20/09/2026
আজ যে বাবা-মা তোমার পড়াশোনার খরচ চালাতে নিজেদের অনেক চাওয়া-পাওয়া বাদ দিচ্ছেন,
একদিন তোমার সফলতার হাসিটাই হবে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
তাই আজ মন না চাইলেও পড়ো।
কষ্ট হলেও পড়ো।
বারবার ব্যর্থ হলেও আবার শুরু করো।
কারণ…
তুমি শুধু নিজের জন্য পড়ছো না,
তুমি পড়ছো সেই মানুষগুলোর চোখের পানি মুছে দেওয়ার জন্য—
যারা তোমার জন্য নীরবে অনেক কিছু সহ্য করে যাচ্ছে। 🥺❤️
একদিন ইনশাআল্লাহ,
এই কষ্টের দিনগুলোর কথা মনে করে তুমি নিজেই বলবে—
“ভালোই হয়েছিল, আমি হাল ছেড়ে দিইনি।” 🤲📖