16/04/2026
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো'আ অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র
One of the best historical schools in Bikrampur (Munshiganj District) https://www.facebook.com/groups/344191333492518/permalink/344191343492517/
16/04/2026
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো'আ অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র
16/04/2026
২০২৬ সালের এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা ও দু'আ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
14/04/2026
পহেলা বৈশাখ -১৪৩৩ উদযাপন
বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন উপলক্ষে আগামীকাল ১৪/০৪/২০২৬ তারিখে সকাল ৯ টায় বিদ্যালয় মিলনায়তনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সকল শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৫০ শব্দের মধ্যে " পহেলা বৈশাখ" বিষয়ে রচনা লিখে আগামী ১৪/০৪/২০২৬ তারিখ সকাল দশটার মধ্যে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব পরিমল দাস এর নিকট জমা দেয়ার জন্য বলা হলো।
১ম ৫ জনের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রবেশপত্র বিতরণ আগামী ১৬/০৪/২০২৬ তারিখে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের আজ ০৮/০৪/২০২৬ তারিখ দুপুর ১ টার মধ্যে অফিস থেকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি সংগ্রহ করে সকল তথ্য সঠিকভাবে যাচাই করে তথ্যগত ভুল থাকলে আগামী কাল ৯/০৪/২০২৬ তারিখের মধ্যে অফিসে যোগাযোগ করার জন্য বলা হলো।
বিষয়টি অতীব জরুরী।
01/04/2026
এসএসসি মডেল টেস্ট -২০২৬
অবশিষ্ট বিষয়সমূহের রুটিন
স্কুল ম্যাগাজিনে লেখা আহ্বান বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে এসএসসি ২০২৬ পরীক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে অতি শীঘ্রই বিদ্যালয়ের ম্যাগাজিন প্রকাশিত হতে যাচ্ছে।শিক্ষার্থীদের সুপ্ত সাহিত্য প্রতিভা জাগিয়ে তোলার লক্ষ্যে নিম্নলিখিত বিষয়ে লেখা আহ্বান করা যাচ্ছে।
বিষয় সমূহঃ
১.প্রবন্ধ
২.গল্প
৩.রম্য রচনা
৪.চিত্রাংকন
৫.কবিতা
৬.ছড়া
৭.কৌতুক
৮.সংবাদ টুকিটাকি
৯.মনীষীদের জীবনচরিত
১০.স্মৃতিচারণ ইত্যাদি।
বিশেষ দ্রষ্টব্যঃ
#লেখাগুলো অবশ্যই স্বরচিত ও শালীন হতে হবে ।
#লেখাগুলো শিক্ষণীয় ও রুচি সম্মত হতে হবে
#লেখাগুলো A4 সাইজের কাগজের এক পৃষ্ঠায় লিখে আগামী ১৫ এপ্রিল ২০২৬ বুধবার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ছিদ্দিক উল্লাহ স্যারের কাছে জমা দিতে হবে।
আদেশক্রমে:
বিদ্যালয়ের ম্যাগাজিন সম্পাদনা পরিষদ।
26/03/2026
মহান স্বাধীনতা দিবস -২০২৬ উপলক্ষে আয়োজিত কুঁচকাওয়াজে প্রথম পুরস্কার প্রাপ্ত স্কাউট দল
মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ উপলক্ষে আগামী ২৪/০৩/২০২৬ তারিখে সকাল দশটায় সকল স্কাউট সদস্যদেরকে বিদ্যালয়ে আসার জন্য বলা হলো।যে সকল স্কাউট সদস্যরা উপস্থিত হবে না তাদের জন্য পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা অতিব জরুরি।
মমতা আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি হৃদয়।সবাইকে Ichhapura Govt.Model High School পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।