08/09/2025
আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো: “Promoting literacy in the digital era” বা বাংলায় “ডিজিটাল যুগে সাক্ষরতা প্রচার”। প্রতি বছরের মতোই এ বছরও মুন্সীগঞ্জ জেলায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফাতেমা তুল জান্নাত, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ।
উল্লেখ্য যে, মুন্সীগঞ্জ জেলায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর মাধ্যমে মোট ৯,০৪৬ জন ঝরে পড়া ও কখনও বিদ্যালয়ে যাওয়া হয়নি এমন শিশুদের মূলধারার অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বিশ্বাস করে— সবার জন্য শিক্ষা মানেই সবার জন্য আলোর ভবিষ্যৎ। সরকারের সাথে অংশীদারিত্বে মৌলিক সাক্ষরতা প্রকল্প ও আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রিক সাক্ষরতার আলো ছড়িয়ে দিচ্ছে দেশের প্রতিটি প্রান্তে।
🌱 আসুন, সাক্ষরতাকে হাতিয়ার করে গড়ি টেকসই, সমৃদ্ধ বাংলাদেশ।
08/01/2025
Late Upload/Dec/2024
মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, স্কুল ড্রেস,এক্সারসাইজ খাতা, অঙ্কন খাতা, পেন্সিল, সার্পনার, ইরেজার,কালার পেন্সিল, চক, ডাস্টার ও অন্যান্য) বিতরন করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক, IVA কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
22/12/2024
১৯ ডিসেম্বর, ২০২৪
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি -৪) সাব-কম্পোনেন্ট ২.৫ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় "৫ দিনব্যাপী শিক্ষক-সুপারভাইজারদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিনা আক্তার উপজেলা নির্বাহী অফিসার, সিরাজদিখান, মুন্সীগঞ্জ । সভায় সভাপতিত্ব করেন জনাব, আব্দুল আলীম, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মুন্সীগঞ্জ।
আরো উপস্থিত ছিলেন বাস্তবায়ন সহযোগী সংস্থার কর্মকর্তাগণ।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় বাস্তবায়ন সহায়ক সংস্থা (ISA) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
22/12/2024
১৮ ডিসেম্বর, ২০২৪
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি -৪) সাব-কম্পোনেন্ট ২.৫ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলায় "৫ দিনব্যাপী শিক্ষক-সুপারভাইজারদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, টংগিবাড়ি মুন্সীগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন জনাব, আব্দুল আলীম, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মুন্সীগঞ্জ।
আরো উপস্থিত ছিলেন বাস্তবায়ন সহযোগী সংস্থার কর্মকর্তাগণ।
মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলায় বাস্তবায়ন সহায়ক সংস্থা (ISA) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
17/12/2024
১৭ ডিসেম্বর, ২০২৪
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি -৪) সাব-কম্পোনেন্ট ২.৫ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় "৫ দিনব্যাপী শিক্ষক-সুপারভাইজারদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মহিন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর, মুন্সীগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন জনাব, আব্দুল আলীম, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মুন্সীগঞ্জ।
আরো উপস্থিত ছিলেন বাস্তবায়ন সহযোগী সংস্থার কর্মকর্তাগণ।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বাস্তবায়ন সহায়ক সংস্থা (ISA) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
11/12/2024
১১ ডিসেম্বর,২০২৪
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি -৪) সাব-কম্পোনেন্ট ২.৫ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় "৫ দিনব্যাপী শিক্ষক-সুপারভাইজারদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কোহিনুর আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া, মুন্সীগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল আলীম, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মুন্সীগঞ্জ।
আরো উপস্থিত ছিলেন বাস্তবায়ন সহযোগী সংস্থার কর্মকর্তাগণ।
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বাস্তবায়ন সহায়ক সংস্থা (ISA) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
গজারিয়া উপজেলায় মোট উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের সংখ্যা ৭০ টি।
10/12/2024
১০ ডিসেম্বর,২০২৪
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি -৪) সাব-কম্পোনেন্ট ২.৫ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় "৫ দিনব্যাপী শিক্ষক-সুপারভাইজারদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আলীম, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মুন্সীগঞ্জ।
সভায় সভাপতিত্ব করেন জনাব মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, মুন্সীগঞ্জ।
আরো উপস্থিত ছিলেন বাস্তবায়ন সহযোগী সংস্থার কর্মকর্তাগণ।
মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় বাস্তবায়ন সহায়ক সংস্থা (ISA) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সদর উপজেলায় মোট উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের সংখ্যা ৬০ টি।
09/12/2024
৯ ডিসেম্বর,২০২৪
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি -৪) সাব-কম্পোনেন্ট ২.৫ কর্মসূচির মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় "৫ দিনব্যাপী শিক্ষক-সুপারভাইজারদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ (৫ম শ্রেণী) অনুষ্ঠিত হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় বাস্তবায়ন সহায়ক সংস্থা (ISA) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও বাস্তবায়ন সহযোগী সংস্থা (পার্টনার) অন্বেষণ সংস্থা কতৃর্ক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
29/10/2024
Late Upload____________________
জনাব মো: আব্দুল আলীম, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মুন্সীগঞ্জ মহোদয় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নাধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রমের বিভিন্ন শিখন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
তিনি মাসিক শিক্ষক সমন্বয় সভা ও ISA স্টাফ সমন্বয় সভায় অংশগ্রহন করেন।
শিখন কেন্দ্রসমূহের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির লক্ষ্য। মূলত প্রাথমিক এবং পরিকল্পিত শিক্ষা পদ্ধতি, যার মাধ্যমে বঞ্চিত শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার সুযোগ সম্পন্ন করে দেয়া এই মহৎ কর্মসূচির লক্ষ্য।
16/09/2024
মুন্সীগঞ্জ জেলায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কতৃর্ক বাস্তবায়নাধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম-এর ৩৯৫ টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র সমূহে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপনের স্থির চিত্র।