নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Munshiganj
  • নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমাদের স্কুল আনন্দের এক রঙ্গীন ফুল।

New Sunrise Ideal School and College 2026School bag
20/11/2025

New Sunrise Ideal School and College
2026
School bag

13/08/2025
গৌরবময় দুই দশকের প্রান্তেনিউ সানরাইজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জামালদী২০০৬–২০২৬গজারিয়া উপজেলার শিক্ষা ইতিহাসে নিউ সানরাইজ...
13/08/2025

গৌরবময় দুই দশকের প্রান্তে

নিউ সানরাইজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জামালদী

২০০৬–২০২৬

গজারিয়া উপজেলার শিক্ষা ইতিহাসে নিউ সানরাইজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জামালদী একটি স্বতন্ত্র পরিচয়ের নাম। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষা–মান উন্নয়ন, শৃঙ্খলা ও ফলাফলের উৎকর্ষে প্রতিষ্ঠানটি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বেসরকারি ও অ–এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সবসময়ই চ্যালেঞ্জিং; কারণ অভিভাবকদের আস্থা অর্জন ও শিক্ষার্থীদের অগ্রগতির জন্য পরিচালনা পর্ষদকে নিরলস শ্রম, সৃজনশীল পরিকল্পনা এবং বহুমুখী শিক্ষা সহায়ক কর্মসূচি গ্রহণ করতে হয়। এই বাস্তবতার ভেতর দিয়েই নিউ সানরাইজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ গত দুই দশকে একটি সুনামধন্য শিক্ষালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

প্রতিষ্ঠানের এই সাফল্যের পেছনে রয়েছেন একজন দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ ও উদ্যোক্তা *মুহাম্মদ কামরুজ্জামান রাসেল* (বি.এ. অনার্স, এম.এ., এমবিএ)। তিনি শুধু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নন; বরং *হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ* এর একজন সম্মানিত প্রভাষক এবং শিক্ষা–সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। তাঁর রচিত ছয়টি গ্রন্থ বর্তমানে একাধিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত—যা তাঁকে একজন প্রকৃত শিক্ষাবিদ হিসেবে অনন্য মর্যাদা দিয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা তাঁর জন্য কেবল একটি পেশা নয়; এটি তাঁর জীবনের ধ্যান–জ্ঞান, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ। দুই দশক ধরে তিনি যে নিষ্ঠা, একাগ্রতা ও নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছেন তা নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

২০২৬ সালে প্রতিষ্ঠার গৌরবময় ২০ বছর পূর্তি উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এই যাত্রাপথের প্রতিটি সহযাত্রীকে—শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ী সকলকে। তাঁদের অবিচল সহযোগিতা, আস্থা ও ভালোবাসাই এ প্রতিষ্ঠানের অর্জনের ভিত্তি।

‘সোনারং তরুছায়া’-এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান রাসেলসহ প্রতিষ্ঠানের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি অগ্রিম আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমরা প্রত্যাশা করি আগামী দিনে নিউ সানরাইজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ আরও নতুন উচ্চতায় পৌঁছে দেশের শিক্ষা অঙ্গনে একটি আলোকবর্তিকা হয়ে থাকবে।

Address

Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to নিউ সানরাইজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ:

Shortcuts

Share