Darul Uloom Academy -DUA

Darul Uloom Academy -DUA

Share

কুরআন,আরবিভাষাসহ অন্যান্য ইলম শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠিত অনলাইন ভিত্তিক একটি ইসলামি একাডেমি।

28/02/2025

রমজান ব্যাপী আরবি ভাষা ও সাহিত্য কোর্সের রেজিস্ট্রেশন প্রায় সম্পন্নের দিকে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করি

22/02/2025

অনেকেই জিজ্ঞেস করছেন কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে কি না। জ্বী ইনশাআল্লাহ দেওয়া হবে।

16/02/2025

ঘরে বসেই করে ফেলুন ‘অনলাইন আরবি ভাষা ও সাহিত্য কোর্স’

📢 কোর্স শুরু:

📅 পহেলা রমজান ২০২৫ থেকে

✅ কোর্সের যোগ্যতা:

🔹 যাদের আরবি ভাষার প্রাথমিক জ্ঞান আছে, তারাই এই কোর্সটি করতে পারবেন।
🔹 সাধারণ শিক্ষিত বা একেবারে বেসিক থেকে শুরু করতে ইচ্ছুকদের জন্য আলাদা কোর্স রয়েছে।

📖 কোর্সে যা থাকছে:

✅ গঠনমূলক প্রশিক্ষণ:
🔹 ক্বালিবভিত্তিক জুমলা গঠনের বিশেষ প্রশিক্ষণ
🔹 পর্যাপ্ত নাহু ও সরফ অনুশীলন
🔹 নির্ভুলভাবে আরবি লাহজায় ইবারত পাঠের প্রশিক্ষণ
🔹 সাবলীল তরজমার কলাকৌশল

✅ লেখালেখি ও পরীক্ষা প্রস্তুতি:
🔹 পরীক্ষার উত্তরপত্র লেখার অনুশীলন
🔹 আরবি রচনা ও রোজনামচা লেখার নিয়মাবলি ও চর্চা
🔹 দরখাস্ত, চিঠিপত্র, আমন্ত্রণপত্র, শোকবার্তা, অভিনন্দন বার্তা, সার্টিফিকেট, ও শুভেচ্ছা বার্তা লেখার প্রশিক্ষণ
🔹 কাওয়ায়েদুল ইমলা ও আলামাতুত তারক্বীম (বানানরীতি ও বিরাম চিহ্ন)

✅ আরবি ভাষার গভীরতর অধ্যয়ন:
🔹 সিলাতুল আফআলের প্রয়োগবিধি
🔹 বহুল ব্যবহৃত মুরাক্কাব ও مزدوجات (জোড়া শব্দ)
🔹 কুরআনি তাবির, হাদিসি তাবির, আরবীয় উপমা ও বাগধারা
🔹 মনীষীদের উদ্ধৃতি ও সাহিত্যিক রচনাশৈলী

✅ ব্যবহারিক দক্ষতা:
🔹 দৈনন্দিন প্রয়োজনীয় অসংখ্য আরবি কথোপকথন
🔹 প্রচলিত আরবি তাবির ও শব্দার্থ শিক্ষা
🔹 উপস্থিত বক্তৃতা ও উপস্থাপনার প্রশিক্ষণ

✅ সাহিত্য ও বাগ্মিতার প্রশিক্ষণ:
🔹 আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস
🔹 আরবি সাহিত্যের উৎস ও মাসাদির সংক্রান্ত আলোচনা
🔹 কদিম ও জাদীদ আরবি সাহিত্য বিষয়ক ধারণা
🔹 আরবি গদ্য ও কবিতার আধুনিক রূপ নিয়ে দরস
🔹 ইজাযুল লুগাহ, আল ফুরুকুল লুগাবিয়্যা, আসলুল মাআনী
🔹 বালাগাত ও ফাসাহাত বিষয়ক তাত্ত্বিক আলোচনা

📅 ক্লাসের সময়সূচি:

📍 অনলাইন কোর্স:
📌 প্ল্যাটফর্ম: জুম (লাইভ ক্লাস)
📌 সময়:
🔹 দুপুর: ২.৩০ – ৩.১৫
🔹 রাত: ১০.০০ – ১০.৪৫
(প্রতিদিন ২ বার দারস হবে ইনশাআল্লাহ)
📌 সময়কাল: পহেলা রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত
📌 ভিডিও রেকর্ড: সংরক্ষিত থাকবে
📌 সার্টিফিকেট: কোর্স সম্পন্নকারীদের প্রদান করা হবে

📍 অফলাইন কোর্স:
📌 স্থান: জামিয়া কোব্বাদিয়া, সাইনবোর্ড, ঢাকা
📌 সময়: পহেলা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত
📌 থাকা-খাওয়া ও কোর্স ফি: ২৫০০ টাকা

🎓 কোর্স পরিচালনায়:

👨‍🏫 অনলাইন কোর্স:
🔹 উস্তাদ সাঈদ আহমাদ কাসেমী
🔹 উস্তাদ সাঈদ আহমাদ খান নদভী
🔹 উস্তাদ কাবির আহমদ কাসিমী

👨‍🏫 অফলাইন কোর্স:
🔹 উস্তাদ হাম্মাদ রাহমানী নদভী (মুশরিফ, আদব বিভাগ, যাত্রাবাড়ী মাদরাসা)
🔹 উস্তাদ সাঈদ আহমাদ কাসেমী
🔹 উস্তাদ সাঈদ আহমাদ নদভী

💰 রেজিস্ট্রেশন ফি:

💵 ১০০০ টাকা (অনলাইন)
💵 ২৫০০ টাকা (অফলাইন – থাকা-খাওয়াসহ)
📌 আর্থিক অসচ্ছলদের জন্য বিশেষ বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।

📞 রেজিস্ট্রেশন ফি পাঠানোর বিকাশ/নগদ/রকেট নাম্বার:
📌 01643-016545

📌 ফর্ম পূরণের লিংক:
🔗 https://forms.gle/HVSaYWhGKKeyP4zq5

📌 ফর্ম সাবমিট করার পর আপনাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে, যেখানে ক্লাসের লিংক, পিডিএফ, ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে।

📢 অতীত শিক্ষার্থীদের অভিমত:

📌 শিক্ষার্থীদের মন্তব্য দেখুন:
🔗 https://m.facebook.com/story.php?story_fbid=177374908449191&id=100085300484151&mibextid=Nif5oz

📌 গ্রুপে জয়েন করুন (শীট নমুনা ও বিস্তারিত জানার জন্য):
🔗 https://www.facebook.com/groups/1178207126385389/?ref=shDarul

📞 যোগাযোগ করুন:

📌 01643-016545

📌 Video credit: RIBD
📌 বক্তা: শাইখ মুহিউদ্দীন ফারুকী হাফিজাহুল্লাহ

📍 এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না! এখনই রেজিস্ট্রেশন করুন!

16/02/2025

ঘরে বসেই শিখুন ‘অনলাইন আরবি ভাষা ও সাহিত্য কোর্স’

📢 কোর্স শুরু:

📅 পহেলা রমজান ২০২৫ থেকে

✅ কোর্সের যোগ্যতা:

🔹 যাদের আরবি ভাষার প্রাথমিক জ্ঞান আছে, তারাই এই কোর্সটি করতে পারবেন।
🔹 সাধারণ শিক্ষিত বা একেবারে বেসিক থেকে শুরু করতে ইচ্ছুকদের জন্য আলাদা কোর্স রয়েছে।

📖 কোর্সে যা থাকছে:

✅ গঠনমূলক প্রশিক্ষণ:
🔹 ক্বালিবভিত্তিক জুমলা গঠনের বিশেষ প্রশিক্ষণ
🔹 পর্যাপ্ত নাহু ও সরফ অনুশীলন
🔹 নির্ভুলভাবে আরবি লাহজায় ইবারত পাঠের প্রশিক্ষণ
🔹 সাবলীল তরজমার কলাকৌশল

✅ লেখালেখি ও পরীক্ষা প্রস্তুতি:
🔹 পরীক্ষার উত্তরপত্র লেখার অনুশীলন
🔹 আরবি রচনা ও রোজনামচা লেখার নিয়মাবলি ও চর্চা
🔹 দরখাস্ত, চিঠিপত্র, আমন্ত্রণপত্র, শোকবার্তা, অভিনন্দন বার্তা, সার্টিফিকেট, ও শুভেচ্ছা বার্তা লেখার প্রশিক্ষণ
🔹 কাওয়ায়েদুল ইমলা ও আলামাতুত তারক্বীম (বানানরীতি ও বিরাম চিহ্ন)

✅ আরবি ভাষার গভীরতর অধ্যয়ন:
🔹 সিলাতুল আফআলের প্রয়োগবিধি
🔹 বহুল ব্যবহৃত মুরাক্কাব ও مزدوجات (জোড়া শব্দ)
🔹 কুরআনি তাবির, হাদিসি তাবির, আরবীয় উপমা ও বাগধারা
🔹 মনীষীদের উদ্ধৃতি ও সাহিত্যিক রচনাশৈলী

✅ ব্যবহারিক দক্ষতা:
🔹 দৈনন্দিন প্রয়োজনীয় অসংখ্য আরবি কথোপকথন
🔹 প্রচলিত আরবি তাবির ও শব্দার্থ শিক্ষা
🔹 উপস্থিত বক্তৃতা ও উপস্থাপনার প্রশিক্ষণ

✅ সাহিত্য ও বাগ্মিতার প্রশিক্ষণ:
🔹 আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস
🔹 আরবি সাহিত্যের উৎস ও মাসাদির সংক্রান্ত আলোচনা
🔹 কদিম ও জাদীদ আরবি সাহিত্য বিষয়ক ধারণা
🔹 আরবি গদ্য ও কবিতার আধুনিক রূপ নিয়ে দরস
🔹 ইজাযুল লুগাহ, আল ফুরুকুল লুগাবিয়্যা, আসলুল মাআনী
🔹 বালাগাত ও ফাসাহাত বিষয়ক তাত্ত্বিক আলোচনা

📅 ক্লাসের সময়সূচি:

📍 অনলাইন কোর্স:
📌 প্ল্যাটফর্ম: জুম (লাইভ ক্লাস)
📌 সময়:
🔹 দুপুর: ২.৩০ – ৩.১৫
🔹 রাত: ১০.০০ – ১০.৪৫
📌 সময়কাল: পহেলা রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত
📌 ভিডিও রেকর্ড: সংরক্ষিত থাকবে
📌 সার্টিফিকেট: কোর্স সম্পন্নকারীদের প্রদান করা হবে

📍 অফলাইন কোর্স:
📌 স্থান: জামিয়া কোব্বাদিয়া, সাইনবোর্ড, ঢাকা
📌 সময়: পহেলা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত
📌 থাকা-খাওয়া ও কোর্স ফি: ২৫০০ টাকা

🎓 কোর্স পরিচালনায়:

👨‍🏫 অনলাইন কোর্স:
🔹 উস্তাদ সাঈদ আহমাদ কাসেমী
🔹 উস্তাদ সাঈদ আহমাদ খান নদভী
🔹 উস্তাদ কাবির আহমদ কাসিমী

👨‍🏫 অফলাইন কোর্স:
🔹 উস্তাদ হাম্মাদ রাহমানী নদভী (মুশরিফ, আদব বিভাগ, যাত্রাবাড়ী মাদরাসা)
🔹 উস্তাদ সাঈদ আহমাদ কাসেমী
🔹 উস্তাদ সাঈদ আহমাদ নদভী

💰 রেজিস্ট্রেশন ফি:

💵 ১২০০ টাকা (অনলাইন)
💵 ২৫০০ টাকা (অফলাইন – থাকা-খাওয়াসহ)
📌 আর্থিক অসচ্ছলদের জন্য বিশেষ বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।

📞 রেজিস্ট্রেশন ফি পাঠানোর বিকাশ/নগদ/রকেট নাম্বার:
📌 01643-016545

📌 ফর্ম পূরণের লিংক:
🔗 https://forms.gle/HVSaYWhGKKeyP4zq5

📌 ফর্ম সাবমিট করার পর আপনাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে, যেখানে ক্লাসের লিংক, পিডিএফ, ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে।

📢 অতীত শিক্ষার্থীদের অভিমত:

📌 শিক্ষার্থীদের মন্তব্য দেখুন:
🔗 https://m.facebook.com/story.php?story_fbid=177374908449191&id=100085300484151&mibextid=Nif5oz

📌 গ্রুপে জয়েন করুন (শীট নমুনা ও বিস্তারিত জানার জন্য):
🔗 https://www.facebook.com/groups/1178207126385389/?ref=shDarul

📞 যোগাযোগ করুন:

📌 01643-016545

📌 Video credit: RIBD
📌 বক্তা: শাইখ মুহিউদ্দীন ফারুকী হাফিজাহুল্লাহ

📍 এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না! এখনই রেজিস্ট্রেশন করুন!

16/02/2025

রমজানব্যাপী আরবি ভাষা ও সাহিত্য কোর্স চলবে ইনশাআল্লাহ
আগ্রহীরা যোগাযোগ করুন

14/02/2025

ঘরে বসেই করে ফেলুন 'অনলাইন আরবি ভাষা ও সাহিত্য কোর্স'

*কোর্স শুরু পহেলা রমজান থেকে।

*কোর্সটি করার যোগ্যতা:
যাদের আরবি ভাষার প্রাথমিক জ্ঞান রয়েছে তারাই কোর্সটি করতে পারবেন। জেনারেল শিক্ষিত বা যারা বেসিক থেকে শিখতে চান তাদের জন্য আলাদা কোর্স আছে।

কোর্সে যা থাকবে:
* ক্বালিব ভিত্তিক জুমলা গঠনের বিশেষ প্রশিক্ষণ।
* পর্যাপ্ত নাহু সারফের অনুশীলন।
* নির্ভুলভাবে ও আরবদের লাহজে ইবারত পড়ার প্রশিক্ষণ৷
* সাবলীল তরজমার কলাকৌশল৷
* আরবিতে পরীক্ষার উত্তরপত্র লেখার অনুশীলন৷
* সিলাতুল আফআলের প্রয়োগবিধি শিক্ষা৷
* আরবদের ভাষায় বহুলব্যবহৃত বিভিন্ন 'মুরাক্কাবাত' ও مزدوجات (জোড়া শব্দ)৷
* কুরআনি তাবির, তাবিরে হাদিসী, আরবীয় উপমা, বাগধারা, মনীষীদের উদ্ধৃতি৷
* দৈনন্দিন প্রয়োজনীয় অসংখ্য আরবি কথোপকথন।
* দৈনন্দিন ব্যবহৃত অসংখ্য তাবিরাত ও শব্দার্থ।
* উপস্থিত আরবি বক্তৃতা ও উপস্থাপনার প্রশিক্ষণ।
* আরবিতে রচনা ও রোজনামচা লেখালেখির নিয়মাবলী ও তামরীন৷
* দরখাস্ত, চিঠিপত্র, ঘোষণাপত্র, আমন্ত্রণপত্র, শোকবার্তা, অভিনন্দন বার্তা, সার্টিফিকেট ও শুভেচ্ছা বার্তা লেখার প্রশিক্ষণ।
* কাওয়ায়েদুল ইমলা ও আলামাতুত তারক্বীম (বানান রীতি ও বিরাম চিহ্নের ক্লাস)৷

আরো থাকবে;
আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রাথমিক পড়াশোনা, আরবি সাহিত্যবিদ এবং আরবি সাহিত্যের উৎস ও মাসাদের সংক্রান্ত ধারণা দান, কদিম ও জাদীদ আরবি বিষয়ক ধারণা প্রদান, নাছর ও শের তথা আরবি গদ্য ও কবিতার বিভিন্ন আধুনিক রূপ নিয়ে দরস প্রদান, ইজাযুল লুগাহ, আল ফুরুকুল লুগাবিয়্যা, আসলুল মাআনী তথা শব্দের মৌলিক অর্থগত তত্ত্ব এবং বালাগাত ও ফাসাহাত তথা আরবি ভাষার অলংকার বিষয়ে তাত্ত্বিক আলোচনা ৷

বিগত বছরে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মন্তব্য দেখুন নিচের লিংকে

https://m.facebook.com/story.php?story_fbid=177374908449191&id=100085300484151&mibextid=Nif5oz

শীটের নমুনা ও কোর্স পরিচালকদের সম্পর্কে জানতে গ্রুপে জয়েন করুন
https://www.facebook.com/groups/1178207126385389/?ref=shDarul

কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী;

ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে লাইভে। প্রতিদিন দুইবার ক্লাস হবে। দুপুর : ২.৩০ থেকে ৩.১৫ ও রাত ১০.০০ থেকে ১০.৪৫। পহেলা রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত অনলাইন কোর্স চলবে ইনশাআল্লাহ।
কোর্স সম্পূর্ণকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। ভিডিও রেকর্ড থাকবে।

কোর্স পরিচালক:
উস্তাদ সাঈদ আহমাদ কাসেমী
উস্তাদ সাঈদ আহমাদ খান নদভি
উস্তাদ কাবির আহমদ কাসিমি

রেজিস্ট্রেশন ফি: ১২০০/-

01643016545 (বিকাশ/নগদ/রকেট) নাম্বারে রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে নিচের লিংকে ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবে।
https://forms.gle/HVSaYWhGKKeyP4zq5

ফর্ম পূরণ করে সাবমিট করার পর আপনাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা। গ্রুপেই ক্লাসের লিংক পিডিএফ ইত্যাদি দেওয়া হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

✅ এই কোর্সটি অফলাইনে‌ও হবে ✅
স্থান: জামিয়া কোব্বাদিয়া সাইনবোর্ড ঢাকা
সাইনবোর্ড বাস স্ট্যান্ড সংলগ্ন (উত্তর পার্শ্বে)
পহেলা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত
থাকা-খাওয়া ও কোর্স ফি ২৫০০
ক্লাস নিবেন:
উস্তাদ হাম্মাদ রাহমানী নদভী
মুশরিফ, আদব বিভাগ, যাত্রাবাড়ী মাদরাসা ঢাকা।
উস্তাদ সাঈদ আহমাদ কাসেমী
উস্তাদ সাঈদ আহমাদ নদভী

01643-016545

Video credit: RIBD ও
বক্তা: শাইখ মুহিউদ্দীন ফারুকী হাফিজাহুল্লাহ।

11/02/2025

মিডিয়া আরবির হাতে খড়ি -৪

:عاجل
قُوَّاتُ ٱلِٱحْتِلَالِ ٱلْإِسْرَائِيلِيِّ تَعْتَقِلُ مُطَارَدًا مِنْ مُخَيَّمِ نُورِ شَمْسٍ بَعْدَ مُحَاصَرَةِ مَنْزِلٍ تَحَصَّنَ بِهِ فِي ٱلْأَغْوَارِ

ব্রেকিং | আল-জাজিরার সূত্র:
ইসরায়েলি দখলদার বাহিনী নূর শামস শরণার্থী শিবিরের এক পলাতক ব্যক্তিকে আটক করেছে, যাকে আগোর অঞ্চলে একটি বাড়িতে অবরুদ্ধ করে রেখেছিল, যেখানে সে আশ্রয় নিয়েছিল।

প্রথম অংশ: সংবাদ ঘোষণা

١. عاجل - জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ
٢. مصادر - সূত্রসমূহ, তথ্য প্রদানকারী
٣. للجزيرة - আল-জাজিরার জন্য, আল-জাজিরার সূত্র

দ্বিতীয় অংশ: মূল সংবাদ

٤. قوات - বাহিনী, সেনাবাহিনী
٥. الاحتلال - দখল, দখলদারিত্ব
٦. الإسرائيلي - ইসরায়েলি, ইসরায়েলের

٧. تعتقل - আটক করে, গ্রেপ্তার করে
٨. مطارد - পলাতক, যার পেছনে ধাওয়া চলছে
٩. من - থেকে
١٠. مخيم - শরণার্থী শিবির, ক্যাম্প
١١. نور شمس - নূর শামস, একটি শরণার্থী শিবিরের নাম

١٢. بعد - পরে, পরবর্তীতে
١٣. محاصرة - অবরোধ করা, ঘেরাও করা
١٤. منزل - বাড়ি, বাসস্থান

١٥. تحصن - আশ্রয় নিয়েছিল, আত্মরক্ষা করেছিল
١٦. به - এতে, তার মধ্যে
١٧. في - মধ্যে, ভিতরে
١٨. الأغوار - আগোর, একটি এলাকা যা জর্দান উপত্যকার অংশ

ব্যাখ্যা

١. مطارد শব্দটি এমন কাউকে বোঝায়, যাকে সেনাবাহিনী বা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে খুঁজছিল বা তাড়া করছিল।

٢. محاصرة منزل বোঝায় যে সেনারা বাড়িটি সম্পূর্ণ ঘিরে ফেলেছিল, যাতে সে পালাতে না পারে।
٣. تحصن به নির্দেশ করে যে ব্যক্তি সেই বাড়ির মধ্যে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিল বা লুকিয়েছিল।

10/02/2025
10/02/2025

কীভাবে আরবিতে জীবনী লিখবেন
পর্ব-১
উস্তাদ আবু মুহাম্মাদ সাঈদ আহমাদ

জীবনী লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো প্রবন্ধে অন্তর্ভুক্ত রাখা জরুরি, যাতে আপনার প্রবন্ধটি হয় তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক।

১. পরিচিতি ও প্রারম্ভিক জীবন

(এই অংশে যে বিষয়গুলো লিখতে হবে
নাম, ডাকনাম, উপাধি, জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম তারিখ ও স্থান পারিবারিক পটভূমি: বাবা-মা, ভাই-বোন, পারিবারিক পরিবেশ)

অর্থাৎ যার জীবনী লেখা হবে তার পুরো নাম, ডাকনাম (যদি থাকে) যেটাকে আরবিতে কুনিয়াত বলা হয়। কুনিয়াত সাধারণত أب অথবা ابن যুক্ত করে ব্যবহার হয়। যেমন আবু মুহাম্মাদ, ইবনুল কাইয়্যিম তেমনি ভাবে যদি তার কোন উপাধি থাকে সেটিও উল্লেখ করতে হবে। সাধারণত উপাধি সমকালীন ব্যক্তিবর্গ, আলেম ওলামা, অথবা রাজ পরিবারের পক্ষ থেকেও দেওয়া হত। বৃটিশ আমলে অনেক উলামায়ে কেরামকে 'শামসুল উলামা' 'তাজুল উলামা' ইত্যাদি উপাধি দেওয়া হত। মাওয়ারাউন্নাহারের উলামায়ে কেরামের মাঝে বড় বড় উপাধি প্রদানের প্রথা বেশ প্রচলিত ছিল। শামছুল আইম্মা, সদরুশ শরিয়াহ এই ধরনের বহু উপাধি তারা নিজ যুগের সম্মানিত আলেম ওলামাদের জন্য ব্যবহার করতেন।

|জন্ম তারিখ ও স্থান|

অর্থাৎ কোন দিন , কোন মাস, কোন সময়ে আলোচিত ব্যক্তি জন্মগ্রহণ করেছন এগুলো লিখতে হবে। এরপর কোন দেশের কোন শহরে, জেলা, গ্রাম ইত্যাদি উল্লেখ করতে হবে। যদি আলোচিত ব্যক্তি পূর্বকালের মনীষী হন বা এমন কোন শহরের হয়ে থাকেন যেই শহর বা অঞ্চলটি কালের পরিবর্তে ভিন্ন নাম ধারণ করেছে অথবা ভিন্ন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, তাহলে সে বিষয়টিও আলাদা করে স্পষ্ট করে দিতে হবে।

|পারিবারিক পটভূমি|

বাবা-মা, ভাই-বোন, পারিবারিক পরিবেশ উল্লেখ করা। অর্থাৎ তার পিতৃ পুরুষের পরিচয়। সামাজিক অবস্থান, জ্ঞানগত মর্যাদা ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি পরিবারিক পরিবেশ তথা পরিবারের ইলম ও দ্বীন‌চর্চার বিষয়গুলো উল্লেখ করা।

|শৈশব ও প্রাথমিক শিক্ষা|
আলিফ আলোচিত ব্যক্তির শৈশব কিভাবে কেটেছে। কোথায় কেটেছে। বাবা মায়ের কাছে বেড়ে উঠেছেন নাকি নানা দাদা বা অন্য কোন পরিবারে তার বেড়ে ওঠা হয়েছে সেগুলো উল্লেখ করা। পাশাপাশি শৈশবের বিভিন্ন ঘটনা কিংবা শিক্ষাদানের বিষয়গুলো উল্লেখ করা। শৈশবের শিক্ষক কারা ছিলেন সেটাও উল্লেখ করা।

|শিক্ষা ও জ্ঞানচর্চা|

∆শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের পরিচয়

এই শিরোনামে আলোচিত ব্যক্তির শিক্ষাজীবনের প্রতিটি ধাপ বিস্তারিত আলোচনা করা হবে।‌ সে কোথায় কতটুকু পড়াশোনা করেছেন এবং তার শিক্ষক বা গুরুজন কারা ছিলেন সেগুলোর বিস্তারিত আলোচনা এই শিরোনামে করা।

গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় ও অর্জিত জ্ঞান

শিক্ষাকালের দীর্ঘ সময়ে তিনি কোন কোন বিষয়ে একাডেমিকলি এবং অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে শিখেছেন সেগুলোর বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া। যেমন কেউ কওমি মাদ্রাসায় পড়াশোনার করলে সাধারণত তিনি হাদিস, কুরআন, ফিকহ, তাফসির, সিরাত, তারিখ, মান্তিক, আরবি ও ফারসি ভাষা, নাহু সরফ, উসুলুত তাফসির উসুলুল ফিকহ বিষয়ে জ্ঞান লাভ করে। এক্ষেত্রে পূর্ববর্তীদের বিষয়টি ভিন্ন হয়ে থাকে। তারা নির্দিষ্ট শায়েখের কাছে নির্দিষ্ট জ্ঞান বা নির্দিষ্ট শাস্ত্র অধ্যায়ন করতেন। কাজী কোন শায়েখের কাছে তিনি কোন শাস্ত্র পড়েছেন সে বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করলে পাঠকের জন্য বিশেষ ফায়দা হবে।


ছাত্রজীবনের বিশেষ ঘটনা বা শিক্ষাক্ষেত্রে অবদান

ছাত্র জীবনের কোন বিশেষ ঘটনা থেকে থাকলে সেটা উল্লেখ করা, হতে পারে সেটা তার মেধার তীক্ষ্ণতা, চারিত্রিক উৎকর্ষ, বুদ্ধিদীপ্ততা, কিংবা অন্য কোন প্রতিভার বিশেষ বহিঃপ্রকাশ ঘটে থাকলে সেটি উল্লেখ করা, অথবা তার সাথে ঘটে যাওয়া কোন বিস্ময়কর ঘটনা ঘটলেও সেটি উল্লেখ করা। যেমনটা ঘটেছিল মুখতাসারুল মাআনী এর লেখক আল্লামা সাআদউদ্দিন তাফতাযানির সাথে স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে তার জবানে নিজ থুতু মোবারক ঢেলে দেওয়ার ফলে তিনি অত্যন্ত মেধাবী হয়ে গিয়েছিলেন।

চলবে....

10/02/2025

মিডিয়া আরবির হাতে খড়ি -৩

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান:

لَا أَحَدَ يَمْلِكُ ٱلْقُدْرَةَ عَلَى إِخْرَاجِ سُكَّانِ غَزَّةَ
কেউ গাজার অধিবাসীদের বের করে দেওয়ার ক্ষমতা রাখে না।

ٱلْمُقْتَرَحَاتُ ٱلَّتِي قَدَّمَتْهَا ٱلْإِدَارَةُ ٱلْأَمْرِيكِيَّةُ بِشَأْنِ غَزَّةَ تَحْتَ ضَغْطِ ٱلْإِدَارَةِ ٱلصَّهْيُونِيَّةِ لَيْسَ فِيهَا مَا يَسْتَحِقُّ ٱلْمُنَاقَشَةَ
গাজা নিয়ে আমেরিকান প্রশাসন যে প্রস্তাবগুলো দিয়েছে, তা ছিল ইহুদিবাদী প্রশাসনের চাপে—এসবের মধ্যে কোনো কিছুই আলোচনার যোগ্য নয়।

الرئيس التركي أردوغان:

الرئيس → রাষ্ট্রপতি / প্রেসিডেন্ট
التركي → তুর্কি / তুরস্কের
أردوغان → এরদোয়ান (নামের নিঃশব্দ অনুবাদ)

١. لا أحد يملك القدرة على إخراج سكان غزة

(কেউ গাজার অধিবাসীদের বের করে দেওয়ার ক্ষমতা রাখে না।)

1. لَا → না / নেই

2. أَحَدَ → কেউ

3. يَمْلِكُ → মালিকানাধীন রাখে / অধিকার রাখে

4. ٱلْقُدْرَةَ → ক্ষমতা / সামর্থ্য

5. عَلَى → উপর / প্রতি

6. إِخْرَاجِ → বের করে দেওয়া / উৎখাত করা

7. سُكَّانِ → বাসিন্দারা / অধিবাসীরা

8. غَزَّةَ → গাজা (শহরের নাম)

---

٢. المقترحات التي قدمتها الإدارة الأمريكية بشأن غزة تحت ضغط الإدارة الصهيونية ليس فيها ما يستحق المناقشة

(গাজা নিয়ে আমেরিকান প্রশাসন যে প্রস্তাবগুলো দিয়েছে, তা ছিল ইহুদিবাদী প্রশাসনের চাপে—এসবের মধ্যে কোনো কিছুই আলোচনার যোগ্য নয়।)

1. ٱلْمُقْتَرَحَاتُ → প্রস্তাবগুলো

2. ٱلَّتِي → যা / যেগুলো

3. قَدَّمَتْهَا → (ওই) দিয়েছে / উপস্থাপন করেছে

قَدَّمَتْ → উপস্থাপন করেছে / দিয়েছে (স্ত্রীলিঙ্গ ক্রিয়া)

هَا → তা / সেটি (প্রস্তাবগুলোর প্রতি ইঙ্গিত)

4. ٱلْإِدَارَةُ → প্রশাসন

5. ٱلْأَمْرِيكِيَّةُ → আমেরিকান

6. بِشَأْنِ → সম্পর্কিত / নিয়ে

7. غَزَّةَ → গাজা

8. تَحْتَ → অধীনে / চাপে

9. ضَغْطِ → চাপ

10. ٱلْإِدَارَةِ → প্রশাসন

11. ٱلصَّهْيُونِيَّةِ → ইহুদিবাদী

12. لَيْسَ → নেই / নয়

13. فِيهَا → এর মধ্যে

14. مَا → কিছু / যা

15. يَسْتَحِقُّ → প্রাপ্য / যোগ্য

16. ٱلْمُنَاقَشَةَ → আলোচনা

09/02/2025

আরবী ভাষা চর্চার ক্ষেত্রে তালিবুল ইলম ভাইদের একটি বড় ভুল যা বেশিরভাগ মেধাবী ছাত্রদের পর্যন্ত অনেক ক্ষেত্রে পিছিয়ে দেয় তা হল, আরবী নতুন মুফরাদাত (শব্দার্থ) খাতায় আলাদাভাবে সংরক্ষণ না করা। বরং অলসতার কারণে নতুন মুফরাদাতের অর্থ কিতাবের মধ্যেই টুকে রাখা। এই অলসতার খেসারত পরবর্তীতে কয়েকভাবে দিতে হয়।
১. পরবর্তীতে অন্য কোন কিতাবে বা অন্য কোন লেখায় সেই পঠিত শব্দগুলো আবার এলে সেগুলোর জন্য আবার অভিধান দেখতে হয়।
২. অথবা শব্দটির পূর্বাপর দেখে অনুমান করে একটি অর্থ গ্রহণ করতে হয়। যা অনেক ক্ষেত্রে মিলে না।

অথচ যদি শুরুতেই সেই শব্দগুলোকে আলাদাভাবে খাতায় টুকে নিয়ে শব্দার্থ হিসেবে আয়ত্ত করে নেওয়া হতো তাহলে সেই শব্দগুলো সারা জীবনের জন্য আয়ত্ত হয়ে যেত। ফলে জীবনে যতবারই যত কিতাবে, যত লেখায় সেই শব্দ আসত সেটার জন্য বিচলিত হতে হতো না। কিন্তু সমস্যা হল, ছাত্ররা সাধারণত নতুন শব্দার্থকে শব্দ হিসেবে মনে রাখে না বরং বাক্য দিয়ে মনে রাখে। বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের পূর্বাপর দেখে শব্দের একটা অর্থ করে নেয়। যার ফলে একটি শব্দের অর্থ জিজ্ঞেস করলে তারা বলে, আগে পরে কিছু বলুন। তো তারা আগে পরে মিলিয়ে একটা অর্থ বের করতে পারে, শুধু শব্দের অর্থ করতে পারে না। যদিও অনেক সময় সেই অনুমেয় অর্থও মিলে না।

৩. নতুন শব্দার্থ ভালোভাবে আয়ত্ত না করার ফলে ছাত্রভাইদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তা হল তাদের লেখার মান উন্নত হয় না। রচনার মান উন্নত হয় না। দুই চার পাঁচ বছর, এমনকি দশ বছর আগে একজন ছাত্রের লেখার যে শব্দ মান (শব্দ চয়ন) এবং বাক্যকাঠামো (বাক্যশৈলী) থাকে ৫-১০ বছর পরেও সেই একই মান রয়ে যায়। যা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত দুঃখজনক।

ধরুন, মাদানী নেসাবের একজন ছাত্রের প্রথম বর্ষে থাকতে রচনার যে মান ছিল চতুর্থ বর্ষে ওঠার পরও প্রায় সেই একই মানের রয়ে যাচ্ছে। চতুর্থ বর্ষ বা পঞ্চম বর্ষে ওঠে একজন ছাত্র যদি এসো আরবী শিখি ২য় বা ৩য় খণ্ড কিংবা قصص النبيين ১ম খণ্ড মানের রচনা লিখে তাহলে সেটা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ সে কিসাসুন নাবিয়ীন ২য় ও ৩য় খণ্ড এবং আল কিরাআতুর রাশেদাহ ১-২-৩ পড়ে শেষ করেছে। সেইসাথে مختارات ও دروس البلاغة স্তরের উচ্চাঙ্গের আরবী সাহিত্যের পাঠ চুকিয়ে এসেছে। এখন স্বাভাবিক দাবি হল, তার লেখালেখি ও রচনাবলীতে উল্লেখিত সেই সকল কিতাবের উন্নত ভাষা সাহিত্য, বাক্যশৈলী এবং উন্নত শব্দ ভাণ্ডারের বহিঃপ্রকাশ থাকবে।

এটা মূলত একজন শিক্ষার্থীর জন্য তখনই সম্ভব হয় যখন সে নতুন শব্দার্থগুলোকে আলাদাভাবে খাতায় টুকে রাখে এবং শব্দার্থগুলোকে শব্দ হিসেবে ভালোভাবে আয়ত্ত করে। পাশাপাশি আরবিতে কথাবার্তা এবং রোজনামচা লেখা ও রচনা তৈরির সময় সেই শব্দভাণ্ডার থেকে নিয়মিত উপকৃত হয়।

তাই আরবিসহ বাংলা ইংরেজি বা যেকোনো ভাষা সাহিত্যের শিক্ষকদের উচিত, ছাত্রদেরকে প্রতিদিনের নতুন শব্দার্থ আলাদা একটি খাতায় নোট করানোর ব্যাপারে গুরুত্বারোপ করা এবং তাদের দৈনন্দিন কথাবার্তা ও রচনাবলীতে সে সকল নতুন শব্দ ও বাক্য কাঠামোর সঠিক প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা।

সংগৃহীত

09/02/2025

ইনশাআল্লাহ প্রতিবারের ন্যায় এবছরও রমজান ব্যাপী অনলাইন ও অফলাইনে আরবি ভাষা কোর্স অনুষ্ঠিত হবে

Want your school to be the top-listed School/college?

Telephone