09/10/2023
What is an appropriate preposition?
যে সকল preposition-এর বাক্য গঠনের ক্ষেত্রে নিজস্ব অর্থ থাকে না, এবং যারা বাক্যের কোন একটি শব্দের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়, সেটিকেই উক্ত শব্দের appropriate preposition বলে।
Appropriate preposition- আরও দুইটি বৈশিষ্ট্য, তারা হচ্ছে:
সাধারনত: এই preposition-এর নিজস্ব হুবহু শ্বাব্দিক অর্থ (word meaning) থাকে না।
Preposition-টি কোন একটি word বা শব্দের উপর ভিত্তি করে ব্যবহৃত হবে।
Example:
-Abide by (মেনে চলা): এখানে Abide শব্দের preposition হিসাবে by ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে যে, Abide by দ্বারা কোন বাক্য তৈরী করলে by-এর নিজস্ব কোন অর্থ পাওয়া যাবে না। তৎসঙ্গে এটিও লক্ষ্যনীয় যে, by শব্দটি Abide শব্দের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়েছে।
He abides by the rules of the college. – সে কলেজের নিয়ম মেনে চলে।
Appropriate preposition-এর বিষয়ে যে ধারনা পাওয়া গেল, সেটা থেকে বুঝা যাচ্ছে যে, শুদ্ধভাবে ইংরেজি লিখা ও বলার জন্য কোন বিশেষ শব্দের জন্য যে preposition-টি appropriate, তা মুখস্ত রাখতে হবে। এ ধারণার আলোকেই এখন আমরা বিভিন্ন শব্দের জন্য কোন preposition–টি appropriate হিসাবে ব্যবহৃত হয়, সে বিষয়ে স্ববিস্তারে জানবো।
Words starting with ‘A’
-Abide by (কোন সিদ্ধান্ত, আদেশ বা ইচ্ছা ই মেনে চলা): The students promised to abide by the rules of the college. -শিক্ষার্থীরা কলেজের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল।
– Abound in / with (কোন কিছু দ্বারা পরিপূর্ণ হয়ে থাকা): Sundarbans abound in / with wild animals. – সুন্দরবন বন্য প্রাণীতে পরিপূর্ণ।
-Absent + from + a place / occasion (যেখানে থাকার কথা ছিল, সেখানে না থাকা; অনুপস্থিত থাকা): He was absent from class today. – সে আজ ক্লাসে অনুপস্থিত ছিল। The student was absent from the school. – ছাত্রটি স্কুলে অনুপস্থিত ছিল।
-Absorbed in (মগ্ন হওয়া): He is absorbed in thought. – সে চিন্তায় মগ্ন হয়ে আছে।
– Abstain from (কোন কিছু করা অথবা কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকা ): He promised that he would abstain from drinking / smoking / overeating. – সে প্রতিশ্রুতি দিয়েছিলো যে সে মদ্যপান / ধূমপান / অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবে।
-Accede to (অন্য কোন ব্যক্তির প্রস্তাব, অনুরোধ ইত্যাদিতে রাজী হওয়া বা মেনে নেওয়া বা সম্মত হওয়া): Our head teacher graciously acceded to our request for going to picnic. – আমাদের প্রধান শিক্ষক অনুগ্রহ করে পিকনিকে যাওয়ার জন্য আমাদের অনুরোধ মেনে নিয়েছেন। I have a problem to accede to your proposal. – তোমার প্রস্তাব মানতে আমার সমস্যা আছে।
-Access to (কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নিকটে যাবার সুযোগ / প্রবেশাধিকার): The students have free access to the college principal. – আমাদের প্রধান শিক্ষক অনুগ্রহ করে পিকনিকে যাওয়ার জন্য আমাদের অনুরোধ মেনে নিয়েছেন।
-Accessible to (কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নিকটে সহজে পৌছানো যায়, এমন): Our college principal is accessible to all. -আমাদের কলেজের অধ্যক্ষ সকলের কাছে সকলের জন্যই পৌছানো সহজ।
-Accuse + a person + of (কোন ব্যক্তিকে কোন অন্যায় কাজের জন্য বা ব্যহারের জন্য অভিযুক্ত করা): They accused him of lying. – তারা তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করেছে।
Note: কিন্তু ‘charge’-এর অর্থ যখন ’অভিযোগ করা বা অভিযোগ আনা’ হয়, তখন ‘charge’-এর পর with বসে। The man was charged with murder. Why do you charge me with telling lies to you?
-Accustomed to (কোন কিছুতে অভ্যস্থ হওয়া): He is not accustomed to cold weather. – সে ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত নয়।
-Acceptable to (গ্রহণ করার জন্য উপযুক্ত; কোন কিছু কারো কাছে গ্রহণযোগ্য ): Your proposal is not acceptable to us. – তোমার প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। Your offer is not acceptable to me. – তোমার প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য নয়।
-Accompanied by (a person) – কারো সঙ্গী হওয়া: I was accompanied by my friend. – আমি আমার বন্ধুর সঙ্গী হয়েছিলাম।
-Accompanied with (a thing): My friend is suffering from fever accompanied with headache. – আমার বন্ধু মাথাব্যথার সাথে জ্বরে ভুগছে।
-According to (অনুসারে; অনুযায়ী): According to your advice, I studied regularly. – তোমার পরামর্শ অনুযায়ী আমি নিয়মিত পড়াশোনা করেছি।
– In accordance with (অনুসারে; অনুযায়ী): In accordance with your request, I am going there. – তোমার অনুরোধ অনুযায়ী, আমি সেখানে যাচ্ছি।
-Account for (account শব্দটি যখন verb হিসাবে ব্যবহৃত হয়, তখন account-এর for বসে এবং অর্থ হবে: কোন বিষয়ের আর্থিক হিসাব দেয়া): They will have to account for the money they spent. – তাদের খরচ করা অর্থের হিসাব দিতে হবে।
-Accountable to (দায়ী বা দায়বদ্ধ): He is accountable to his boss for his action. – তিনি তার কর্মের জন্য তার বসের কাছে দায়বদ্ধ।
-Acquainted with(পরিচিত): I am acquainted with him. – আমি তার সাথে পরিচিত।
-Acquit + a person + of + blame / crime or something (কোন অভিযোগ / অপরাধ থেকে অব্যহতি দেওয়া): They acquitted him of the blame. – তারা তাকে দোষ থেকে মুক্তি দিলো।
-Add + something + to something (কোন কিছুর সাথে কোন কিছু যুক্ত করে সংখ্যায় বা পরিমানে বৃদ্ধি করা): They added some amount of money to their collection. – তাদের সংগ্রহের সাথে কিছু পরিমান অর্থ যোগ করেছে।