম, সহিষ্ণুতা, ও ভালোবাসায় একত্রিত করুক। রমজানের মধ্যে পরিবারের সমৃদ্ধি এবং সুখের জন্য আমরা সবাই প্রার্থনা করছি। সকলের জন্য আল্লাহ্‌ পাকের রহমত ও দোয়া প্রার্থনা করি।

ধন্যবাদ দৈনিক জনতার বার্তাকে আমাদের পাশে থাকার জন্যে....
18/04/2023

ধন্যবাদ দৈনিক জনতার বার্তাকে আমাদের পাশে থাকার জন্যে....

অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে
18/04/2023

অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে

Ratdinnews কে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে....
18/04/2023

Ratdinnews কে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে....

শিপন রানা ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে ...

বিষয়ঃ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে ফুটওভার ব্রিজ নির্মাণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসা...
17/04/2023

বিষয়ঃ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে ফুটওভার ব্রিজ নির্মাণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ভালুকা সংগঠন ।

ভালুকার অন্যতম সর্বোচ্চ তিনটি বিদ্যাপিঠ হচ্ছে ভালুকা সরকারি কলেজ,
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এবং সোনার বাংলা উচ্চ বিদ্যালয়। অথচ এই প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতের ক্ষেত্রে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারে কোন নিরাপত্তা-ব্যবস্থা না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।

আমরা, ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ভালুকা' সংগঠনের শিক্ষার্থীরা এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছি যে, এলাকার শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ভালুকা সরকারি কলেজ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এবং সোনার বাংলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ফুটওভার ব্রিজের নির্মাণ একটি অতীব প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

21/09/2022

মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৪টি উপায়:-
১) কাউকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না। কে কী করছে সে বিষয়ে মাথা ঘামানো নিজের মানসিক চাপ বৃদ্ধির একটি অন্যতম কারন।
২) আপনার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন। আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলতে যাবেন না।
৩) মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক মানসিক চাপের অন্যতম কারণ।
কাজেই আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, অধীনস্থ সকলের সাথে সীমিত সম্পর্ক রাখুন। সম্পর্ক যত ব্যাপক হবে আপনি ততটাই পেরেশানির সম্মুখীন হবেন।
৪) অতিলোভ করবেন না। অল্পে তুষ্টি মানসিক শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটি তাকওয়ারও পরিচায়ক।
৫) সাধ্যের বাইরে নিজের অর্থ-সম্পদ কারো জন্য উজাড় করে দিবেন না। যারা কৃত্রিমভাবে নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয় তারা মানুষের কৃতজ্ঞতা পাওয়ার অপেক্ষায় থাকে।
৬) আজকের দিনটিকে ভালভাবে উপভোগ করুন। আগামী কাল কী হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন। দুনিয়াবী বিষয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না।
৭) প্রতিদিন একান্ত নির্জনে কিছু সময় কাটান। এ সময় আল্লাহর নিকট দুয়া করুন।
৮) জ্ঞানীদের জীবনী পড়ুন, তাদের উপদেশ ও মূল্যবান বাণীগুলো পড়ুন।
৯) জীবনে যত বিপদ ও সমস্যাই আসুক সহজভাবে মেনে নিন। আল্লাহর লিখিত তাকদিরের বাইরে কিছুই ঘটে না। বিপদাপদেই হয়ত কল্যাণ রয়েছে যা বাহ্যিক দৃষ্টিতে আমার দৃষ্টিগোচর হচ্ছে না।
১০) মনে আনন্দ বজায় রাখুন, মানুষের সাথে দেখা-সাক্ষাতে হাসতে শিখুন।
১১) শরীরকে তার হক দিন। প্রয়োজনীয় খাবার, ঘুম, বিশ্রাম গ্রহণ করা জরুরি।
১২) দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করে আগেরটা আগে পরেরটা পরে করুন। অগোছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায় এবং মানসিক চাপ তৈরি করে।
১৩) ‘প্রতিটি কাজ ১০০ পার্সেন্ট নির্ভুল করতে হবে’ এই চিন্তা মাথা থেকে সরাতে হবে। কেননা, পূর্ণাঙ্গতার গুণ কেবল মাত্র আল্লাহর।
১৪) নিশ্চিত থাকুন, আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে দুনিয়া ও আখিরাতের সব কাজ তত সহজ হবে।
আল্লাহ ভীতি, নামায, সকাল-সন্ধ্যার দুয়া ও যিকির, নেকীর কাজ ইত্যাদির মাধ্যমে আল্লাহ বান্দার মনে অফুরন্ত প্রশান্তি বর্ষণ করেন, সমস্যা দূরভিত করেন আর তখন জীবন হয়ে উঠে আরও প্রাণবন্ত, স্বাচ্ছন্দয় ও আল্লাহর ভালবাসায় সুরভিত।

বেতন স্কেল ফ্যাক্ট।আপনারা কি মনে করেন?
20/09/2022

বেতন স্কেল ফ্যাক্ট।

আপনারা কি মনে করেন?

আমাদের ভালুকার মাটি ও মানুষের নেতা ..মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ - ১১ ,জনাব কাজিমুদ্দিন আহমেদ ধনু মহোদয়  এবং মেয়র  মেসবাহ...
27/08/2022

আমাদের ভালুকার মাটি ও মানুষের নেতা ..মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ - ১১ ,জনাব কাজিমুদ্দিন আহমেদ ধনু মহোদয় এবং মেয়র মেসবাহউদ্দিন কায়ুম মহোদয় টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন শেষে আমাদের বশেমুরবিপ্রবির ক্যাম্পাসে আসেন এবং মতবিনিময় করেন।

Md Raseduzzaman Porag Shikder ভাইয়ের নির্দেশে আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের অব ভালুকার সবাই উপস্থিত ছিলাম।

#ইফতি

#বশেমুরবিপ্রবি

Address

Bhaluka
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when Public University Students Association Of Bhaluka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Public University Students Association Of Bhaluka:

Shortcuts

Share