Podurbari Online School

Podurbari Online School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Podurbari Online School, School, Jamalpur Road, Podurbari, Muktagacha.

৫৫ তম বিজয় দিবস উপলক্ষে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তলন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হ...
16/12/2025

৫৫ তম বিজয় দিবস উপলক্ষে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তলন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

১০ই ডিসেম্বর মুক্তাগাছা মুক্ত দিবসএই গৌরবময় দিনে পদুরবাড়ী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মহান স্বাধীনতার বীর সন্তান বীর মুক্...
10/12/2025

১০ই ডিসেম্বর মুক্তাগাছা মুক্ত দিবস

এই গৌরবময় দিনে পদুরবাড়ী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মহান স্বাধীনতার বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সাহেবের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় বক্তাগণ মুক্তাগাছা মুক্ত দিবসের গুরুত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ, অভিভাবক সমাবেশ  ও ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতপদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে অদ্য ৩১...
31/07/2025

পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ, অভিভাবক সমাবেশ ও ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে অদ্য ৩১ জুলাই অনুষ্ঠিত হলো "জুলাই পুনর্জাগরণ, অভিভাবক সমাবেশ ও ফলাফল বিতরণ অনুষ্ঠান"। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি অধ্যাপক মোঃ শামছুল হক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা , উৎসাহব্যঞ্জক আলোচনা এবং শিক্ষার্থীদের নৈতিক ও পাঠ্যভিত্তিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শামছুল হক, প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াহাব, এবং এলাকার গণ্যমান্য অতিথি ও অভিভাবকেরা।

অদ্য সকাল ১১ ঘটিকায় প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের ব...
08/04/2025

অদ্য সকাল ১১ ঘটিকায় প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষকমণ্ডলী, আমন্ত্রিত অতিথি এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করে তোবারক বিতরনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় কর্তৃক শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করা হয় প্রধান শিক্ষক জনাব মোঃ ম...
21/02/2025

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় কর্তৃক শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করা হয় প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে।

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বলসুস্থ দেহ, সুস্থ মন" এই স্লোগানকে সামনে রেখে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ইং ...
13/02/2025

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল
সুস্থ দেহ, সুস্থ মন"
এই স্লোগানকে সামনে রেখে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হল "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫"।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মুক্তাগাছা এবং আরও অনেক অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটি সকাল ১০.০০ ঘটিকায় প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আরম্ভ হয়। অতিথিদের বরণ, বক্তব্য প্রদান এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সমাপ্তি ঘোষণা করা হয়।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৪ উপলক্ষে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে...
13/01/2025

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"
উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৪ উপলক্ষে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের অংশগ্রহণ।

অদ্য ১২.০০ টায় পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার  ফলাফল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে...
31/12/2024

অদ্য ১২.০০ টায় পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান, জনাব আসমা বেগম, জনাব আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ, এবং অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

১০ ডিসেম্বর,  ময়মনসিংহ মুক্ত দিবসে, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের কিছু স্থিরচিত্র।
10/12/2024

১০ ডিসেম্বর, ময়মনসিংহ মুক্ত দিবসে, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের কিছু স্থিরচিত্র।

"বাল্যবিবাহ রোধ করণ" ও নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতির কারন অনুসন্ধানে সরাসরি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হ...
11/11/2024

"বাল্যবিবাহ রোধ করণ" ও নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতির কারন অনুসন্ধানে সরাসরি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয় অদ্য ১১.০০ টায়।

ওয়ার্ল্ড ভিশন আয়োজিত Training on Climate  Smart Agriculture প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জন...
23/10/2024

ওয়ার্ল্ড ভিশন আয়োজিত Training on Climate Smart Agriculture প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব জাকিয়া আক্তার, প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Address

Jamalpur Road, Podurbari
Muktagacha

Alerts

Be the first to know and let us send you an email when Podurbari Online School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Podurbari Online School:

Shortcuts

Share

Category