Nurun Ala Nur Tahfizul Quran Sunni Cadet Madrasah

Nurun Ala Nur Tahfizul Quran Sunni Cadet Madrasah An Institution where we teach our students Ethics and Morality.

19/09/2024

বিগত ১১ মাস আমাদের কওমী অঙ্গন সহ অন্যান্য আক্বীদার ভায়েরা কোন কথা বা বক্তব্য দেন না, উনারা শুধুই রবিউল আওয়াল মাস এলেই তাদের বক্তব্য দেন। দেখেন আল্লাহর নাবি রাহমাতুল লিল আ-লামীন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এটা আমাদের অতি উত্তম ভাগ্য আমরা সৌভাগ্যবান। এটা আমরা মুসলমানরাই পালন করবো এটাই স্বাভাবিক, অমুসলিমরা তো আর কেউ পালন করবে না তাই না! আমরা জুলুস করবো, ঘর-মহল্লা সব কিছু সাজাবো, ভালো খাবার খাবো, দান-সদকাহ করবো, রোজা রাখবো এটাই তো স্বাভাবিক তাই না! এগুলা যদি না করি সেটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আপনারাই বলেন?
অখুশি বা বেজার তো কেবলমাত্র শয়তানই হবে তা নয় কি?
বর্তমান বিশ্বে আমাদের মুসলমানরা আনেকাংশেই নিপিড়ীত নিষ্পেষিত, আমাদের ঈমান নিয়ে আমরা দ্বিধা-দন্দে রয়েছি, অধিকাংশ ক্ষেত্রে নাই বললেই চলে।
আচ্ছা বলেন তো দেখি ঈমানের ধারক-বাহক কে?
নিঃসন্দেহে হজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
আর শেষ জামানায় ঈমান কোথায় প্রত্যাবর্তন করবে?
নিঃসন্দেহে মদিনাতুল মুনাওয়ারায়!
আর মদিনাতুল মুনাওয়ারার বাদশাহ কে?
নিঃসন্দেহে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
তাহলে তাই যদি হয় আমাদের উচিত বিদাআত বিদাআত বলে না চিৎকার করে আমাদের ঈমান কে মজবুত করার লক্ষ্যে হলেও এ দিবসকে আরো ঘটা করে পালন করা।
এমন অনেক বিদাআত আছে আমরা আপনারা প্রতিদিন করে যাচ্ছি।
আর মনে রাইখেন একটা কথা ঃ এ বিদাআত আমােদেরকে জাহান্নাম এ নিবে না বরং জান্নাতে নিবে। আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দুনিয়ায় আগমন না করলে আপনার আমার কোন অস্তিত্বই থাকতো না।
সুতরাং বিরোধিতা করলে একটু ভাইবা-চিন্তা কইরা তারপর বিরোধিতা কইরেন। যে কার শানে কি বলতেছেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানি জযবা, ঈমানি শক্তি অন্তরে লালন করা ও বাহ্যিকভাবে আমল করার তৌফিক দান করুন।
আমিন।

27/08/2024

শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা টা সত্যিই বেয়াদবির শামিল, শিক্ষক যদি সত্যিই বিগত বছরগুলোতে অন্যায় কাজ করেই থাকেন তাহলে বিগত ১৫ বছর কেন তার প্রতিবাদ করলেন না!
আজ প্রতিবাদের নামে মনে যা ইচ্ছা তাই করবে তা তো কিছুতেই হতে পারে না!
দেশে আইন আছে এখন আইনের শাসন ও আছে, অতএব নির্দিষ্ট শিক্ষকের বিরুদ্ধে যথাযথ অনিয়মের প্রমাণ নিয়ে আইনের মাধ্যমে তাকে বুঝিয়ে দিন যে তিনি এতদিন যা করেছেন তা অন্যায় ছিলো।

অন্যথায় এ প্রজন্ম যদি একবার শিক্ষকের অভিশাপ কুড়ায় তাহলে তারা কোন প্রজন্মেই ঘুরে দাড়াতে পারবে না। এটা উপর ওয়ালার থেকে নির্ধারিত।

“বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত।”

মূল কথা : যার উপর সৃষ্টিকর্তার রহমত নেই তার বেঁচে থাকা না থাকা সমান কথা।

শিক্ষকদের সাথে এমন আচরণে আজ আমি খু্বই লজ্জিত......

02/08/2024

আর পারছি না, অস্থিরতা ক্রমশই প্রকট হচ্ছে ভিতরে মনে হয় আর কিছুক্ষন অতিবাহিত হলেই ব্লাস্ট হয়ে যাব। বিবেকের কাছে প্রতিনিয়তই পরাজয় বরণ করছি, ভিতরের অবস্থা এমন যে প্রতিটি লহমায় শত বার করে প্রার্থনা করছি হে আল্লাহ! তোমার কুদরতি হাত দিয়ে আমাদের সাহায্য কর যেভাবে পূর্বে তোমার আস্খাভাজনদের উপর করেছিলে।
হে মা’বুদ! জানি এ দুনিয়া শান্তির স্থান নয়, তবুও তোমার কাছে শান্তি প্রার্থনা করছি।

এক একটি রাত ও দিন যেন বছর হয়ে অতিবাহিত হচ্ছে।

মা’বুদ, তুমি ক্ষমা করো আমাদের আর শান্তি ফিরিয়ে দাও আমাদের মাঝে।
এই মূহুর্তে বার বার কোরআনের সূরা আ-লি ইমরান এর সেই আয়াতটি মনে হচ্ছে -
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء وَتُعِزُّ مَن تَشَاء وَتُذِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ : ‘কুললিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মাংতাশাউ ওয়া তাংযিউল মুলকা মিম্মাংতাশাউ ওয়া তুইয্যু মাংতাশাউ ওয়া তুজিল্লু মাংতাশাউ বিইয়াদিকাল খইরু ইন্নাকা আলা কুল্লি শাইয়িং ক্বদির।’

অর্থ : ‘(হে রাসুল!) আপনি বলুন, হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।’ (সুরা আল-ইমরান : আয়াত ২৬)

”আল্লাহুম্মা আনতা রব্বি লা-ইলা-হা ইল্লা- আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশির আজী-ম”।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক, আপনি ব্যাতীত কোন ইলাহ নেই, আপনারই উপর আমি ভরসা করছি আর আপনি সেই আরশে আজীমের মালিক।

হে আল্লাহ! আপনি এই মানবিক দূর্যোগে আক্রান্ত সকলকেই হেফাজত করুন।

আমীন।

আজ ৩ মার্চ। আজ থেকে ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালের এইদিনে আনুষ্ঠানিকভাবে বিশ্ব থেকে ইসলামী খেলাফত বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯২৪...
03/03/2024

আজ ৩ মার্চ। আজ থেকে ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালের এইদিনে আনুষ্ঠানিকভাবে বিশ্ব থেকে ইসলামী খেলাফত বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯২৪ সালে আনুষ্ঠানিকভাবে খেলাফত বিলুপ্ত করা হলেও এর পিছনে ষড়যন্ত্র শুরু হয়েছিলো আরো অনেক আগে থেকে........

جشن عيد ميلاد النبي "صلي الله عليه وسلم" مبارك... #عيد  #سعيد... #الصلاة والسلام عليك يا رسول الله #الصلاة والسلام عليك ...
28/09/2023

جشن عيد ميلاد النبي "صلي الله عليه وسلم" مبارك...
#عيد #سعيد...
#الصلاة والسلام عليك يا رسول الله
#الصلاة والسلام عليك يا حبيب الله
#الصلاة والسلام عليك يا شافع المجنبين
#الصلاة والسلام عليك يا رحمة للعالمين

22/08/2023
11/02/2023

মাশাআল্লাহ! কি সুন্দর ক্বিরাত?
সত্যিই, মনোমুগ্ধকর!

Address

Mathpara (Stadium Road)
Munshiganj
1500

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 06:00 - 21:00
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:00

Telephone

+8801781433903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurun Ala Nur Tahfizul Quran Sunni Cadet Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nurun Ala Nur Tahfizul Quran Sunni Cadet Madrasah:

Shortcuts

Share

Category